Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলেও এখন আক্রমণ করছে ইসরায়েল। আর এই দক্ষিণ গাজাতেই লাখ লাখ ফিলিস্তিনি উত্তর গাজা থেকে পালিয়ে এসেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। ফলে ফিলিস্তিনিদের কাছে অঞ্চলটিতে নিরাপদ আশ্রয় বলে আর কিছু থাকছে না।
ভারতে প্রতি বছর ৫ কোটিরও বেশি আইফোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে এই ফোনটির প্রস্তুতকারী কোম্পানি অ্যাপল। নিজেদের অংশীদার কোম্পানি ফক্সকোনের মাধ্যমে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে শুরু হবে এই পরিকল্পনার বাস্তবায়ন।
লেখাপড়ার উদ্দেশ্যে যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় যাওয়ার পরিকল্পনা করছেন এবং যারা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন তাদের— আগের তুলনায় দ্বিগুণ অর্থ ব্যাংকে দেখাতে হবে।
গাজার উত্তরাঞ্চলের গাজা সিটিসহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা বাড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তরাঞ্চলের সুজায়াতে ইসরায়েলি সেনাদের ট্যাংক ও সাঁজোয়া যান অবস্থান নিচ্ছে।
অর্থ ও দামী উপহারের বিনিময়ে একজন ব্যবসায়ীর পক্ষে পার্লামেন্টে প্রশ্ন করার অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের এমপি সদস্যপদ খারিজ হয়ে গেছে। ভারতের পার্লামেন্টের লোকসভার নৈতিকতা বিষয়ক কমিটির সুপারিশ ও তার ভিত্তিতে আয়োজিত কণ্ঠভোটে শুক্রবার তার এমপি সদস্যপদ বাতিল হয়।
দেশের চাহিদা পূরণ ও মূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে ২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। বিশ্বের অন্যতম বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারতের এমন সিদ্ধান্তের বড় প্রভাব পড়বে বাংলাদেশে। কারণ ভারতীয় পেঁয়াজের বড় বাজার ছিল বাংলাদেশ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযানে অংশ নিতে গিয়ে গতকাল বৃহস্পতিবার নিহত হন ইসরায়েলি সেনা গাল ইসেনকোত। তিনি ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন মন্ত্রীসভার দপ্তরবিহীন মন্ত্রী গাদি ইসেনকোতের ছেলে। গাদি মন্ত্রিত্ব পাওয়ার আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধানের দায়িত্বও পালন করেছেন।
জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের যুদ্ধবিরতি ঘোষণার প্রস্তাব উত্থাপন করেছে সংস্থার অন্যতম অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার প্রস্তাবটির খসড়া উত্থাপন করা হয়েছে।
ভারতের বেসরকারি হাসাপাতাল গ্রুপ অ্যাপোলোর বিরুদ্ধে ওঠা কিডনি কেনাবেচার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফে এ বিষয়ক বিস্তৃত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের ৩ দিনের মধ্যে এই পদক্ষেপ নিলো ভারতের কেন্দ্রীয় সরকার।
লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকায় ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সামরিক বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। বুধবার রকেট হামলা চালিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর নিরাপত্তা চৌকি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে হিজবুল্লাহ। জবাবে লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর একাধিক ঘাঁটি ও সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা গোলাবর্ষণ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরায়েলি স্থল বাহিনীর গোলা ও মর্টার হামলায় লেবাননভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টারসহ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।
পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প যদি ২০২৪ সালে হোয়াইট হাউসের জন্য প্রতিদ্বন্দ্বিতা না করেন, তাহলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সেটি নিশ্চিত নয়। মঙ্গলবার দেশটির রাজনৈতিক দল ডেমোক্র্যাটসের নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এমন মন্তব্য করেছেন জো বাইডেন।