Date: April 16, 2026

দৈনিক বজ্রশক্তি - অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে যুবকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার

শ্রীপুরে যুবকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার

February 28, 2026 02:33:38 PM   ক্রীড়া ডেস্ক
শ্রীপুরে যুবকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার

শ্রীপুর প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গজারি বনের পাশে আগুনে পোড়া এক অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যার পর শুকনো পাতা ও খড়কুটো দিয়ে মরদেহে আগুন দেওয়া হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার-বরমী আঞ্চলিক সড়কের বিন্দাবন এলাকার গজারি বনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ২০ বছর। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবককে হত্যার পর নির্জন গজারি বনের পাশে এনে মরদেহে আগুন দেওয়া হয়। এতে শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।