Date: May 03, 2026

দৈনিক বজ্রশক্তি - অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

May 02, 2026 08:34:28 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি

গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের ১৪ নং উত্তর পেলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ  ঘটনাটি ঘটে।

বিদ্যালয়ের সূত্রে জানা যায়,শনিবার সকালে সহকারী শিক্ষিকা শিল্পী আক্তার বিদ্যালয়ের অফিসে এসে দেখেন অফিস  কক্ষের তালা ভাঙা। তালা ভাঙে দেখে অফিসের ভারপ্রাপ্ত শিক্ষকসহ সবাইকে এ বিষয়ে জানানো হয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুর রহমান ফরহাদ বলেন, চোর চক্রটি অফিস কক্ষের ৪টি সিলিং ফ্যান, একটি টেবিল ফ্যান,২টি মাল্টিপ্লাগ, ইন্টারনেট রাউটার ও একটি  কম্পিউটার প্রিন্টার চুরি করে নিয়ে যায়। অফিস থেকে চুরি হওয়া কম্পিউটার প্রিন্টার ও ফ্যানগুলোর আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।  চুরির বিষয়টি জানতে পেরে তিনি বিদ্যালয়ের সভাপতি, পিটিএ কমিটি এবং শিক্ষা অফিসকে তাৎক্ষণিকভাবে জানিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  নাছির আহমদ বলেন, অভিযোগটি হয়তো অফিসে এসেছে,আমি পরবর্তীতে এ বিষয়ে দেখে বলতে পারবো।