Date: May 01, 2026

দৈনিক বজ্রশক্তি - অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

May 01, 2026 05:11:40 PM   নিজস্ব প্রতিনিধি
মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল ৩ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে।

সকাল ৯টার দিকে বাড্ডার গুদারা ঘাট এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। এরপর এটি লিংক রোড হয়ে মধ্য বাড্ডাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে নেতৃত্ব দেন বাড্ডা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক বাদল।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান সবথেকে বেশি, কিন্তু তাদের জীবনমান এখনো অবহেলিত। শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ এবং সঠিক মজুরি নিশ্চিত করতে সরকারের আরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।

শ্রমিকদের এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নির্মাণ শ্রমিক অংশ নেন। তারা বিভিন্ন ধরণের স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। কর্মসূচির কারণে ওই এলাকার সড়কে উৎসবের আমেজ দেখা যায়।