Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
গত প্রায় দুই বছর ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান এবং শান্তিপূর্ণভাবে দুই দেশের মধ্যকার বিভিন্ন সমস্যা সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শ চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রীকে মস্কো সফরের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।
ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭ শতাধিক মানুষ সংক্রামক এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। একই সময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৬ জন।
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন তিনি।
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে আরও দুই সেনা কর্মকর্তা এবং এক সেনা সদস্য নিহত হয়েছেন। এই নিয়ে গত প্রায় দুই মাসে গাজায় নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা পৌঁছালো ১৬৭ জনে।
বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে মিয়ানমারের জান্তা-নিয়ন্ত্রিত সামরিক বাহিনীর ক্রমবর্ধমান লড়াইয়ে ব্যাপক অস্থিতিশীল হয়ে উঠেছে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্য। এমন পরিস্থিতিতে নিজ নাগরিকদের মিয়ানমারের উত্তরাঞ্চল ছাড়ার নির্দেশ দিয়েছে চীন। বৃহস্পতিবার মিয়ানমারে নিযুক্ত চীনের দূতাবাসের এক বিবৃতিতে নাগরিকদের অবিলম্বে উত্তর মিয়ানমার ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি স্থল বাহিনী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত বাহিনীর ১৬৪ জন সেনা কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ফিলিস্তিনিদের দুর্দশায় সংহতি জানাতে নববর্ষের সন্ধ্যায় কোনও ধরনের আতশবাজি কিংবা উদযাপন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে শারজাহ পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নববর্ষ উদযাপনে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।
মিয়ানমার থেকে আসা শত শত রোহিঙ্গা শরণার্থীকে ফেরত পাঠানোর দাবিতে ইন্দোনেশিয়ার একটি আশ্রয় শিবিরে হামলা চালিয়েছে দেশটির শত শত শিক্ষার্থী। বুধবার আচেহ প্রদেশে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে শিক্ষার্থীরা হামলা চালিয়েছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পাকিস্তানের অর্থনৈতিক কেন্দ্র করাচিতে নির্বাচনপূর্ব কোনো আয়োজন নেই। এটা এখন প্রায় নিশ্চিত ফেব্রুয়ারির নির্ধারিত নির্বাচন পেছানো হবে না। আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে আগ্রহ না থাকার পেছনে একাধিক কারণ রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে চলমান দমনমূলক কর্মকাণ্ড এর অন্যতম।
রাশিয়া এবং ভারতের যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের পরিকল্পনা নিয়ে আলোচনায় বাস্তব অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুধবার মস্কোতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সাথে বৈঠকের পর এমন মন্তব্য করেছেন তিনি।
ইউক্রেনের হামলায় ক্রিমিয়া উপদ্বীপের ফিওদোসিয়া এলাকায় রাশিয়ার সামরিক বাহিনীর একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ওই জাহাজের এক ক্রু নিহত ও দু’জন আহত হয়েছেন। রাশিয়ার গুরুত্বপূর্ণ একটি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে বলে কিয়েভ দাবি করার কয়েক ঘণ্টার মধ্যে মস্কোর পক্ষ থেকে হামলার বিষয়টি স্বীকার করা হয়েছে।
১৯ বছর আগে— ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে প্রাণ হারিয়েছিলেন ২ লাখেরও বেশি মানুষ।