Posts by জেলা প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম শিকদার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাবনায় হেযবুত তওহীদের স্থানীয় কার্যালয়ে হামলা ও সুজন হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় গ্রেফতার চার আসামির বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের শিশু আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পাবনার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন।