Posts by জেলা প্রতিনিধি:
নরসিংদীতে আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা।
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে মোবাইল চোরাকারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গতকাল দুপুরে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরে আট দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শহরের অম্বিকা ময়দানে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গ্রন্থ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
সারাদেশে রাজাকারের তালিকা ২০২৪ সালের মার্চ মাসে প্রকাশের কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গাজীপুরে পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় একটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের গত বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন, গাজীপুর মহানগরীর সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিন, কাউলতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য মতিউর রহমান, তার সহযোগী মাকসুদুর রহমান, মোবারক হোসেন ও তাম
সোনাইমুড়ী উপজেলা শিক্ষা অফিসার এমরান হোসেনের উপর হামলার প্রতিবাদে রাজপথে অবস্থান নিয়েছেন সোনাইমুড়ীতে কর্মরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। বুধবার দুপুরে সোনাইমুড়ী উপজেলা পরিষদের প্রবেশপথে সড়কে বিপুলসংখ্যক শিক্ষক হাতে হাত রেখে মানববন্ধনে অংশ নেন।
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৯ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় বিজিবির ধাওয়ায় দুর্ঘটনায় পড়ে চোরাকারবারীদের প্রাইভেট কারটিও ক্ষতিগ্রস্ত হয়।
কক্সবাজারের টেকনাফ থেকে আট লাখ ইয়াবা উদ্ধার মামলায় তিন রোহিঙ্গাসহ চার আসামির ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে নগদ অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
লক্ষ্মীপুরে পৃথক তিনটি হত্যা মামলারয় রায় দিয়েছেন আদালত। এরমধ্যে এক বীর মুক্তিযোদ্ধাকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড ও অপরজনের যাবজ্জীবন প্রদান করা হয়েছে। অপরদিকে আরেকটি হত্যা মামলায় ২৫ বছর পর দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে এবং স্ত্রী ও তার পরকীয় প্রেমিককে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
পহেলা ফাল্গুন উপলক্ষে চারঘাট উপজেলা হেজবুত তওহীদের আয়োজনে,সন্ত্রাস জঙ্গিবাদ ধর্ম ব্যবসা ও মাদকের আগ্রাসনের বিরুদ্ধে জনশচেতনামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা হেজবুত তওহীদের সম্মানিত আমির সাহেব জনাব মোহাম্মদ তোতা শেখ।
নোয়াখালীর বিভিন্ন উপজেলার ৬টি ইউনিয়নে বিএনপির দযাত্রা কর্মসূচিতে পুলিশী বাধা ও হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত ২২ নেতাকর্মী আহত হয়েছেন।