প্রচ্ছদ    নির্বাচিত   বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তু করা...

বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তু করা হচ্ছে, সরকারের প্রতি শফিকুর রহমানের হুঁশিয়ারি!

৩ নভেম্বর ২০২৬ ০৯:১৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সরকারের ব্যর্থতা, অযোগ্যতা ও অদক্ষতা আড়াল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সরকারকে সতর্ক করে তিনি বলেছেন, বিরোধী দলকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, একদিন সেই পরিস্থিতিই সরকারের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের নানা সমস্যা ও সরকারের ব্যর্থতা আড়াল করতে বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে। ছোবল দিয়ে সাপ পালিয়ে যাবে, আপনাদের মরদেহ পড়ে থাকবে।’

আরও পড়ুন

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!

সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা এখন সরকারের পাশে থেকে সমর্থন দিচ্ছে, পরিস্থিতি বদলালে তাদের আর খুঁজে পাওয়া যাবে না। বসন্তের কোকিলের মতো সুসময়ে পাশে থাকলেও গ্রীষ্ম কিংবা বর্ষাকালে তারা সরকারকে ছেড়ে চলে যাবে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমিরের আহ্বান, বিরোধী দলের চরিত্রহনন বন্ধ করে সরকার যেন নিজেদের ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা করে। মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে পারলে জনগণ সরকারকে সমর্থন দেবে। তবে প্রতিবাদী কণ্ঠ দমন বা স্তব্ধ করার চেষ্টা হলে তা বাংলাদেশে আর কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় মেজর (অব.) আখতারুজ্জামানের বিমানবন্দরের অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদের প্রশংসা করেন শফিকুর রহমান। তাঁর দাবি, আখতারুজ্জামানের প্রতিবাদের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে বেশ কিছু পরিবর্তন এসেছে।

বিমানবন্দরে ট্রলি সংকট, লাগেজ কাটা ও চুরির অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব সমস্যা নিয়ে আখতারুজ্জামান প্রতিবাদ করেছিলেন। বর্তমানে নতুন ট্রলি যুক্ত করা হয়েছে এবং লাগেজ ব্যবস্থাপনায় বডি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। তাঁর দাবি, এখন যাত্রীরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন।

শফিকুর রহমান বলেন, বিমানবন্দরের ঘটনার পর আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও কর্মকর্তার গায়ে হাত তোলার অভিযোগে মামলা করা হয়েছিল, যা তাঁর ভাষায় ভিত্তিহীন। একজন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এমন মামলা এবং তাঁকে রিমান্ডে নেওয়ার ঘটনাকে দুঃখজনক বলেও উল্লেখ করেন তিনি।

আখতারুজ্জামানের কারাবাসের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, প্রতিবাদের কারণে তাঁকে কারাগারে যেতে হলেও তাঁর দাবির সুফল এখন সাধারণ যাত্রী ও প্রবাসীরা পাচ্ছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ জানান তিনি।

বক্তব্যের শেষ দিকে শফিকুর রহমান বলেন, যত দিন জনগণের অধিকার জনগণের হাতে ফিরে না আসবে, তত দিন তাঁদের আন্দোলন চলবে। কোনো রক্তচক্ষুকে তাঁরা ভয় পান না বলেও মন্তব্য করেন তিনি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!
কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবি দীর্ঘদিনের। দেশে নতুন নতুন বিভাগ গঠিত হলেও এখনো পূরণ হয়নি কুমিল্লাবাসীর সেই প্রত্যাশা। এ নিয়ে জাতীয় সংসদে হতাশা…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১

সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা…
 ১৫ নভেম্বর ২০২৬    সারাদেশ

সরকারি খরচে মালয়েশিয়া যাবেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’!

সরকারি খরচে মালয়েশিয়া যাবেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’!
চলতি নভেম্বরের শেষ দিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে এক হাজার ‘জুলাই যোদ্ধার’ বিদেশযাত্রার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার। একই…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা!

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা!
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের একদল…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘ভেঙে পড়ছে সৌদি আরব’, দাবি ডোনাল্ড ট্রাম্পের!

‘ভেঙে পড়ছে সৌদি আরব’, দাবি ডোনাল্ড ট্রাম্পের!
সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রভাবে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো চাপে…
 ১৫ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, মাত্র ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল!

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, মাত্র ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল!
সাফ চ্যাম্পিয়নশিপ থেকে স্বাগতিক বাংলাদেশের বিদায়ের পর ফাইনাল ম্যাচের টিকিটের দামে বড় ধরনের পতন ঘটেছে। যে টিকিটের দাম আগে ছিল ১ হাজার টাকা, সেটিই এখন…
 ১৫ নভেম্বর ২০২৬    খেলাধুলা

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান!

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান!
নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে ফোন করলে বিএনপি নেতাদেরও প্রতিহতের হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের!

আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে ফোন করলে বিএনপি নেতাদেরও প্রতিহতের হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আটকের পর তাঁকে ছাড়িয়ে নিতে বিএনপির কোনো নেতা ফোন করলে তাঁকেও আওয়ামী লীগের আশ্রয়দাতা হিসেবে বিবেচনা করা হবে বলে…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, এখানকার মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, এখানকার মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন
গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ও স্থানীয় মানুষের দলটির প্রতি আবেগের কথা তুলে ধরে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, গোপালগঞ্জ আওয়ামী…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’, যুবদল নেতা নয়নের নতুন স্লোগান!

‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’, যুবদল নেতা নয়নের নতুন স্লোগান!
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের কারণে বহুবার আলোচনায় এসেছেন তিনি।…
 ১৫ নভেম্বর ২০২৬    বিনোদন

গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন

গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন
গোপালগঞ্জ জেলা শহরে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের…
 ১৫ নভেম্বর ২০২৬    ঢাকা

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। সবকিছু পরিকল্পনা…
 ১৫ নভেম্বর ২০২৬    রাজশাহী

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে ফোনে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, বরগুনা…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত