মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়।
শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন নিহত লামিয়ার শ্বশুর খোকন বেপারি (৫৫) এবং দুই ননদ রিংকি (২৬) ও লিমা (২৪)।
আরও পড়ুন
মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

পুলিশ সূত্রে জানা গেছে, লামিয়া হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

















