প্রচ্ছদ    অন্যান্য   ধর্ম ও আবেগকে পুঁজি করে...
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

২৩ মে ২০২৬ ১০:০৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক বছরে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ননি গোপাল পোদ্দার থেকে আবু বকর সিদ্দিক হওয়া এই ব্যক্তির প্রতারণার ধরণ দেখে হতবাক সাধারণ মানুষ।

অনুসন্ধানে জানা গেছে, ১৯ শতক ৮৬ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ননি গোপাল পোদ্দার হিসেবে তার জন্ম হয়েছিল। মাত্র ১৪ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন আবু বকর সিদ্দিক। এরপর জীবিকার তাগিদে ঢাকায় এসে শুরুতে ভিক্ষাবৃত্তি করতেন। পরবর্তীতে ২০০৮ সালে তিনি ‘নিউ মুসলিম ডেভেলপমেন্ট এসোসিয়েশন’ নামে একটি সংগঠন তৈরি করেন।

এই সংগঠনের আড়ালে তিনি এক অভিনব প্রতারণা চক্র গড়ে তুলেছেন। গত বছর রাজধানীর ভাটারা এলাকায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি ধরা পড়েন, যিনি জন্মগতভাবে মুসলিম হলেও ‘দিলীপ নাথ চক্রবর্তী’ সেজে মানুষের কাছ থেকে সাহায্য তুলছিলেন। আমিনুল জানান, তিনি আগে রিকশা চালাতেন এবং সিদ্দিকই তাকে এই কাজে নামিয়েছেন। প্রতিদিনের সংগৃহীত টাকার একটি বড় অংশ সিদ্দিকের পকেটে যেত। আমিনুলের প্রতিদিনের আয় ছিল প্রায় ১০ হাজার টাকা।

আরও পড়ুন

বসুন্ধরায় সেবক সংগঠনের উদ্যোগে ‘জুনিয়র রোড সেফটি স্কুল প্রোগ্রাম’ অনুষ্ঠিত

Screenshot 11

সিদ্দিকের এই সংগঠনের নথিপত্রে দেখা গেছে, কেবল এক বছরেই তারা প্রায় অর্ধকোটি টাকা সংগ্রহ করেছে। তবে সরকারি খাতায় মাত্র ১৪ লক্ষ টাকার হিসাব দেখানো হয়েছে। বাকি টাকার কোনো হদিস পাওয়া যায়নি। এ বিষয়ে প্রশ্ন করা হলে সিদ্দিক ক্যামেরার সামনে ঔদ্ধত্য প্রদর্শন করেন এবং সংগৃহীত টাকা থেকে ১৫ শতাংশ কমিশন নেওয়ার বিষয়টি স্বীকার করেন। তার দাবি অনুযায়ী, এই কমিশন নেওয়া কোনো অন্যায় নয়।

সিদ্দিক তার ভণ্ডামির দেয়াল শক্ত করতে সোশ্যাল মিডিয়ায় নিজেকে বিভিন্ন রূপে উপস্থাপন করতেন। কখনো ট্রাফিক পুলিশ সেজে রাস্তা পরিষ্কার করা, কখনো রাজনৈতিক মঞ্চে বিতর্কিত বক্তব্য দেওয়া, আবার কখনো বড় বড় নেতার নামে মোনাজাত করে কান্নাকাটির নাটক করা ছিল তার নিয়মিত কাজ। তিনি নিজেকে ‘৩২ ভাঙ্গার সর্বাধিনায়ক’ হিসেবে দাবি করতেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকেও হুঁশিয়ারি দিয়েছিলেন। তার এই বহুরূপী আচরণের মূল উদ্দেশ্য ছিল মানুষের দৃষ্টি আকর্ষণ করে নিজের ব্যবসার প্রসার ঘটানো।

এই বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, জনবল সংকটের কারণে তারা সব নিবন্ধিত সংস্থার ওপর সবসময় নজর রাখতে পারেন না। সিদ্দিকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলো সম্পর্কে তারা আগে অবগত ছিলেন না। তবে সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্টের আইনজীবী বেলাল হোসেন জানান, ধর্মের নাম ব্যবহার করে এমন প্রতারণা বন্ধ করতে হলে রাষ্ট্রীয় সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি। তিনি সাধারণ মানুষকে এমন ভণ্ডদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বর্তমানে ভাইরাল সিদ্দিকের এই প্রতারণা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সবাই তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

সূত্র: এনটিভি

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বসুন্ধরায় সেবক সংগঠনের উদ্যোগে ‘জুনিয়র রোড সেফটি স্কুল প্রোগ্রাম’ অনুষ্ঠিত

বসুন্ধরায় সেবক সংগঠনের উদ্যোগে ‘জুনিয়র রোড সেফটি স্কুল প্রোগ্রাম’ অনুষ্ঠিত
দেশ ও মানুষের কল্যাণে এবং সড়ক দুর্ঘটনা ও যানজটমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক অনুমোদিত সেবামূলক অরাজনৈতিক সংগঠন “সেবক”-এর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য সড়ক ও…
 ২৮ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

গৌরনদী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

গৌরনদী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার…
 ২৭ সেপ্টেম্বর ২০২৬    বরিশাল

শ্রীপুর প্রেস ক্লাব সভাপতির বড় ভাইয়ের ইন্তেকাল

শ্রীপুর প্রেস ক্লাব সভাপতির বড় ভাইয়ের ইন্তেকাল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেকের বড় ভাই আব্দুল মোতালেব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।…
 ২৩ সেপ্টেম্বর ২০২৬    ঢাকা

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    অর্থনীতি

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা