প্রচ্ছদ    খেলাধুলা   অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগ,...

অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগ, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ!

১৮ নভেম্বর ২০২৬ ০৯:৫৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

অনুমতি ছাড়া বাণিজ্যিক প্রচারণায় নিজের নাম ও ছবি ব্যবহারের অভিযোগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সংস্থাটির সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। নিজের নাম, ছবি ও অডিও-ভিজ্যুয়াল উপাদানের অননুমোদিত ব্যবহার বন্ধের দাবি জানিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। ঘটনাটি ঘিরে দেশটির ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’ ও ‘এ২৪’-এর প্রতিবেদনে মেসির আইনি নোটিশ পাঠানোর তথ্য উঠে এসেছে। এ নিয়ে খবর প্রকাশ করেছে ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডট কমও।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একটি বিয়ার ব্র্যান্ডের সঙ্গে মেসির একচেটিয়া বাণিজ্যিক চুক্তি রয়েছে। কিন্তু মেসি কিংবা তাঁর প্রতিনিধিদের পূর্বানুমতি ছাড়াই এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া আর্জেন্টিনার স্থানীয় একটি প্রতিদ্বন্দ্বী বিয়ার কোম্পানির বিজ্ঞাপনে জাতীয় দলের জার্সি পরা মেসির ছবি ব্যবহারের অনুমতি দেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

আইপিএল থেকেও অবসর নিলেন ধোনি, থাকছেন চেন্নাইয়ের সঙ্গেই

আইপিএল থেকেও অবসর নিলেন ধোনি, থাকছেন চেন্নাইয়ের সঙ্গেই

বিষয়টি জানার পর মেসি ও তাঁর পরিবার বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক স্পনসরদের সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক চুক্তির কারণে বিষয়টি তাঁর জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। এর পরই আইনজীবীদের মাধ্যমে এএফএ নেতৃত্বের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেন তিনি।

আইনি নোটিশে এএফএ এবং সংস্থাটির কর্মকর্তাদের যেকোনো ধরনের বাণিজ্যিক, প্রচারণামূলক কিংবা বিজ্ঞাপনী কার্যক্রমে মেসির নাম, ছবি ও অডিও-ভিজ্যুয়াল উপাদান ব্যবহার বন্ধের দাবি জানানো হয়েছে। তাঁর অনুমতি ছাড়া ব্যক্তিগত পরিচিতি ও জনপ্রিয়তাকে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার না করার বিষয়েও আপত্তি জানানো হয়েছে।

তবে মেসির অসন্তোষের পেছনে শুধু বিজ্ঞাপনে ছবি ব্যবহারের বিষয়টিই নয়, এএফএর সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও তাঁর ক্ষোভ রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ, প্রীতি ম্যাচ আয়োজনের চুক্তি নিয়ে জটিলতা এবং সাংগঠনিক অব্যবস্থাপনা তাঁর ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে বলে উদ্বিগ্ন তিনি।

এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া এবং ফেডারেশনের কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর বিরুদ্ধে বিদেশে বিভিন্ন কোম্পানি গঠন করে ক্লাবগুলোর পাওনা অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এ ছাড়া বেনিনের বিপক্ষে মনুমেন্টাল স্টেডিয়ামে মেসির বিদায়ী ম্যাচ আয়োজন নিয়েও নানা ত্রুটি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছিল। এসব ঘটনা এএফএর নেতৃত্বের সঙ্গে মেসির দূরত্ব আরও বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

আর্জেন্টাইন সাংবাদিক নিকোলাস উইনাজকির তথ্যমতে, জাতীয় দলের স্বার্থের বাইরে গিয়ে ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক লাভের জন্য মেসির জনপ্রিয়তা ও ভাবমূর্তি ব্যবহার বন্ধ করতেই এই আইনি উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এএফএ প্রধান ক্লাউদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও দাবি করা হয়েছে।

দীর্ঘদিনের সুসম্পর্কের পর মেসির এমন আইনি পদক্ষেপ আর্জেন্টাইন ফুটবলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত লিওনেল মেসি কিংবা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সারাদেশে ​আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত চক্রান্তের প্রতিবাদে পুটখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশে ​আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত চক্রান্তের প্রতিবাদে পুটখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মো: ​রায়হান হোসেন , বেনাপোল,শার্শা (যশোর): ​পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক…
 ১৮ নভেম্বর ২০২৬    খুলনা

‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’র ডাক দিলে সমর্থন জানাব: রাশেদ খান

‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’র ডাক দিলে সমর্থন জানাব: রাশেদ খান
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বিরোধী দল জামায়াত ও এনসিপির প্রতি ‘লংমার্চ…
 ১৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ছোড়া হলো একাধিক সাউন্ড গ্রেনেড

টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ছোড়া হলো একাধিক সাউন্ড গ্রেনেড
গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। টঙ্গীর গাজীপুরা এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে…
 ১৮ নভেম্বর ২০২৬    ঢাকা

অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগ, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ!

অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগ, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ!
অনুমতি ছাড়া বাণিজ্যিক প্রচারণায় নিজের নাম ও ছবি ব্যবহারের অভিযোগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সংস্থাটির সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক…
 ১৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিঃস্ব শতাধিক পরিবার

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিঃস্ব শতাধিক পরিবার
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন শতাধিক পরিবার। বুধবার (১৮ নভেম্বর) সকালে লাগা আগুনে বস্তির বেশ কয়েকটি টিনশেড ও আধাপাকা ঘর…
 ১৮ নভেম্বর ২০২৬    রাজধানী

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন!

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন!
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের পোশাকশিল্প এলাকা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের…
 ১৮ নভেম্বর ২০২৬    ঢাকা

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের!

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের!
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন দিসানায়েকে। দুই…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার মতে,…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও: পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, থানায় আগুন

মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও: পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, থানায় আগুন
ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা

যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির!

যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির!
জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নেতা রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জামায়াতের…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আইপিএল থেকেও অবসর নিলেন ধোনি, থাকছেন চেন্নাইয়ের সঙ্গেই

আইপিএল থেকেও অবসর নিলেন ধোনি, থাকছেন চেন্নাইয়ের সঙ্গেই
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সাত বছর পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড়ি ক্যারিয়ার থেকেও অবসর নিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘ ১৯…
 ১৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন দিল বিক্ষুব্ধ নেতাকর্মীরা!

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন দিল বিক্ষুব্ধ নেতাকর্মীরা!
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বিক্ষুব্ধ…
 ১৭ নভেম্বর ২০২৬    বরিশাল

ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন
ক্ষমতার বাইরে থাকলে আওয়ামী লীগ নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ বেছে নেয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন,…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সচেতনতাই পারে অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে: ইউএনও সবুজ কুমার বসাক

সচেতনতাই পারে অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে: ইউএনও সবুজ কুমার বসাক
গাইবান্ধা প্রতিনিধি:সচেতনতাই পারে সমাজকে সব ধরনের অপরাধ থেকে মুক্ত রাখতে এবং উন্নতি ও প্রগতির পথে এগিয়ে নিতে। এমন মন্তব্য করেছেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা…
 ১৭ নভেম্বর ২০২৬    রংপুর

গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন

গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত মোকাবিলা, মব-দাঙ্গা, নাশকতা এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধে নতুন করে আরও ৮…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা