প্রচ্ছদ    রাজশাহী   আক্কেলপুর বাজার বণিক সমিতির নির্বাচনে...

আক্কেলপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি নয়ন, সম্পাদক সৈকত

২৬ অক্টোবর ২০২৬ ০৫:১৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

জয়পুরহাটের আক্কেলপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে নুরনবী খন্দকার নয়ন, সহসভাপতি পদে আতোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে মোরশেদুল আলম সৈকত এবং কোষাধ্যক্ষ পদে রিফাতুল হাসান রিংকু নির্বাচিত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত এ নির্বাচনে ব্যবসায়ীরা তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন আক্কেলপুর উপজেলা সমবায় কর্মকর্তা আবু হাশেম মো. মোকাররম হোসেন।

নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে নুরনবী খন্দকার নয়ন ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কাজী শফিউদ্দিন ছাতা প্রতীকে পেয়েছেন ৩৬৫ ভোট।

আরও পড়ুন

শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত

শের ই বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত

সহসভাপতি পদে দেয়ালঘড়ি প্রতীকে আতোয়ার হোসেন ৪৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। এ পদে জাকির হোসেন মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৮৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে হরিণ প্রতীকে মোরশেদুল আলম সৈকত ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে মিজানুর রহমান হাবু হাতি প্রতীকে ৩১৬ ভোট এবং নুরনবী আরিফ আম প্রতীকে ১৪৬ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে শাপলা ফুল প্রতীকে রিফাতুল হাসান রিংকু ৩৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। এ পদে শামীম হোসেন দেওয়ান রিকশা প্রতীকে ২৪০ ভোট এবং রেজাউল করিম গরুর গাড়ি প্রতীকে ২০৭ ভোট পেয়েছেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ সময় ব্যবসায়ী নেতারা নবনির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানান।

নির্বাচন উপলক্ষে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা, আক্কেলপুর পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম পল্টু এবং বিএনপি নেতা আমিনুর রশিদ ইকুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।

নবনির্বাচিত প্রতিনিধিরা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আক্কেলপুর বাজার স্থানীয় ব্যবসা-বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ বাজারে শৃঙ্খলা বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা, নিরাপত্তাব্যবস্থা জোরদার করা এবং যানজট নিরসন ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি। পাশাপাশি ক্রেতা ও বিক্রেতাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

ব্যবসায়ীদের প্রত্যাশা, নবনির্বাচিত কমিটি তাঁদের সমস্যা ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আক্কেলপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি নয়ন, সম্পাদক সৈকত

আক্কেলপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি নয়ন, সম্পাদক সৈকত
জয়পুরহাটের আক্কেলপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে নুরনবী খন্দকার নয়ন, সহসভাপতি পদে আতোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে মোরশেদুল আলম সৈকত এবং কোষাধ্যক্ষ পদে রিফাতুল…
 ২৬ অক্টোবর ২০২৬    রাজশাহী

শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত

শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত
তসলিম উদ্দিন, ঢাকা:বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগ সমিতি, ঢাকার উদ্যোগে এই স্মরণসভার…
 ২৬ অক্টোবর ২০২৬    ঢাকা

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের  হাতে বাবা খুন
গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার দাবিসহ পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন…
 ২৬ অক্টোবর ২০২৬    ঢাকা

আপনি কোন এলাকা দিয়ে আসবেন, আমরা অপেক্ষায় আছি: হাসিনার উদ্দেশে দুলু

আপনি কোন এলাকা দিয়ে আসবেন, আমরা অপেক্ষায় আছি: হাসিনার উদ্দেশে দুলু
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তাঁকে উদ্দেশ করে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আপনি আসেন, আমরা আপনার জন্য…
 ২৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

জ্বালানি নিরাপত্তায় জাইকার বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

জ্বালানি নিরাপত্তায় জাইকার বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
জ্বালানি চাহিদা পূরণ ও দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কাছে বাজেট সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশের অগ্রাধিকারমূলক…
 ২৬ অক্টোবর ২০২৬    জাতীয়

‘শত্রুর সঙ্গেও ইনসাফ চাই, তাহলে মানিক পশারীর দাফনে বাধা কেন’: রাশেদ খাঁন

‘শত্রুর সঙ্গেও ইনসাফ চাই, তাহলে মানিক পশারীর দাফনে বাধা কেন’: রাশেদ খাঁন
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।…
 ২৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন!

এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। একই কমিটির উপপ্রধানের দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন। প্রবাসে দলের কার্যক্রম জোরদার,…
 ২৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মেহেরপুরে পীর-সাধুদের অংশগ্রহণে ‘সবার জন্য বাংলাদেশ’-এর আলোচনা সভা

মেহেরপুরে পীর-সাধুদের অংশগ্রহণে ‘সবার জন্য বাংলাদেশ’-এর আলোচনা সভা
মেহেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের এহসানিয়া দরবার শরিফে এই আয়োজন করা হয়।…
 ২৬ অক্টোবর ২০২৬    খুলনা

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের নির্মাণকাজে ফুটপাত রাখার দাবিতে মানববন্ধন করেছেন হাজারো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ফুটপাত না থাকায় শিক্ষার্থী ও পথচারীদের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে…
 ২৬ অক্টোবর ২০২৬    রংপুর

কুমিল্লায় সিআইডি পরিচয়ে প্রতারণা, ভুয়া ছবিসহ আটক ১

কুমিল্লায় সিআইডি পরিচয়ে প্রতারণা, ভুয়া ছবিসহ আটক ১
কুমিল্লায় বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার মোবাইল ফোন…
 ২৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

তানজিন তিশার বিরুদ্ধে ফের মামলা, ২৩ নভেম্বর আদালতে হাজিরার নির্দেশ!

তানজিন তিশার বিরুদ্ধে ফের মামলা, ২৩ নভেম্বর আদালতে হাজিরার নির্দেশ!
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ফের মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। আগের মামলার জেরে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে…
 ২৬ অক্টোবর ২০২৬    বিনোদন

সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জোটের জয়, পরাজয় স্বীকার ভুচিচের!

সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জোটের জয়, পরাজয় স্বীকার ভুচিচের!
সার্বিয়ার রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে নির্বাচনে জয় পেয়েছে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ‘স্টুডেন্ট লিস্ট’। দীর্ঘদিনের প্রভাবশালী নেতা আলেকসান্দার ভুচিচ পরাজয় স্বীকার করে নিয়েছেন। দুর্নীতি…
 ২৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনের আন্দোলনকে শক্তিশালী করেছেন: রিজভী

সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনের আন্দোলনকে শক্তিশালী করেছেন: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সত্যনিষ্ঠ ও আদর্শবান সাংবাদিকেরা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ ও ফয়েজ আহমেদের মতো…
 ২৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

১৫ দিনে লালন সাঁইয়ের আখড়াবাড়ির দানবাক্সে ৮ লাখ টাকার বেশি!

১৫ দিনে লালন সাঁইয়ের আখড়াবাড়ির দানবাক্সে ৮ লাখ টাকার বেশি!
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়ির দুটি দানবাক্স খুলে পাওয়া গেছে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা। মাত্র ১৫ দিনের ব্যবধানে দানবাক্স দুটি দ্বিতীয়বার…
 ২৬ অক্টোবর ২০২৬    খুলনা

আদালতে যাওয়ার পথে রাহুল গান্ধীর গাড়িবহরে দুর্ঘটনা, আহত কয়েকজন!

আদালতে যাওয়ার পথে রাহুল গান্ধীর গাড়িবহরে দুর্ঘটনা, আহত কয়েকজন!
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়িবহরের পেছনে থাকা পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় কয়েকজন দলীয়…
 ২৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক