প্রচ্ছদ    বিনোদন   আমার আরও অনেক কিছু দেওয়ার...

আমার আরও অনেক কিছু দেওয়ার আছে: রশমি দেশাই

১৬ অক্টোবর ২০২৬ ০৯:৪৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরেছেন ভারতীয় অভিনেত্রী রশমি দেশাই। স্টার প্লাসের ধারাবাহিক ‘সায়োনি’র মাধ্যমে তাঁর এই প্রত্যাবর্তন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘদিন কাজ থেকে দূরে থাকার কারণ, অভিনয় দক্ষতা বাড়ানোর চেষ্টা এবং ক্যারিয়ার নিয়ে নানা কটূক্তির অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

বিনোদনভিত্তিক মাধ্যম ‘স্ক্রিন’-কে দেওয়া সাক্ষাৎকারে রশমি জানান, প্রায় তিন থেকে চার বছর নিয়মিত অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। এ সময় একটি গুজরাটি সিনেমা এবং জি৫-এর ‘হিসাব বরাবর’ ছবিতে কাজ করলেও টেলিভিশনে নিয়মিত হননি।

রশমি বলেন, বিরতির সময় টেলিভিশনের কিছু কাজের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সেগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেননি। তাঁর ভাষায়, তখন হয়তো তিনি নতুন করে কাজ শুরুর জন্য প্রস্তুতও ছিলেন না।

আরও পড়ুন

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!

এই বিরতিকে কাজে লাগিয়ে নিজের অভিনয় দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেন অভিনেত্রী। পুরোনো অভিজ্ঞতা নতুন করে মূল্যায়ন করতে বিভিন্ন কর্মশালায় অংশ নেন এবং নিজেকে আরও দক্ষ করে তোলার চেষ্টা করেন।

দীর্ঘদিন টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য ও ট্রলিংয়ের বিষয়েও কথা বলেন রশমি। তিনি জানান, গত সাড়ে তিন মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য পড়া বন্ধ রেখেছেন। তাঁর অভিযোগ, অনেক সময় অর্থের বিনিময়ে পরিকল্পিতভাবে ট্রলিং করা হয়।

রশমির মতে, অনলাইন হয়রানি ও কটূক্তির একটি সীমা থাকা প্রয়োজন। এ ধরনের আচরণ মানুষের মানসিক স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলতে পারে। এমনকি অনলাইন ট্রলিংয়ের চাপে কেউ কেউ আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তও নিতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

নারী হওয়ার কারণে বিভিন্ন সময় অবমূল্যায়নের শিকার হয়েছেন বলেও জানান অভিনেত্রী। তাঁর মতে, পর্দায় নারীদের শুধু সৌন্দর্য কিংবা গ্ল্যামার প্রদর্শনের অনুষঙ্গ হিসেবে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। নারীদের কাজ ও অভিনয়দক্ষতাকে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

নিজের ক্যারিয়ার প্রসঙ্গে রশমি বলেন, অভিনেত্রী হিসেবে তাঁর আরও অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে। তবে প্রতিভা তুলে ধরার মতো উপযুক্ত সুযোগ বা মঞ্চ সব সময় পাননি তিনি।

অনেকে তাঁকে শুধু ‘টেলিভিশন অভিনেত্রী’ হিসেবে সীমাবদ্ধ করে দেখেন উল্লেখ করে রশমি বলেন, টেলিভিশন মাধ্যমকে ছোট করে দেখার সুযোগ নেই। এই মাধ্যমের বিশাল দর্শকগোষ্ঠী রয়েছে এবং মানুষের কাছে পৌঁছানোর ক্ষমতাও অনেক বেশি।

ক্যারিয়ার নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রশমি জানান, তাঁকে শুনতে হয়েছে—টেলিভিশনে তাঁর মুখ অতিরিক্ত দেখা হয়ে গেছে, এমনকি তাঁর ক্যারিয়ারও শেষ। তবে দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরে নিজের অভিনয়যাত্রা এগিয়ে নিতে চান এই অভিনেত্রী।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করার বিষয়টিকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দীর্ঘদিনের…
 ৯ নভেম্বর ২০২৬    খেলাধুলা

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!
রাজধানীর একটি ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগানকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে চিত্রনায়িকা পরীমনির। স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল…
 ৯ নভেম্বর ২০২৬    বিনোদন

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!
ঢাকার সাভারে গভীর রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা পোশাকশ্রমিকবাহী একটি বাস ও ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা…
 ৯ নভেম্বর ২০২৬    রাজধানী

‘পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে-রেডি আছে’: আসিফ মাহমুদ

‘পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে-রেডি আছে’: আসিফ মাহমুদ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে কটাক্ষ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ৯ নভেম্বর ২০২৬    খুলনা

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে!

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষ নিজেদের প্রাথমিক মজুরি প্রস্তাব লিখিতভাবে উপস্থাপন…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের!

ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের!
চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মেহফিল-এ-ইনকিলাব’-এ বক্তব্য দিতে গিয়ে শরীফ ওসমান হাদিকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তাঁর…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। এবার নতুন বাংলাদেশি…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!
ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সমীকরণ। বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর সম্ভাব্য জোটে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল…
 ৯ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

কপ-৩১ জলবায়ু সম্মেলন আজ শুরু, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চায় বাংলাদেশ!

কপ-৩১ জলবায়ু সম্মেলন আজ শুরু, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চায় বাংলাদেশ!
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। অথচ এই সংকট তৈরিতে দেশের দায় সামান্য হলেও এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যয় করতে হচ্ছে বিপুল অর্থ।…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!
রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায়…
 ৮ নভেম্বর ২০২৬    রাজধানী

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে আইনি জটিলতা আরও বেড়েছে। ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর দায়ের করা মানহানির অভিযোগে তার বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে।…
 ৮ নভেম্বর ২০২৬    বিনোদন

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মান্ধ, কূপমন্ডকতা, বিকৃত ফতোয়াবাজি ও উগ্রবাদের বিরুদ্ধে সর্বস্তরের নারীদের নিয়ে সমাবেশ করেছে হেযবুত তওহীদ কুড়িগ্রাম জেলা শাখা নারী বিভাগ। রবিবার বার  (৮ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম…
 ৮ নভেম্বর ২০২৬    রংপুর