প্রচ্ছদ    খেলাধুলা   এবার অভিনয়ে রোনালদো, শুরু হলো...

এবার অভিনয়ে রোনালদো, শুরু হলো প্রথম টেলিভিশন সিরিজের নির্মাণকাজ!

১৩ নভেম্বর ২০২৬ ০৬:৫৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ার পর এবার বিনোদনজগতে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফুটবলনির্ভর এই নাট্যধর্মী সিরিজে নিজের চরিত্রেই অভিনয় করবেন ৪১ বছর বয়সী এই তারকা। শুধু অভিনয় নয়, সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্বেও রয়েছেন তিনি। এতে ফরাসি ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি এবং ব্রিটিশ অভিনেতা ডামিয়ান লুইসকেও দেখা যাবে।

মাঠের বাইরেও নিজের ব্যবসা ও বিনিয়োগের পরিধি বাড়াচ্ছেন রোনালদো। সেই ধারাবাহিকতায় এবার ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথু ভনের সঙ্গে যৌথভাবে বিনোদনজগতে যাত্রা শুরু করেছেন তিনি। এ লক্ষ্যে তারা প্রতিষ্ঠা করেছেন ‘ইউআর মার্ভ স্টুডিওস’। প্রতিষ্ঠানটির প্রথম দিকের বড় প্রকল্প হিসেবে নির্মিত হচ্ছে ‘ডে ওয়ানস’।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ৬৮ কোটি ১০ লাখ অনুসারীর সঙ্গে সিরিজটির নির্মাণ শুরুর খবরটি ভাগ করে নেন রোনালদো। সেখানে তিনি লেখেন, তার প্রথম টেলিভিশন অনুষ্ঠান ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ শুরু হয়েছে এবং সামনে আরও চমক অপেক্ষা করছে।

আরও পড়ুন

হামজার জাদুতে প্রথমার্ধেই লন্ডভন্ড শ্রীলঙ্কা!

হামজার জাদুতে প্রথমার্ধেই লন্ডভন্ড শ্রীলঙ্কা!

নিজের পোস্টের সঙ্গে বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছেন এই ফুটবল তারকা। একটি ছবিতে ব্রিটিশ অভিনেতা ডামিয়ান লুইসের পাশাপাশি ব্রিটিশ র‍্যাপার ডেভকেও দেখা গেছে। তারাও সিরিজটির অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন।

ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগালের সংবাদমাধ্যম ‘এ বোয়া’র তথ্য অনুযায়ী, ‘ডে ওয়ানস’ নির্মাণের অনুমোদন দিয়েছে প্যারামাউন্ট প্লাস। প্রযোজনা প্রতিষ্ঠান স্কাইড্যান্সের সঙ্গে একীভূত হওয়ার পর স্ট্রিমিং প্ল্যাটফর্মটির বড় প্রকল্পগুলোর মধ্যে এটি অন্যতম।

বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ‘ডেডলাইন’ জানিয়েছে, ১০ পর্বের এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে একজন প্রতিভাবান ফুটবলারের জীবন ও স্বপ্নকে ঘিরে। গল্পের কেন্দ্রীয় চরিত্রটি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে খেলার স্বপ্ন পূরণ করে। তবে সাফল্য, খ্যাতি ও অর্থের পেছনে ছুটতে গিয়ে সে যেন নিজের পুরোনো বন্ধুদের ভুলে না যায়, সেটিই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। কারণ, খ্যাতি পাওয়ার অনেক আগে থেকেই বন্ধুরা তার পাশে ছিল।

সিরিজটির মূল ভাবনা প্রযোজক ড্যারেন ডেইনের। প্রথম পর্ব পরিচালনা করবেন ম্যাথু ভন। এ ছাড়া ‘বোরাত’ সিনেমার জন্য পরিচিত বাফটা পুরস্কারজয়ী নির্মাতা ড্যান মেজার প্রোডাকশন ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন।

‘কিংসম্যান’ সিরিজ, ‘স্টারডাস্ট’ ও ‘লেয়ার কেক’-এর মতো সিনেমা নির্মাণ করে পরিচিতি পাওয়া ম্যাথু ভন রোনালদোর সঙ্গে এই যৌথ উদ্যোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার মতে, নতুন প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর জন্য ‘ডে ওয়ানস’ একটি উপযুক্ত প্রকল্প। ফুটবলে অসংখ্য রেকর্ড গড়া রোনালদো বিনোদনজগতেও নতুন সাফল্য অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

অন্যদিকে, নতুন এই উদ্যোগ নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন রোনালদোও। তিনি বলেন, তার পুরো জীবনজুড়েই রয়েছে ফুটবল। তবে মাঠের বাইরেও খেলাটিকে ঘিরে অসাধারণ অনেক গল্প তৈরি হয়। প্রযোজক হিসেবে ফুটবলের ভিন্ন একটি দিক পর্দায় তুলে ধরতে পেরে তিনি গর্বিত। তার বিশ্বাস, সিরিজটির গল্প শুধু ফুটবলপ্রেমীদের নয়, বরং সব শ্রেণির দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।

বিনোদনজগতে নিজের প্রথম এই যাত্রায় ম্যাথু ভনকে বন্ধু ও অংশীদার হিসেবে পাশে পাওয়া এবং থিয়েরি অঁরির মতো একজন কিংবদন্তি ফুটবলারকে যুক্ত করতে পারাকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন রোনালদো।

সব মিলিয়ে ফুটবল মাঠের বাইরেও নিজের প্রতিভা ও জনপ্রিয়তাকে নতুনভাবে তুলে ধরতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার দেখার বিষয়, ফুটবলের মতো বিনোদনজগতেও তিনি কতটা সাফল্য অর্জন করতে পারেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রসগোল্লা বলে মুখে তুলে দিলেন বোমা, কামড় দিতেই বিস্ফোরণে মৃত্যু!

রসগোল্লা বলে মুখে তুলে দিলেন বোমা, কামড় দিতেই বিস্ফোরণে মৃত্যু!
ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা দেওয়ার কথা বলে এক ব্যক্তির মুখে দেশীয় বোমা তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। বস্তুটিকে মিষ্টি ভেবে মুখে নিয়ে কামড় দিতেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ।…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

অজুর পানিতেই মরুভূমিতে সবুজের সমারোহ, দৃষ্টান্ত স্থাপন জর্ডানের মসজিদের!

অজুর পানিতেই মরুভূমিতে সবুজের সমারোহ, দৃষ্টান্ত স্থাপন জর্ডানের মসজিদের!
তীব্র পানিসংকটে থাকা জর্ডানে পানির প্রতিটি ফোঁটার সঠিক ব্যবহার নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। দেশটির দাইর আলা অঞ্চলের আবু ওবাইদা মসজিদে মুসল্লিদের অজুর…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

এবার অভিনয়ে রোনালদো, শুরু হলো প্রথম টেলিভিশন সিরিজের নির্মাণকাজ!

এবার অভিনয়ে রোনালদো, শুরু হলো প্রথম টেলিভিশন সিরিজের নির্মাণকাজ!
ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ার পর এবার বিনোদনজগতে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর…
 ১৩ নভেম্বর ২০২৬    খেলাধুলা

আমি মরি নাই, জ্যাতা আছি, আমারে জ্যাতা বানিয়ে দেন!

আমি মরি নাই, জ্যাতা আছি, আমারে জ্যাতা বানিয়ে দেন!
ঝালকাঠির রাজাপুরে সরকারি নথিতে মৃত দেখানো হয়েছে আব্দুল হক হাওলাদার নামে এক প্রবীণ কৃষককে। অথচ বাস্তবে তিনি জীবিত। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভান্ডারে মৃত হিসেবে চিহ্নিত…
 ১৩ নভেম্বর ২০২৬    বরিশাল

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় ৮ জনের নামে মামলা, আসামি অজ্ঞাত আরও ৩০ জন!

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় ৮ জনের নামে মামলা, আসামি অজ্ঞাত আরও ৩০ জন!
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন মোড় নিয়েছে। বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার…
 ১৩ নভেম্বর ২০২৬    খুলনা

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান, ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান, ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে…
 ১৩ নভেম্বর ২০২৬    ঢাকা

কবরে বেলি ফুলের গাছ লাগাবেন’ পোস্টের পর প্রাণ গেল শিক্ষার্থী!

কবরে বেলি ফুলের গাছ লাগাবেন’ পোস্টের পর প্রাণ গেল শিক্ষার্থী!
মৃত্যুর মাত্র দুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেলি ফুলগাছ নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুসাইন কবির অপু (২৫)। তার সেই শেষ ইচ্ছার…
 ১৩ নভেম্বর ২০২৬    রাজশাহী

মেয়াদ শেষের আগে কিউবার ‘দফারফা’ করতে চান ট্রাম্প

মেয়াদ শেষের আগে কিউবার ‘দফারফা’ করতে চান ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার বর্তমান কর্তৃপক্ষের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি বিবেচনা করার ইঙ্গিত দিয়েছেন। ২০২৯ সালে তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবা…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

বন্ধুর বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল তিন বন্ধুর!

বন্ধুর বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল তিন বন্ধুর!
সকালে তিন বন্ধু একসঙ্গে গিয়েছিল প্রাইভেট পড়তে। পড়া শেষে পরিকল্পনা ছিল বন্ধুর বাড়িতে যাওয়ার। কিন্তু সেই যাত্রাই শেষ পর্যন্ত কেড়ে নিল তিন বন্ধুর প্রাণ। পঞ্চগড়ের…
 ১৩ নভেম্বর ২০২৬    রংপুর

রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী!

রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী!
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ…
 ১২ নভেম্বর ২০২৬    জাতীয়

জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের ৩৩৩তম সহরায় উৎসব

জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের ৩৩৩তম সহরায় উৎসব
জয়পুরহাট প্রতিনিধি:‘স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়’ এই স্লোগান নিয়ে জয়পুরহাটে দুই দিনব্যাপী শুরু হয়েছে আদিবাসীদের ঐতিহ্যবাহী ৩৩৩তম সহরায় সাংস্কৃতিক উৎসব। সদর উপজেলার পালী…
 ১২ নভেম্বর ২০২৬    রাজশাহী

হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় আমির বাপ্পা আর নেই

হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় আমির বাপ্পা আর নেই
হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় আমির মো. এনামুল হক বাপ্পা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আজ দুপুর ২টা ২৪ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…
 ১২ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

হেযবুত তওহীদের প্রবীণ মোজাহেদ মোতালেব মিয়ার ইন্তেকাল

হেযবুত তওহীদের প্রবীণ মোজাহেদ মোতালেব মিয়ার ইন্তেকাল
টাঙ্গাইল প্রতিনিধি:হেযবুত তওহীদের টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া বিসিক শিল্পনগরীর প্রবীণ মোজাহেদ ও সংগঠনের সবার শ্রদ্ধাভাজন মো. মোতালেব মিয়া আর নেই। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা…
 ১২ নভেম্বর ২০২৬    ঢাকা

নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা!

নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা!
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতা…
 ১২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কাবিন হাতে তরুণীর অনশন!

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কাবিন হাতে তরুণীর অনশন!
কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিয়ের কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন ২১ বছর বয়সী এক তরুণী। এদিকে অভিযুক্ত যুবক এমদাদুল হক রিয়াদ ও…
 ১২ নভেম্বর ২০২৬    রংপুর