গাজীপুর প্রতিনিধি:
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মো. আশিক সাঈদ। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তিনি।
সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত কমিশনার বলেন, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।
সভায় গাজীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় তাঁরা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ কমিশনার তাঁদের বক্তব্য শোনেন এবং এ বিষয়ে সহযোগিতা কামনা করেন।
















