প্রচ্ছদ    বিনোদন   গ্রেপ্তারের পর তরুণ শাহরুখের পাশে...

গ্রেপ্তারের পর তরুণ শাহরুখের পাশে দাঁড়িয়েছিলেন নানা পাটেকর!

১০ অক্টোবর ২০২৬ ১০:৩৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

বলিউড তারকা শাহরুখ খানের জীবনের কঠিন এক সময়ে পাশে দাঁড়িয়েছিলেন প্রয়াত অভিনেতা নানা পাটেকর। নব্বইয়ের দশকে এক সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়ে বিপাকে পড়েছিলেন শাহরুখ। সেই সময় জামিন পেতে তাকে সহায়তা করেছিলেন নানা পাটেকর। সম্প্রতি নানা পাটেকরের প্রয়াণের পর শাহরুখের পুরোনো স্মৃতিচারণে উঠে এসেছে বন্ধুত্ব, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং বিপদে পাশে দাঁড়ানোর এই ঘটনা।

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। সহকর্মী ও ভক্তরা স্মরণ করছেন তার অভিনয়জীবন, ব্যক্তিত্ব এবং মানুষের প্রতি সহযোগিতার নানা দিক। এরই মধ্যে শাহরুখ খানের সঙ্গে তার সম্পর্কের একটি পুরোনো ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।

গত ৮ অক্টোবর, ৭৫ বছর বয়সে গোয়ায় নিজের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান নানা পাটেকর। পর্দায় শক্তিশালী অভিনয় এবং ব্যক্তিজীবনে স্পষ্টভাষী স্বভাবের জন্য পরিচিত এই অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন শাহরুখ খানও। নিজের শোকবার্তায় নানা পাটেকরকে পরামর্শদাতা, শিক্ষক, সমালোচক ও বন্ধু হিসেবে উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!

শাহরুখ স্মরণ করেন, নানা পাটেকরের সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় তিনি বেশ নার্ভাস ছিলেন। বারবার চুল ঠিক করছিলেন। বিষয়টি লক্ষ করে নানা তার হাত সরিয়ে দিয়ে বলেছিলেন, ‘নায়কের মতো চুল সাজিও না, তুমি একজন অভিনেতা।’ সেই পরামর্শ শাহরুখের মনে গভীর ছাপ ফেলেছিল।

যে ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ

২০১২ সালে একটি অনুষ্ঠানে নিজের জীবনের এক বিব্রতকর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন শাহরুখ খান। নব্বইয়ের দশকের শুরুর দিকে গৌরী খানের সঙ্গে বিয়ের কিছুদিন পর একটি সাময়িকীতে তার এক সহ-অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি গৌরীকে কষ্ট দেয়। স্ত্রীর মন খারাপের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই প্রতিবেদনের সাংবাদিকের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন শাহরুখ।

শাহরুখের বর্ণনা অনুযায়ী, সাংবাদিককে ফোন করে কথা বলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একপর্যায়ে তিনি ওই সাংবাদিকের বাড়িতে যান। সঙ্গে ছিল তার সেনা কর্মকর্তা শ্বশুরের দেওয়া একটি কুকরি। সেখানে সাংবাদিকের মা-বাবার সামনেই এক তরুণকে হুমকি দেন তিনি। পরবর্তী সময়ে নিজের সেই আচরণকে ভুল বলেও স্বীকার করেন এই বলিউড তারকা।

শাহরুখ ভেবেছিলেন, ঘটনাটি সেখানেই শেষ হয়ে যাবে। কিন্তু পরদিন সন্ধ্যায় ‘কাভি হাঁ, কাভি না’ ছবির শুটিং চলাকালে পুলিশ হাজির হয়। প্রথমে পুলিশ সদস্যরা তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন এবং ছবি তোলেন। পরে জানান, একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তার সঙ্গে কথা বলতে চান।

এরপর সন্ধ্যা ৬টার পর শাহরুখকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে জামিনও পাননি তিনি। লকআপ থেকে একবার ফোন করার সুযোগ পেয়ে পরিবার, বন্ধু কিংবা আইনজীবীর সঙ্গে যোগাযোগ না করে সেই সাংবাদিককেই ফোন করেন। এমনকি ফোনে তাকে আবারও হুমকি দেন শাহরুখ।

পরে ঘটনাটি স্মরণ করে মজার ছলে শাহরুখ বলেছিলেন, এই ঘটনা যেন প্রমাণ করে তিনি হিন্দি সিনেমার নায়ক হওয়ার জন্যই তৈরি। তবে দ্রুতই নিজের পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করেন তিনি। থানায় আঙুলের ছাপ দেওয়ার সময় গভীর বিব্রতবোধ করেন। একই সঙ্গে গৌরীর মানসিক অবস্থাও তাকে নাড়া দেয়। শাহরুখের ভাষ্য অনুযায়ী, এই ঘটনা নিজের আচরণ পরিবর্তনের সিদ্ধান্ত নিতে তাকে প্রভাবিত করেছিল।

জামিন পেতে যেভাবে পাশে দাঁড়ান নানা পাটেকর

সেই কঠিন পরিস্থিতিতে শাহরুখের পাশে দাঁড়িয়েছিলেন নানা পাটেকর। জামিনের প্রসঙ্গ স্মরণ করে শাহরুখ বলেছিলেন, ‘শেষ পর্যন্ত নানা পাটেকরই আমাকে জেল থেকে বের হতে সাহায্য করেছিলেন। তিনি খুব ভালো ব্যবহার করেছিলেন। সপ্তাহান্তে একটি সান্ধ্য আদালত বসত, যেখানে জামিন দেওয়া হতো।’

শাহরুখের এই স্মৃতিচারণ থেকে বোঝা যায়, জীবনের কঠিন সময়ে নানা পাটেকরের সহযোগিতা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। পর্দার বাইরেও যে তাদের মধ্যে আন্তরিক সম্পর্ক ছিল, পুরোনো এই ঘটনা তারই একটি উদাহরণ।

১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজু বান গয়া জেন্টলম্যান’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও নানা পাটেকর। অভিনয়ের সূত্রে গড়ে ওঠা সেই পরিচয় পরবর্তী সময়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রূপ নেয়। জীবনের এক কঠিন সময়ে শাহরুখের পাশে দাঁড়িয়ে নানা যে সহযোগিতা করেছিলেন, তার স্মৃতি আজও অমলিন।

সূত্র: ইন্ডালজ এক্সপ্রেস

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দুঃশাসনের সময় রাজপথে বিএনপির কর্মসূচিতে সক্রিয় থাকায় দলীয় নেতাকর্মীদের কাছে ‘গয়েশ্বর চন্দ্র রায়’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন…
 ৩ নভেম্বর ২০২৬    বরিশাল

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা!

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা!
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমানোর পর খিঁচুনিতে মৃত্যু হয়েছে ৩১ বছর বয়সী এক তরুণীর। এ ঘটনায় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট বিরোধীরা, শুরু জোট গঠনের আলোচনা!

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট বিরোধীরা, শুরু জোট গঠনের আলোচনা!
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের উদ্যোগ নিয়েছেন দেশটির চারটি বিরোধী দলের নেতা। মঙ্গলবার (৩ নভেম্বর) হার্জলিয়ায় অনুষ্ঠিত বৈঠকে দ্রুত জোট…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ

শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ
পোশাকশ্রমিকদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে…
 ৩ নভেম্বর ২০২৬    রাজশাহী

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমীকে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সিনেমাটিতে শাকিবের বিপরীতে তার…
 ৩ নভেম্বর ২০২৬    বিনোদন

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের…
 ৩ নভেম্বর ২০২৬    রংপুর

৬ ঘণ্টার জন্য টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে!

৬ ঘণ্টার জন্য টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত রাখা হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী

ডিসেম্বরে অরাজকতা সৃষ্টির চেষ্টা মেনে নেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

ডিসেম্বরে অরাজকতা সৃষ্টির চেষ্টা মেনে নেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক
পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে রাজধানীর মিরপুরে অরাজকতা সৃষ্টির চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী

ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!

ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!
ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা এবং ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ইসলাম শান্তি,…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি!

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি!
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আনসার-ভিডিপির ওমরাহ কাফেলার আনুষ্ঠানিক যাত্রা, ভিসা ও টিকিট বিতরণ

আনসার-ভিডিপির ওমরাহ কাফেলার আনুষ্ঠানিক যাত্রা, ভিসা ও টিকিট বিতরণ
ঢাকা প্রতিনিধি:বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে পবিত্র ওমরাহ পালনের লক্ষ্যে মনোনীত কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মাঝে ভিসা, বিমান টিকিট ও উপহারসামগ্রী বিতরণ…
 ৩ নভেম্বর ২০২৬    ঢাকা

সরকারি কার্যালয় নাকি ব্যক্তিগত বাসা, কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা অফিসে রান্নার সরঞ্জাম ও বিছানা

সরকারি কার্যালয় নাকি ব্যক্তিগত বাসা, কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা অফিসে রান্নার সরঞ্জাম ও বিছানা
শাহ আলম, কুড়িগ্রাম:সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয় যেন পরিণত হয়েছে ব্যক্তিগত বাসাবাড়িতে। অফিসের কক্ষগুলোতে প্রয়োজনীয় নথিপত্র ও দাপ্তরিক…
 ৩ নভেম্বর ২০২৬    রংপুর

বোমা হামলার হুমকির পর বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে অমিতাভ!

বোমা হামলার হুমকির পর বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে অমিতাভ!
মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবন ‘জলসা’র বাইরে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি রয়েছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের। তবে গত রোববার সেই চেনা আয়োজনেই…
 ৩ নভেম্বর ২০২৬    বিনোদন

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ই-অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রমের উদ্বোধন

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ই-অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রমের উদ্বোধন
এস. এম. জাহিদুল, ঢাকা:রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে অনলাইন ই-অ্যাপয়েন্টমেন্ট (E-Appointment) কার্যক্রম চালু হয়েছে। এর ফলে এখন থেকে রোগীরা ঘরে বসেই অনলাইনে টিকিট কেটে…
 ৩ নভেম্বর ২০২৬    ঢাকা