সৈয়দ আরমান, চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শ্রীপুর এলাকার মফজল সওদাগর বাড়ির বাসিন্দা মো. রাজা মিয়া (৪৮)। তিনি শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তাকে বুড়ো মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

অন্য দুজন হলেন সারোয়াতলীর খিতাবচর এলাকার ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মাইনুল ইসলাম (১৯) ও ইরফানুল হক জিসান (১৯)। তাদের সারোয়াতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















