চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল হোসেন উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে কয়েকজন কৃষক কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের ইকো পার্কের পাশে একটি খাদে মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশে নীল রঙের একটি আরটিআর মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে ছিল। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।
কারাব’ন্দির পেটে মিলল অর্ধশতাধিক গ্যা’স লাইটার!

স্থানীয়দের ধারণা, মঙ্গলবার রাতের কোনো একসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল সড়কের পাশের একটি খেজুর গাছে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের বাবা ইলিয়াস হোসেন জানান, তাঁর ছেলে রাজমিস্ত্রির কাজ করতেন। মঙ্গলবার রাত ৮টার দিকে সন্তোষপুর পাম্প থেকে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হন রাসেল। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সারা রাত তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। বুধবার ভোরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, সন্তোষপুর ইকো পার্কের কাছে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
















