মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও পদ্মা-মেঘনা নদীতে ইলিশ শিকার শুরু করেছেন জেলেরা। দীর্ঘ বিরতির পর জেলেদের জালে ধরা পড়ছে রুপালি ইলিশ। এতে প্রাণ ফিরেছে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটে। প্রথম দিনেই ঘাটে এসেছে প্রায় ৭০০ থেকে ৮০০ মণ ইলিশ। তবে সরবরাহ বাড়লেও কমেনি দাম। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ টাকায়।
সকাল থেকেই ইলিশের আমদানি, হাঁকডাক ও বেচাকেনায় মুখর হয়ে উঠেছে চাঁদপুর মাছঘাট। টানা ২২ দিন কর্মহীন থাকার পর নদীতে ফিরে কাঙ্ক্ষিত ইলিশ পেয়ে স্বস্তি ফিরেছে জেলেদের মধ্যে। খুশি মৎস্য ব্যবসায়ীরাও। তাদের আশা, ইলিশের সরবরাহ অব্যাহত থাকলে আগের লোকসান কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
তবে ঘাটে পর্যাপ্ত ইলিশ এলেও উচ্চ দামের কারণে স্বস্তি নেই সাধারণ ক্রেতাদের। বর্তমানে বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকা। আর ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়।
বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ শিকার শুরু হওয়ায় জেলেদের কর্মচাঞ্চল্য এবং মাছঘাটের ব্যস্ততায় ফিরেছে চিরচেনা রূপ।

















