বাগেরহাটের ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুল মজিদ (৯০) ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় তিনি ফকিরহাট ইউনিয়নের পাগলা দিয়াপাড়া এলাকার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। এদিন পিলজঙ্গের বালিয়াডাঙ্গায় উম্মে হুমাইদা মাদ্রাসা ময়দানে দুপুর ২টায় তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজায় উপস্থিত ছিলেন কারামতিয়া মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মো. ইউনুছ আলী, বর্তমান অধ্যক্ষ এবিএম আব্দুল মান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল আলা মাসুম বিল্লাহ, হযরত আমীর হামজা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোজাফ্ফর হোসাইন, লখপুর ইছাক আম্বিয়া কলেজের অধ্যক্ষ স. ম. নাছিম উদ্দিন মাহতাব, সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, উম্মে হুমাইদা মাদ্রাসার পরিচালক হাফেজ নাজমুল হুসাইন প্রমুখ।
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন দিল বিক্ষুব্ধ নেতাকর্মীরা!

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
















