প্রচ্ছদ    প্রযুক্তি   ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল সুবিধা বন্ধ...

ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর!

১৬ নভেম্বর ২০২৬ ০৮:২৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

ফেসবুক ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক অতিরিক্ত প্রোফাইল তৈরির সুবিধা স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীদের মূল ফেসবুক অ্যাকাউন্ট ও প্রোফাইল আগের মতোই সচল থাকবে।

সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে ফেসবুকে ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল সুবিধা চালু করা হয়। এ ফিচারের মাধ্যমে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেই একাধিক আলাদা প্রোফাইল তৈরি করতে পারতেন ব্যবহারকারীরা। ব্যক্তিগত যোগাযোগ, কর্মক্ষেত্রের পরিচিতি তৈরি কিংবা বিভিন্ন ফেসবুক গ্রুপে অংশগ্রহণের মতো ভিন্ন ভিন্ন প্রয়োজনে এসব প্রোফাইল ব্যবহার করা যেত। এর জন্য আলাদা ইমেইল ঠিকানা বা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হতো না।

আরও পড়ুন

বিশ্বজুড়ে সাইবার আতঙ্ক, বাংলাদেশের ওয়েবসাইট কতটা নিরাপদ?

বিশ্বজুড়ে সাইবার আতঙ্ক, বাংলাদেশের ওয়েবসাইট কতটা নিরাপদ?

মেটার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলো বন্ধ করে দেওয়া হবে। তবে এতে ব্যবহারকারীদের মূল প্রোফাইলের কার্যক্রম, বন্ধু তালিকা কিংবা মূল অ্যাকাউন্টের অন্যান্য সুবিধায় কোনো পরিবর্তন আসবে না।

তবে অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, ভিডিও, পোস্টসহ ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীদের ১৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড বা অন্য কোথাও সংরক্ষণ করে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংরক্ষণ না করলে পরবর্তী সময়ে সেগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হতে পারে।

এদিকে, অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করে যাঁরা বিভিন্ন ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন, তাঁদের জন্যও রয়েছে বিশেষ নির্দেশনা। মেটা তাঁদের দ্রুত মূল প্রোফাইলে গ্রুপের প্রশাসক বা অ্যাডমিনের দায়িত্ব হস্তান্তরের পরামর্শ দিয়েছে। অন্যথায় কোনো গ্রুপে মূল প্রোফাইলের অধীনে অ্যাডমিন না থাকলে নতুন অ্যাডমিন নিয়োগ না হওয়া পর্যন্ত গ্রুপটি সাময়িকভাবে স্থগিত থাকতে পারে।

যেভাবে অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করবেন

অতিরিক্ত প্রোফাইল বন্ধ হওয়ার আগে প্রয়োজনীয় ছবি, পোস্ট ও অন্যান্য ব্যক্তিগত তথ্য ডাউনলোড করতে প্রথমে সংশ্লিষ্ট অতিরিক্ত প্রোফাইলে প্রবেশ করতে হবে। এরপর ‘Settings & Privacy’ থেকে ‘Settings’ অপশনে যেতে হবে। সেখানে ‘Your Information and Permissions’ বিভাগে গিয়ে ‘Export Your Information’ নির্বাচন করতে হবে।

এরপর ‘Create Export’ অপশনে ক্লিক করে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করতে চান, সেটি নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে তথ্য নিজের ডিভাইসে নাকি অন্য কোনো বাহ্যিক সেবায় সংরক্ষণ করবেন, তা নির্ধারণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় তথ্যের ধরন নির্বাচন করে আবার ‘Create Export’ অপশনে ক্লিক করলেই তথ্য সংরক্ষণের প্রক্রিয়া শুরু হবে।

তাই অতিরিক্ত প্রোফাইল ব্যবহারকারীদের নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং পরিচালিত গ্রুপগুলোর অ্যাডমিনের দায়িত্ব মূল প্রোফাইলে হস্তান্তরের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরত চায় সরকার: শামা ওবায়েদ

শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরত চায় সরকার: শামা ওবায়েদ
জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ সরকার। এ জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান…
 ১৬ নভেম্বর ২০২৬    জাতীয়

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে জুড়ীতে সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে জুড়ীতে সংবাদ সম্মেলন
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা:সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে পাওনা টাকা আত্মসাতের ষড়যন্ত্র এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ট্রাভেলস…
 ১৬ নভেম্বর ২০২৬    সারাদেশ

কালিয়াকৈরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি: ২০ কারখানা বন্ধ, ছাত্রলীগের ২০ জনের জামিন নামঞ্জুর

কালিয়াকৈরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি: ২০ কারখানা বন্ধ, ছাত্রলীগের ২০ জনের জামিন নামঞ্জুর
মো. শফিকুল ইসলাম, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে গত তিন দিন ধরে গাজীপুরের কালিয়াকৈরে যে অস্থিরতা চলছিল,…
 ১৬ নভেম্বর ২০২৬    ঢাকা

‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’, সেঞ্চুরি মেয়েকে উৎসর্গ করলেন লিটন!

‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’, সেঞ্চুরি মেয়েকে উৎসর্গ করলেন লিটন!
মেয়ের তৃতীয় জন্মদিনে ব্যাট হাতে দুর্দান্ত এক উপহার দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটার লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে নিজের বিশেষ ইনিংসটি…
 ১৬ নভেম্বর ২০২৬    খেলাধুলা

৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান!

৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান!
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন শ্রমিকরা। পূর্বনির্ধারিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরুর মাত্র দেড়…
 ১৬ নভেম্বর ২০২৬    জাতীয়

ভালোবাসার টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি!

ভালোবাসার টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি!
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করেছেন চীনা যুবক জ্যাকি চেউং। অনলাইনে পরিচয় থেকে প্রেম, এরপর ধর্ম…
 ১৬ নভেম্বর ২০২৬    ঢাকা

‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’, পরীমনিকে কড়া জবাব অপু বিশ্বাসের!

‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’, পরীমনিকে কড়া জবাব অপু বিশ্বাসের!
ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে নতুন করে শুরু হয়েছে কথার লড়াই। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার যোগ্যতা নিয়ে অপু বিশ্বাসের…
 ১৬ নভেম্বর ২০২৬    বিনোদন

আক্কেলপুরে সূর্যদেবের আরাধনায় তুলশী গঙ্গার তীরে ভক্তদের ঢল

আক্কেলপুরে সূর্যদেবের আরাধনায় তুলশী গঙ্গার তীরে ভক্তদের ঢল
জামাল উদ্দিন, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:ভোরের আলো ফুটতেই নদীর বুকে এক অপূর্ব দৃশ্য। কোমরসমান পানিতে দাঁড়িয়ে হাতে পূজার ডালা নিয়ে সূর্যোদয়ের অপেক্ষায় নারী-পুরুষ। ডালায় সাজানো ফলমূল,…
 ১৬ নভেম্বর ২০২৬    রাজশাহী

ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর!

ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল সুবিধা বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর!
ফেসবুক ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক অতিরিক্ত প্রোফাইল তৈরির সুবিধা স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।…
 ১৬ নভেম্বর ২০২৬    প্রযুক্তি

২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটানোর লক্ষ্য সরকারের!

২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটানোর লক্ষ্য সরকারের!
দেশের বিদ্যুৎ চাহিদার বড় একটি অংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের পরিকল্পনা নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের…
 ১৬ নভেম্বর ২০২৬    জাতীয়

মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ

মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় অভিভাবক সমাবেশ, কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ…
 ১৬ নভেম্বর ২০২৬    খুলনা

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন!

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন!
দেশে প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং…
 ১৬ নভেম্বর ২০২৬    জাতীয়

দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সভাপতি জয় শাহ!

দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সভাপতি জয় শাহ!
দ্বিতীয় মেয়াদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নিয়োগ পেয়েছেন তিনি। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর…
 ১৬ নভেম্বর ২০২৬    খেলাধুলা

বন্ধ ১৭ কারখানা, গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ!

বন্ধ ১৭ কারখানা, গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ!
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড…
 ১৬ নভেম্বর ২০২৬    ঢাকা

স্বামীর সঙ্গে শেষ ফোনালাপের পর ফাহিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার!

স্বামীর সঙ্গে শেষ ফোনালাপের পর ফাহিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার!
ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে শেষবার কথা বলার পর ফাহিমা আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর কাছ থেকে তালাকের হুমকি…
 ১৬ নভেম্বর ২০২৬    ঢাকা