প্রচ্ছদ    বিনোদন   ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র...

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!

১৮ অক্টোবর ২০২৬ ০৪:৫০ এএম
বজ্রশক্তি ডেস্ক

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু শুধু নিজের গানের জাদুতে জয় করেছিলেন কোটি শ্রোতার হৃদয়, স্বপ্ন দেখিয়েছিলেন নতুন প্রজন্মের সংগীতশিল্পীদেরও। জীবদ্দশায় গিটার হাতে মঞ্চ মাতানো এই শিল্পীর ছিল বিশাল এক স্বপ্নের কনসার্ট আয়োজনের পরিকল্পনা। চেয়েছিলেন গড়ে তুলতে বাদ্যযন্ত্র শেখার একটি প্রতিষ্ঠানও। তবে ২০১৮ সালে পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় তার সেই স্বপ্নগুলো আর পূরণ হয়নি। আজ ১৮ অক্টোবর, এই কিংবদন্তি শিল্পীর অষ্টম প্রয়াণ দিবসে আবারও আলোচনায় তার অপূর্ণ স্বপ্নের গল্প।

আউল-বাউল আর লালনের বাংলায় ব্যান্ড সংগীতকে জনপ্রিয় করে তোলার পেছনে যাঁদের অবদান স্মরণীয়, আইয়ুব বাচ্চু তাঁদের অন্যতম। গায়কীর পাশাপাশি গিটারে অসাধারণ দক্ষতা দিয়ে তিনি তৈরি করেছিলেন নিজস্ব এক সংগীতজগৎ। নিজের সাফল্যের পাশাপাশি ভালোবাসা, স্নেহ ও দিকনির্দেশনায় পথ দেখিয়েছেন অসংখ্য তরুণ সংগীতশিল্পীকে।

২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান ‘রূপালি গিটার’-এর এই জাদুকর। তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও তাঁকে স্মরণ করছেন ভক্ত, সহশিল্পী ও সংগীতাঙ্গনের মানুষেরা। পারিবারিকভাবে তাঁকে স্মরণ ও দোয়া মাহফিলের আয়োজনের পাশাপাশি ব্যান্ড সংগীতের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।

আরও পড়ুন

সেই ফেক ভিডিও নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন পরীমনি, কাঠগড়ায় মাছরাঙা টেলিভিশন!

সেই ফেক ভিডিও নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন পরীমনি, কাঠগড়ায় মাছরাঙা টেলিভিশন!

আইয়ুব বাচ্চুর স্বপ্নের অন্যতম ছিল একটি ব্যতিক্রমী কনসার্ট আয়োজন। এক সাক্ষাৎকারে নিজের সেই স্বপ্নের কথা জানিয়েছিলেন তিনি। তাঁর পরিকল্পনা ছিল, ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে দেশি-বিদেশি খ্যাতিমান শিল্পীদের নিয়ে বিশাল এক সংগীতানুষ্ঠান আয়োজন করবেন। সেখানে তাঁর সঙ্গে মঞ্চ মাতাবেন বিশ্বের নামকরা গিটারশিল্পী ও সংগীতজ্ঞরা।

এই স্বপ্নের কনসার্টে বিদেশি শিল্পীদের মধ্যে আইয়ুব বাচ্চু নাম উল্লেখ করেছিলেন মার্কিন গিটারশিল্পী স্টিভ ভাই, জো সাত্রানি ও কার্লোস সান্টানার। পাশাপাশি ব্রিটিশ ড্রামার আয়েন পেজের কথাও বলেছিলেন তিনি। বাংলাদেশের শিল্পীদের মধ্যে তাঁর পরিকল্পনায় ছিলেন জেমস, বেজবাবা সুমন ও মানাম আহমেদ।

কনসার্টটি নিয়ে নিজের কল্পনার কথা জানিয়ে আইয়ুব বাচ্চু বলেছিলেন, তাঁরা প্রায় তিন ঘণ্টা ধরে একসঙ্গে পরিবেশনা করবেন, আর সেই আয়োজন উপভোগ করবেন প্রায় ১৫ লাখ দর্শক। এত বড় পরিসরে দেশি-বিদেশি শিল্পীদের এক মঞ্চে আনার স্বপ্ন ছিল তাঁর কাছে বিশেষ কিছু। কিন্তু জীবনের শেষ পর্যন্ত সেই স্বপ্ন বাস্তবে রূপ দিয়ে যেতে পারেননি এই রকস্টার।

শুধু বিশাল কনসার্ট নয়, সংগীতকে ঘিরে আরও একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা ছিল আইয়ুব বাচ্চুর। গিটারের প্রতি তাঁর ভালোবাসা ছিল আজীবনের। নিজের সংগ্রহে রেখেছিলেন নানা ধরনের নামিদামি গিটার। তিনি চেয়েছিলেন এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে, যেখানে ছেলে-মেয়েরা গিটারসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো শিখতে পারবে। প্রশিক্ষণ শেষে সেখান থেকে গড়ে উঠবে নতুন একক শিল্পী ও ব্যান্ড দল, যারা বাংলা গানে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে। তবে সেই উদ্যোগও বাস্তবায়ন করে যেতে পারেননি তিনি।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তাঁর আগ্রহ থাকলেও পরিবার চাইত না ছেলে গানের জগতে আসুক। পরে তাঁর আগ্রহের কথা বিবেচনা করে ১৯৭৩ সালে বাবা তাঁকে একটি গিটার কিনে দেন। সেই গিটারই একসময় হয়ে ওঠে তাঁর জীবনের সবচেয়ে বড় সঙ্গী।

কলেজজীবনে বন্ধুদের নিয়ে ‘গোল্ডেন বয়েজ’ নামে একটি ব্যান্ড গঠন করেন তিনি। স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করত দলটি। ১৯৭৭ সালে আইয়ুব বাচ্চু যোগ দেন ‘ফিলিংস’ ব্যান্ডে, যেখানে তিনি জেমসের সঙ্গে একই দলে সংগীতচর্চা করেছেন। এরপর ১৯৮০ সালে যোগ দেন জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’-এ। সেখানে দীর্ঘদিন গিটার বাজিয়ে নিজের সংগীতপ্রতিভার পরিচয় দেন তিনি।

১৯৯১ সালে আইয়ুব বাচ্চু গড়ে তোলেন নিজের ব্যান্ড ‘এলআরবি’। একই বছরের এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম কনসার্ট করে দলটি। পরবর্তী সময়ে বাংলাদেশের ব্যান্ড সংগীতে নতুন মাত্রা যোগ করে এলআরবি। দলটির প্রথম দিকের অ্যালবাম ‘এলআরবি ১’ ও ‘এলআরবি ২’ শ্রোতাদের কাছে সাড়া ফেলে। পরে ‘সুখ’ অ্যালবামের মাধ্যমে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ব্যান্ডটি।

এরপর একে একে প্রকাশিত হয় ‘তবুও’, ‘ঘুমন্ত শহরে’, ‘আমাদের বিস্ময়’, ‘মন চাইলে মন পাবে’, ‘অচেনা জীবন’, ‘মনে আছে নাকি নাই’, ‘স্পর্শ’ ও ‘যুদ্ধ’-এর মতো অ্যালবাম। এসব গানের মধ্য দিয়ে বাংলা ব্যান্ড সংগীতে নিজের স্থায়ী অবস্থান তৈরি করেন আইয়ুব বাচ্চু।

ব্যান্ডের বাইরেও একক শিল্পী হিসেবে তাঁর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। ‘রক্ত গোলাপ’, ‘ময়না’, ‘কষ্ট’, ‘সময়’, ‘একা’, ‘প্রেম তুমি কি!’, ‘পথের গান’ ও ‘জীবন’সহ মোট ১৬টি একক অ্যালবাম প্রকাশ করেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রেও প্লেব্যাক করেছেন, অন্তত এক ডজন সিনেমায় কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।

জীবদ্দশায় সংগীতের জন্য অগণিত মানুষের ভালোবাসা পেয়েছেন আইয়ুব বাচ্চু। তাঁর মৃত্যুর পরও সেই ভালোবাসা কমেনি। ২০২৬ সালে তাঁকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। তাঁর জন্মশহর চট্টগ্রামের প্রবর্তক মোড়েও স্থাপন করা হয়েছে তাঁর স্মরণে গিটার ভাস্কর্য।

আইয়ুব বাচ্চু আজ নেই, কিন্তু তাঁর গান, গিটারের সুর আর সংগীত নিয়ে দেখা স্বপ্নগুলো এখনো মানুষের মনে বেঁচে আছে। তাঁর অপূর্ণ স্বপ্নের কনসার্ট কিংবা নতুন সংগীতশিল্পী তৈরির প্রতিষ্ঠান বাস্তবে রূপ না পেলেও বাংলা ব্যান্ড সংগীতে তাঁর অবদান তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!
৫৯ বছরের বয়সের ব্যবধান। একজনের বয়স ৮০, অন্যজনের মাত্র ২১। এত বড় বয়সের ব্যবধান সত্ত্বেও ইতালীয় এক নারীকে বিয়ে করেছেন তুরস্কের এক যুবক। ব্যতিক্রমী এই…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!
‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে।’ চার বছরের প্রান্থি হয়তো এখনো বোঝেনি, তার বাবা আর কোনো দিন ফিরে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর গ্রামের বাসিন্দা।…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন ওয়াশরুম দেখে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। শনিবার (১৭ অক্টোবর) আসন্ন শারদীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!
লিওনেল মেসির জোড়া গোলের নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বিরতির পর মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে জয় এনে দেওয়ার…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আকস্মিক অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করীম মারুফ। পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া রিসোর্টের ম্যানেজার…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় স্বার্থ, দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাকে আগামীর বাংলাদেশের…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু শুধু নিজের গানের জাদুতে জয় করেছিলেন কোটি শ্রোতার হৃদয়, স্বপ্ন দেখিয়েছিলেন নতুন প্রজন্মের সংগীতশিল্পীদেরও। জীবদ্দশায় গিটার হাতে মঞ্চ মাতানো…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
পেশাগত দক্ষতা, উৎকর্ষ সাধন এবং যুদ্ধ ও শান্তিকালে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সাভার…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর