প্রচ্ছদ    খেলাধুলা   ভরাডুবির পরও বাংলাদেশকে নিয়ে সমালোচনা...

ভরাডুবির পরও বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে নারাজ আফগান কোচ!

২২ অক্টোবর ২০২৬ ১১:৪৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

একসময় ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অন্যতম শক্তির জায়গা ছিল এই ফরম্যাট। তবে সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে ধারাবাহিক ব্যর্থতায় চাপে পড়েছে টাইগাররা। সবশেষ আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে শূন্য হাতে ফিরেছে বাংলাদেশ। এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও বাংলাদেশের সমালোচনা করতে রাজি নন আফগানিস্তানের প্রধান কোচ রিচার্ড পাইবাস। বরং বাংলাদেশের অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের প্রসঙ্গ টেনে দলটির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন তিনি।

বিদেশের মাটিতে বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্স নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। সবশেষ ১৬টি অ্যাওয়ে ওয়ানডের মধ্যে ১৪টিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। জিম্বাবুয়ের পর এবার আফগানিস্তানের কাছেও হেরে ত্রিদেশীয় সিরিজ শেষ করতে হয়েছে হতাশা নিয়ে।

গত ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে রশিদ খানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৬০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। রশিদ একাই তুলে নেন চার উইকেট। এই হারের ফলে আফগানিস্তানের বিপক্ষে টানা পাঁচ ওয়ানডেতে পরাজয়ের হতাশায় ডুবেছে টাইগাররা।

আরও পড়ুন

অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগ, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ!

অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগ, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ!

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি সমালোচনা এড়িয়ে যান আফগানিস্তানের প্রধান কোচ রিচার্ড পাইবাস। তিনি বলেন, বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে চান না তিনি। বরং অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের কথা স্মরণ করিয়ে দেন।

পাইবাসের ভাষায়, ‘আমি আসলে এসব নিয়ে কথা বলতে পারছি না। এই ব্যাপারে কোনো মন্তব্য নেই আমার। এখানে আসার আগে তারা অস্ট্রেলিয়াতে দারুণ একটি জয় পেয়েছে, ঐতিহাসিক জয় ছিল। কোচ হিসেবে বিভিন্ন ধাপে আমাদের কাজ করতে হয়। বিভিন্ন ধাপে বিভিন্ন স্কোয়াড নিয়ে কাজ করতে হয়। অস্ট্রেলিয়াতে বাংলাদেশের জয়টা তাদের তৈরি করা বেঞ্চমার্ক ছিল।’

বাংলাদেশের প্রধান কোচ হিসেবে প্রায় চার মাস দায়িত্ব পালন করেছিলেন পাইবাস। সেই অভিজ্ঞতা থেকেই হয়তো দলটির কঠিন সময়ের বাস্তবতা বুঝতে চাইছেন তিনি। বাংলাদেশের ব্যর্থতা নিয়ে নেতিবাচক মন্তব্য না করে দলগুলোর পারফরম্যান্সে উত্থান-পতনকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে তুলে ধরেন এই কোচ।

তিনি বলেন, ‘আমরা যখন ভারতের বিপক্ষে খেলেছি, তখনও নিজেদের সেরাটা দিতে চেয়েছিলাম। সেখান থেকেও আমরা কিছু শিক্ষা নিয়েছি। ক্রিকেট দলগুলোকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতেই হয়।’

বাংলাদেশের বিপক্ষে আগের চারটি জয়ের সময় আফগানিস্তানের কোচ ছিলেন জনাথন ট্রট। তাই ওই ম্যাচগুলো নিয়ে মন্তব্য করতে চাননি পাইবাস। তবে সাম্প্রতিক ম্যাচের পারফরম্যান্স নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন তিনি।

পাইবাস বলেন, ‘আগের চার ম্যাচ নিয়ে আমি কিছু বলতে পারব না, কারণ তখন আমি এই দলের কোচ ছিলাম না। এই ম্যাচ নিয়ে বলতে গেলে, পাওয়ার প্লেটা মিশ্র ধরনের ছিল। কিছুটা বিশৃঙ্খল বোলিং হয়েছে আমাদের। পাশাপাশি দারুণ বোলিংও ছিল। ম্যাচটা আমরা নিজেদের হাতে রেখেছি। আবুধাবিতেও খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ ছিল। আমি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চাই না।’

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টানা পরাজয় এবং বিদেশের মাটিতে ওয়ানডে ব্যর্থতা দলের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে প্রতিপক্ষের কোচের মন্তব্যে স্পষ্ট, বাংলাদেশের সাম্প্রতিক ফলাফল নিয়ে নেতিবাচক আলোচনার বদলে নিজেদের অভিজ্ঞতা ও পারফরম্যান্সের দিকেই মনোযোগ দিতে চান তিনি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সারাদেশে ​আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত চক্রান্তের প্রতিবাদে পুটখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশে ​আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত চক্রান্তের প্রতিবাদে পুটখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মো: ​রায়হান হোসেন , বেনাপোল,শার্শা (যশোর): ​পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক…
 ১৮ নভেম্বর ২০২৬    খুলনা

‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’র ডাক দিলে সমর্থন জানাব: রাশেদ খান

‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’র ডাক দিলে সমর্থন জানাব: রাশেদ খান
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বিরোধী দল জামায়াত ও এনসিপির প্রতি ‘লংমার্চ…
 ১৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ছোড়া হলো একাধিক সাউন্ড গ্রেনেড

টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ছোড়া হলো একাধিক সাউন্ড গ্রেনেড
গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। টঙ্গীর গাজীপুরা এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে…
 ১৮ নভেম্বর ২০২৬    ঢাকা

অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগ, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ!

অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগ, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ!
অনুমতি ছাড়া বাণিজ্যিক প্রচারণায় নিজের নাম ও ছবি ব্যবহারের অভিযোগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সংস্থাটির সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক…
 ১৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিঃস্ব শতাধিক পরিবার

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিঃস্ব শতাধিক পরিবার
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন শতাধিক পরিবার। বুধবার (১৮ নভেম্বর) সকালে লাগা আগুনে বস্তির বেশ কয়েকটি টিনশেড ও আধাপাকা ঘর…
 ১৮ নভেম্বর ২০২৬    রাজধানী

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন!

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন!
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের পোশাকশিল্প এলাকা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের…
 ১৮ নভেম্বর ২০২৬    ঢাকা

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের!

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের!
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন দিসানায়েকে। দুই…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার মতে,…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও: পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, থানায় আগুন

মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও: পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, থানায় আগুন
ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা

যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির!

যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির!
জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নেতা রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জামায়াতের…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আইপিএল থেকেও অবসর নিলেন ধোনি, থাকছেন চেন্নাইয়ের সঙ্গেই

আইপিএল থেকেও অবসর নিলেন ধোনি, থাকছেন চেন্নাইয়ের সঙ্গেই
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সাত বছর পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড়ি ক্যারিয়ার থেকেও অবসর নিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘ ১৯…
 ১৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন দিল বিক্ষুব্ধ নেতাকর্মীরা!

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন দিল বিক্ষুব্ধ নেতাকর্মীরা!
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বিক্ষুব্ধ…
 ১৭ নভেম্বর ২০২৬    বরিশাল

ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন
ক্ষমতার বাইরে থাকলে আওয়ামী লীগ নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ বেছে নেয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন,…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সচেতনতাই পারে অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে: ইউএনও সবুজ কুমার বসাক

সচেতনতাই পারে অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে: ইউএনও সবুজ কুমার বসাক
গাইবান্ধা প্রতিনিধি:সচেতনতাই পারে সমাজকে সব ধরনের অপরাধ থেকে মুক্ত রাখতে এবং উন্নতি ও প্রগতির পথে এগিয়ে নিতে। এমন মন্তব্য করেছেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা…
 ১৭ নভেম্বর ২০২৬    রংপুর

গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন

গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত মোকাবিলা, মব-দাঙ্গা, নাশকতা এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধে নতুন করে আরও ৮…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা