প্রচ্ছদ    খেলাধুলা   মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা,...

মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, বললেন ইতিহাস টিকে থাকবে!

৮ অক্টোবর ২০২৬ ০৪:৫৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির দীর্ঘ পথচলার ইতি টানার মুহূর্তে শ্রদ্ধা জানালেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। আর্জেন্টিনার জার্সিতে মেসির অর্জন ও অবদানের প্রশংসা করে পর্তুগিজ মহাতারকা বলেছেন, মেসি এমন ইতিহাস তৈরি করেছেন, যা চিরকাল টিকে থাকবে। অন্যদিকে, বিদায়ী ম্যাচে গোল ও দুটি গোলে সহায়তা করে আবেগঘন বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতিচারণ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বুধবার বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামেন মেসি। ৮৫ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দুটি গোলে সহায়তা করেন ৩৯ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি। প্রিয় তারকার বিদায়ী মুহূর্তের সাক্ষী হতে স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন হাজারো সমর্থক।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আবেগঘন বার্তা দেন মেসি। সেখানে তিনি লেখেন, ‘গতকাল ছিল আমার শেষ ম্যাচ এবং আমি এরই মধ্যে আকাশি-সাদা জার্সি মিস করতে শুরু করেছি। আমি জানি, সঠিক সিদ্ধান্তই নিয়েছি। ভরপুর আনন্দ এবং কিছুটা দুঃখের মিশেলে অবিশ্বাস্য এক অভিযাত্রা। কিন্তু আমি জানি, প্রতিটি পদক্ষেপই সার্থক ছিল।’

আরও পড়ুন

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীর সঙ্গে নাইটক্লাবে এমবাপ্পে, সতর্ক করলেন কোচ!

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীর সঙ্গে নাইটক্লাবে এমবাপ্পে, সতর্ক করলেন কোচ!

আর্জেন্টিনার হয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করেছেন মেসি। তার নেতৃত্বে ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে ফিনালিসিমা ও বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে দেশের ফুটবলে নিজের উত্তরাধিকারকে আরও সমৃদ্ধ করেন তিনি।

বিদায়ী বার্তায় সতীর্থ ও সমর্থকদের পাশাপাশি আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকেও স্মরণ করেন মেসি। তিনি লেখেন, ‘আমি ডিয়েগোকে (ম্যারাডোনা) ভুলতে চাই না। তিনি আমাদের দেশকে তার প্রাপ্য জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আমি সব সময়ই বলি, তিনি আমাদের সাহায্য করেছেন—জীবিত থাকতে যেমন পাশে ছিলেন, তেমনি স্বর্গ থেকেও আমাদের প্রতিটি পদক্ষেপে পাশে আছেন।’

মেসির সেই আবেগঘন পোস্টেই মন্তব্য করেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রোনালদো। ফুটবল মাঠে বছরের পর বছর একে অপরের সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামলেও মেসির অর্জনের প্রতি নিজের শ্রদ্ধা প্রকাশ করতে ভোলেননি পর্তুগিজ তারকা।

রোনালদো লেখেন, ‘লিও, এত বছর নিজের দেশের হয়ে লড়াই করে তুমি এমন ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা। আলিঙ্গন।’

ফুটবল বিশ্বের দুই মহাতারকার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সমর্থকদের মধ্যে আলোচনা থাকলেও মেসির বিদায়বেলায় রোনালদোর এই বার্তা নতুন করে আলোচনায় এসেছে। জাতীয় দলের হয়ে দুজনের অর্জন ও ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা আধুনিক ফুটবলের অন্যতম আলোচিত অধ্যায়।

এদিকে পর্তুগালের জার্সিতে রোনালদোর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। পর্তুগালের অনুশীলন ক্যাম্প থেকে তার আকস্মিকভাবে চলে যাওয়া এবং কোচ হোর্হে জেসাসের সঙ্গে বিরোধের খবর সামনে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে জাতীয় দলের হয়ে রোনালদোর ভবিষ্যৎ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতের সঙ্গে পানি বণ্টন নিয়ে আলোচনায় বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ লক্ষ্যে…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী
সড়ক পরিবহন খাতে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে সড়ক…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী!

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী!
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা ও…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, জ্ঞান ফিরেই যে প্রশ্ন করেন ক্রিস্টা পাইক!

মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, জ্ঞান ফিরেই যে প্রশ্ন করেন ক্রিস্টা পাইক!
যুক্তরাষ্ট্রের টেনেসিতে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করতে দুবার চেষ্টা করা হলেও বেঁচে গেছেন সাজাপ্রাপ্ত আসামি ক্রিস্টা পাইক। গত ৩০ সেপ্টেম্বর পেন্টোবারবিটাল ইনজেকশন দেওয়ার পর…
 ৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!
রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি দেখা দিয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ছয় দিনে দেশে এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। আগের বছরের একই সময়ের তুলনায় এ…
 ৮ অক্টোবর ২০২৬    অর্থনীতি

জাপানে তিন ঘণ্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা!

জাপানে তিন ঘণ্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা!
পূর্ব জাপানে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে ও সকালে আঘাত হানা এসব ভূমিকম্পে চিবা ও ইবারাকি…
 ৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

৭৫ বছর বয়সে মারা গেলেন অভিনেতা নানা পাটেকর!

৭৫ বছর বয়সে মারা গেলেন অভিনেতা নানা পাটেকর!
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…
 ৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ঢাকা-দিল্লির বাণিজ্যিক বাধা দূর করতে বৈঠক, আলোচনায় যেসব বিষয়!

ঢাকা-দিল্লির বাণিজ্যিক বাধা দূর করতে বৈঠক, আলোচনায় যেসব বিষয়!
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের বিদ্যমান বাধা দূর করা, রপ্তানি বাড়ানো এবং বাণিজ্যিক জটিলতা কমানোর লক্ষ্যে আজ নয়াদিল্লিতে শুরু হচ্ছে দুই দেশের বাণিজ্যবিষয়ক যৌথ…
 ৮ অক্টোবর ২০২৬    অর্থনীতি

দিল্লিতে চারতলা ভবনধস, নিহত ৪; চলছে উদ্ধার অভিযান!

দিল্লিতে চারতলা ভবনধস, নিহত ৪; চলছে উদ্ধার অভিযান!
ভারতের রাজধানী দিল্লির নিউ সিলামপুরে চারতলা একটি আবাসিক ভবন ধসে চারজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও দুই থেকে তিনজন আটকে থাকতে পারেন বলে ধারণা করা…
 ৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, বললেন ইতিহাস টিকে থাকবে!

মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, বললেন ইতিহাস টিকে থাকবে!
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির দীর্ঘ পথচলার ইতি টানার মুহূর্তে শ্রদ্ধা জানালেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। আর্জেন্টিনার জার্সিতে মেসির অর্জন ও অবদানের প্রশংসা করে পর্তুগিজ মহাতারকা…
 ৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি!

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি!
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

সাভারে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সেজে ডাকাতি করা চক্রের ৩ সদস্য গ্রেফতার

সাভারে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সেজে ডাকাতি করা চক্রের ৩ সদস্য গ্রেফতার
ঢাকার সাভারে পুলিশ পরিচয় দিয়ে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদারীপুর থেকে…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত

আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত
ঢাকার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ১ ও ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

কাউনিয়ায় দুর্গাপূজায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদারে প্রস্তুতি সভা

কাউনিয়ায় দুর্গাপূজায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদারে প্রস্তুতি সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়ায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা…
 ৭ অক্টোবর ২০২৬    রংপুর

গাইবান্ধায় সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও সব নাগরিকের মানবাধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও সব নাগরিকের মানবাধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন
সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং সব নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার…
 ৭ অক্টোবর ২০২৬    রংপুর