প্রচ্ছদ    চট্টগ্রাম   শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে,...

শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে, শিক্ষকসহ নিহত ২, আহত অন্তত ৩০!

৭ নভেম্বর ২০২৬ ০৫:২১ এএম
বজ্রশক্তি ডেস্ক

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার একটি মাদরাসার সহকারী অধ্যাপকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার ভোরে চট্টগ্রামের কেরানীহাট এলাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসচালকসহ অন্তত ৩০ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে কেরানীহাটের নবনির্মিত রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদরাসার অধ্যাপক নাদিরা আফরোজ মেঘলার স্বামী ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার ব্যবস্থাপক মো. ইসরাফিল আলম (৫৫)।

আরও পড়ুন

৭ নভেম্বরের মধ্য দিয়ে প্রকৃত স্বাধীনতা ফিরে পায় দেশের মানুষ: রিজভী

৭ নভেম্বরের মধ্য দিয়ে প্রকৃত স্বাধীনতা ফিরে পায় দেশের মানুষ: রিজভী

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মফিজুল ইসলাম ও আইসিটি বিভাগের শিক্ষক মো. জাকির হোসেন দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদরাসা সূত্রে জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে বার্ষিক শিক্ষাসফরের উদ্দেশ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে দুটি বাস কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাস দুটি বুড়িচং সদর থেকে ছেড়ে যায়। পরে শনিবার ভোরে কেরানীহাটের নবনির্মিত রেলক্রসিং এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন বাসে থাকা অন্তত ৩০ জন।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা উদ্ধারকাজে অংশ নেন। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন মাদরাসার অধ্যাপক নাদিরা আফরোজ মেঘলা, শিক্ষক মাওলানা তাজুল ইসলাম ভূঁইয়া ও তাঁর স্ত্রী-সন্তান, আইসিটি বিভাগের শিক্ষক মো. জাকির হোসেন, তাঁর স্ত্রী ও মেয়ে সামিয়া আক্তার নিহা, শিক্ষক আতিকুর রহমান, অধ্যাপক রাসেল, অফিস সহকারী আলাউদ্দিন, তাঁর স্ত্রী সুইটি আক্তার ও মেয়ে, দপ্তরি শাহজালাল, আয়া সেলিনা আক্তার এবং শিক্ষক রুনা লায়লা ও তাঁর স্বামীসহ অন্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল এলাকায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও নিহতদের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছে এবং নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ!

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ!
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর দেশটির বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের…
 ৭ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী
ঐতিহাসিক ৭ নভেম্বরকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ‘ম্যাগনা কার্টা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ১৯৭৫ সালে দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

৭ নভেম্বরের মধ্য দিয়ে প্রকৃত স্বাধীনতা ফিরে পায় দেশের মানুষ: রিজভী

৭ নভেম্বরের মধ্য দিয়ে প্রকৃত স্বাধীনতা ফিরে পায় দেশের মানুষ: রিজভী
১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুদৃঢ় করার অঙ্গীকার খুঁজে পেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল…
 ৭ নভেম্বর ২০২৬    রাজধানী

জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী

জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী
জাতীয়তাবাদী চেতনা ও জাতীয় ঐক্য বজায় রাখলে বাংলাদেশ ভবিষ্যতে আর পথ হারাবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার রক্ষা,…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

ধ্বংসস্তূপের মাঝেই নতুন জীবনের স্বপ্ন, গাজায় ২৫০ জুটির গণবিয়ে!

ধ্বংসস্তূপের মাঝেই নতুন জীবনের স্বপ্ন, গাজায় ২৫০ জুটির গণবিয়ে!
যুদ্ধের ক্ষত, স্বজন হারানোর বেদনা আর বাস্তুচ্যুত জীবনের কঠিন বাস্তবতার মধ্যেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন গাজার ২৫০ জোড়া তরুণ-তরুণী। চারপাশে ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা থাকলেও…
 ৭ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ছয় মেয়ের নামে জমি লিখে দেওয়ায় বৃদ্ধের ঘরে তালা, উঠানে খোলা আকাশের নিচে বসবাস!

ছয় মেয়ের নামে জমি লিখে দেওয়ায় বৃদ্ধের ঘরে তালা, উঠানে খোলা আকাশের নিচে বসবাস!
নিজের মালিকানাধীন জমি ছয় মেয়ের নামে লিখে দেওয়ার পর বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাই ও স্বজনদের বিরুদ্ধে। এতে চিকিৎসা শেষে বাড়ি ফিরেও…
 ৭ নভেম্বর ২০২৬    ঢাকা

মুশফিক-লিটনের পর মিরাজের বিদায়, টেস্টে প্রথম ফিফটি হৃদয়ের!

মুশফিক-লিটনের পর মিরাজের বিদায়, টেস্টে প্রথম ফিফটি হৃদয়ের!
সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চাপে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলায় একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়েছে টাইগাররা। মুশফিকুর রহিম ও লিটন দাসের পর…
 ৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশের লাঠিচার্জ, দেশে কি আদৌ কোনো সরকার আছে: ডা. শফিকুর রহমান

ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশের লাঠিচার্জ, দেশে কি আদৌ কোনো সরকার আছে: ডা. শফিকুর রহমান
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) ছাত্রীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে, শিক্ষকসহ নিহত ২, আহত অন্তত ৩০!

শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে, শিক্ষকসহ নিহত ২, আহত অন্তত ৩০!
কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার একটি মাদরাসার সহকারী অধ্যাপকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার ভোরে চট্টগ্রামের কেরানীহাট এলাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি…
 ৭ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ডিসেম্বরে আ. লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই, মাঠে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

ডিসেম্বরে আ. লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই, মাঠে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম
ডিসেম্বর মাসে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন,…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শাহজালাল বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আতঙ্ক!

শাহজালাল বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আতঙ্ক!
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে বিমানবন্দরের গোলচত্বরে এ বিস্ফোরণ ঘটে। এ ছাড়া রাজধানীর আরও চারটি…
 ৭ নভেম্বর ২০২৬    রাজধানী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা!

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ, ঢাকায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ, ঢাকায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। দিনটি…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন; খুঁজে পাচ্ছেন না সাংবাদিকেরা: রাশেদ খাঁন

বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন; খুঁজে পাচ্ছেন না সাংবাদিকেরা: রাশেদ খাঁন
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সাংবাদিকেরা। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি বাড়িতেও নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটির বেদির…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম