প্রচ্ছদ    আন্তর্জাতিক   স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে...

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

১২ অক্টোবর ২০২৬ ০৬:৪০ এএম
বজ্রশক্তি ডেস্ক

সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স জানিয়েছে, নিহতের সংখ্যা প্রাথমিক হিসাবের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (১১ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে খার্তুমভিত্তিক সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স জানায়, নীল নদ রাজ্যের একটি জনপ্রিয় স্বর্ণ অনুসন্ধানস্থলে বিমান থেকে হামলা চালানো হয়। এতে সেখানে কাজ করা বহু স্বর্ণ অনুসন্ধানকারী হতাহত হন।

সংগঠনটি বলেছে, নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও বেঁচে থাকার অধিকারের লঙ্ঘন। এমন কর্মকাণ্ড যুদ্ধাপরাধের শামিল হতে পারে বলেও মন্তব্য করেছে তারা। তবে হামলার বিষয়ে মিশর সরকার ও সুদানের কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা!

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা!

প্যারিসভিত্তিক সংবাদমাধ্যম সুদান ট্রিবিউন-এর প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তির বরাতে সংবাদমাধ্যমটি জানায়, এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকাল ৬টার দিকে হামলা শুরু হয়। স্বর্ণ অনুসন্ধানকারীদের শিবির লক্ষ্য করে বিমান থেকে পাঁচটির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দাবি করা হয়েছে। এতে শিবির ও খননস্থল ধ্বংস হয়ে যায়। হামলার সময় সেখানে বহু মানুষ অবস্থান করছিলেন।

এর আগে গত জুনে একই এলাকায় স্বর্ণ অনুসন্ধানস্থলে মিশরের সেনারা ড্রোন ও কামান ব্যবহার করে হামলা চালিয়েছিল বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় কয়েকজন নিহত হয়েছিলেন বলেও দাবি করা হয়।

এ ছাড়া মিশরের সীমান্তরক্ষীদের বিরুদ্ধে স্বর্ণ অনুসন্ধানকারীদের সরঞ্জাম পুড়িয়ে দেওয়া, অস্থায়ী আশ্রয়স্থলে আগুন দেওয়া এবং তাঁদের ছত্রভঙ্গ করতে গুলি চালানোর অভিযোগ রয়েছে।

এসব ঘটনার কয়েক দিন পর মিশরের সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনী সীমান্ত এলাকায় ব্যাপক নিরাপত্তা অভিযান শুরুর ঘোষণা দেয়। অবৈধ অভিবাসন, মাদক পাচার ও অনুমতিবিহীন খনন বন্ধ করাকে এ অভিযানের লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়। একই সময়ে সুদানের কার্যত নেতা আগের হামলার অভিযোগ তদন্তের ঘোষণা দেন।

সুদানে চলমান গৃহযুদ্ধের মধ্যে অনুমতি ছাড়াই স্বর্ণ অনুসন্ধান ও উত্তোলনের প্রবণতা বেড়েছে। প্রত্যন্ত অঞ্চলে সীমিত সরঞ্জাম ব্যবহার করে পরিচালিত এসব খননকাজ প্রায়ই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

নীল নদ রাজ্যের মতো স্বর্ণসমৃদ্ধ এলাকাগুলো এমন সীমান্তের কাছে অবস্থিত, যেগুলো দিয়ে দীর্ঘদিন ধরে চোরাচালান চলে আসছে। এসব এলাকায় উত্তোলিত স্বর্ণও চোরাচালানের মাধ্যমে অন্যত্র পাচার হতে পারে।

গত জুনে মিশরের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছিল, তারা ৮৬ টন স্বর্ণ আকরিক ও স্বর্ণ অনুসন্ধানের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।

সুদানের সংঘাতপূর্ণ এলাকাগুলোতেও অনুমতিবিহীন স্বর্ণ উত্তোলন চলছে বলে খবর পাওয়া গেছে। চোরাচালানের মাধ্যমে পাওয়া স্বর্ণ সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থের জোগান দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে সুদান থেকে অবৈধভাবে আসা স্বর্ণ মিশরের বৈধ স্বর্ণবাজারের জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দুঃশাসনের সময় রাজপথে বিএনপির কর্মসূচিতে সক্রিয় থাকায় দলীয় নেতাকর্মীদের কাছে ‘গয়েশ্বর চন্দ্র রায়’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন…
 ৩ নভেম্বর ২০২৬    বরিশাল

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা!

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা!
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমানোর পর খিঁচুনিতে মৃত্যু হয়েছে ৩১ বছর বয়সী এক তরুণীর। এ ঘটনায় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট বিরোধীরা, শুরু জোট গঠনের আলোচনা!

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট বিরোধীরা, শুরু জোট গঠনের আলোচনা!
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের উদ্যোগ নিয়েছেন দেশটির চারটি বিরোধী দলের নেতা। মঙ্গলবার (৩ নভেম্বর) হার্জলিয়ায় অনুষ্ঠিত বৈঠকে দ্রুত জোট…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ

শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ
পোশাকশ্রমিকদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে…
 ৩ নভেম্বর ২০২৬    রাজশাহী

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমীকে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সিনেমাটিতে শাকিবের বিপরীতে তার…
 ৩ নভেম্বর ২০২৬    বিনোদন

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের…
 ৩ নভেম্বর ২০২৬    রংপুর

৬ ঘণ্টার জন্য টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে!

৬ ঘণ্টার জন্য টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত রাখা হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী

ডিসেম্বরে অরাজকতা সৃষ্টির চেষ্টা মেনে নেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

ডিসেম্বরে অরাজকতা সৃষ্টির চেষ্টা মেনে নেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক
পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে রাজধানীর মিরপুরে অরাজকতা সৃষ্টির চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী

ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!

ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!
ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা এবং ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ইসলাম শান্তি,…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি!

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি!
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন…
 ৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আনসার-ভিডিপির ওমরাহ কাফেলার আনুষ্ঠানিক যাত্রা, ভিসা ও টিকিট বিতরণ

আনসার-ভিডিপির ওমরাহ কাফেলার আনুষ্ঠানিক যাত্রা, ভিসা ও টিকিট বিতরণ
ঢাকা প্রতিনিধি:বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে পবিত্র ওমরাহ পালনের লক্ষ্যে মনোনীত কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মাঝে ভিসা, বিমান টিকিট ও উপহারসামগ্রী বিতরণ…
 ৩ নভেম্বর ২০২৬    ঢাকা

বোমা হামলার হুমকির পর বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে অমিতাভ!

বোমা হামলার হুমকির পর বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে অমিতাভ!
মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবন ‘জলসা’র বাইরে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি রয়েছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের। তবে গত রোববার সেই চেনা আয়োজনেই…
 ৩ নভেম্বর ২০২৬    বিনোদন

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর!!

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর!!
দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে দ্বিতীয় পদ্মা সেতুতে ওয়াই…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

অ্যাম্বুলেন্সে মিলল ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, আটক ২!

অ্যাম্বুলেন্সে মিলল ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, আটক ২!
কুমিল্লার দাউদকান্দিতে একটি অ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার সকালে…
 ৩ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম