প্রচ্ছদ    খেলাধুলা   হাসান মাহমুদের ফাইফারে স্বস্তি, ৩২২...

হাসান মাহমুদের ফাইফারে স্বস্তি, ৩২২ রানে ৮ উইকেট হারিয়ে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ!

৬ নভেম্বর ২০২৬ ০৭:০২ এএম
বজ্রশক্তি ডেস্ক

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম সেশনেই ওয়েস্ট ইন্ডিজের চারটি উইকেট তুলে নিয়েছে টাইগাররা। ক্যারিবীয়দের দুই ব্যাটারকে টানা দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন হাসান। শেষ পর্যন্ত টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন তিনি। তাঁর ফাইফারে স্বস্তি নিয়ে ৯৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দিনের খেলা আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছিল। তবে দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়েই শুরু হয়। দিনের শুরুতেই অবশ্য অনাকাঙ্ক্ষিত চোটের শিকার হন বাংলাদেশের ব্যাটার সাদমান ইসলাম।

মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেন আমির জাঙ্গু। বাউন্ডারির দিকে ছুটে গিয়ে নিচু হয়ে বল থামানোর চেষ্টা করেন সাদমান। এ সময় তাঁর বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। মুহূর্তেই তীব্র ব্যথায় ছটফট করতে থাকেন এই বাঁহাতি ব্যাটার। মাঠে এসে ফিজিও প্রাথমিক চিকিৎসা দিলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাঁকে।

আরও পড়ুন

মেসির ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা!

মেসির ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা!

এরপর বল হাতে বাংলাদেশের হয়ে ঝলক দেখান হাসান মাহমুদ। দিনের শুরুতেই পরপর দুই বলে সেঞ্চুরিয়ান আমির জাঙ্গু ও রস্টন চেজকে সাজঘরে ফেরান এই পেসার। এতে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়। পরের বলে এলবিডব্লিউর আবেদনেও সাড়া দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান ক্যারিবীয় ব্যাটার জেডেন সিলসের পরিবর্তে খেলতে নামা বিশপ।

তবে বেশিক্ষণ টিকতে পারেননি বিশপ। শেষ পর্যন্ত তাঁকেও নিজের শিকারে পরিণত করেন হাসান। ২৫ বলে ২৩ রান করে আউট হন এই ব্যাটার। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন হাসান মাহমুদ। দেশের মাটিতে টেস্টে এটি তাঁর প্রথম ফাইফার।

এরপর ফিফটি করা জাস্টিন গ্রিভসকে ফিরিয়ে বাংলাদেশের সাফল্যে আরও একটি উইকেট যোগ করেন মেহেদী হাসান মিরাজ। ৫১ রান করে সাজঘরে ফেরেন গ্রিভস।

সব মিলিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের চারটি উইকেট তুলে নিয়ে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করেছে বাংলাদেশ। ৯৫ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩২২ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে সফরকারীরা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে জর্জিয়া স্টেট সিনেটে রুওয়া রোমানের ইতিহাস!

প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে জর্জিয়া স্টেট সিনেটে রুওয়া রোমানের ইতিহাস!
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেট নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট রাজনীতিক রুওয়া রোমান। রিপাবলিকান প্রার্থী আয়াজ শেখকে পরাজিত করে তিনি প্রথম ফিলিস্তিনি-আমেরিকান…
 ৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

বরবাদ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, নীরবতা ভাঙলেন দীঘি!

বরবাদ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, নীরবতা ভাঙলেন দীঘি!
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে প্রেমের গুঞ্জন। ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে—এমন কথাই ছড়িয়েছে বিনোদন…
 ৬ নভেম্বর ২০২৬    বিনোদন

মেসির ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা!

মেসির ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা!
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে লিওনেল মেসির বিদায়ের পর তাঁর বিখ্যাত ১০ নম্বর জার্সি নিয়ে তৈরি হয়েছে আলোচনা। প্রায় দুই দশক ধরে এই জার্সি গায়ে…
 ৬ নভেম্বর ২০২৬    খেলাধুলা

হাসান মাহমুদের ফাইফারে স্বস্তি, ৩২২ রানে ৮ উইকেট হারিয়ে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ!

হাসান মাহমুদের ফাইফারে স্বস্তি, ৩২২ রানে ৮ উইকেট হারিয়ে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ!
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম সেশনেই ওয়েস্ট ইন্ডিজের চারটি উইকেট তুলে নিয়েছে টাইগাররা। ক্যারিবীয়দের…
 ৬ নভেম্বর ২০২৬    খেলাধুলা

চুরির চেষ্টার অভিযোগে ধাওয়া, ডাবগাছে উঠে সাড়ে তিন ঘণ্টা আটকা যুবক!

চুরির চেষ্টার অভিযোগে ধাওয়া, ডাবগাছে উঠে সাড়ে তিন ঘণ্টা আটকা যুবক!
জামালপুর শহরে চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে একটি ডাবগাছে উঠে পড়েন এক যুবক। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা…
 ৬ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী
দেশের গার্মেন্টস শিল্পে শ্রমিকদের দাবি-দাওয়াকে কেন্দ্র করে সীমান্তের ওপার থেকে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গত…
 ৬ নভেম্বর ২০২৬    খুলনা

সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ!

সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ!
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহনের…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

আকুর বিল পরিশোধের পর দেশের রিজার্ভ ৩৪.৮৫ বিলিয়ন ডলার!

আকুর বিল পরিশোধের পর দেশের রিজার্ভ ৩৪.৮৫ বিলিয়ন ডলার!
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে। দুই মাসের আমদানি বিল বাবদ…
 ৬ নভেম্বর ২০২৬    অর্থনীতি

সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ!

সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ!
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা আতশবাজির আনুমানিক সিজার মূল্য ৬৩ লাখ ৮৯…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রোনালদোর অবসরের ঘোষণায় নেইমারের এক শব্দের বার্তা!

রোনালদোর অবসরের ঘোষণায় নেইমারের এক শব্দের বার্তা!
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর এমন ঘোষণার পর ফুটবলবিশ্বে শুরু হয়েছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলিয়ান…
 ৫ নভেম্বর ২০২৬    খেলাধুলা

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি!

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি!
ঢাকার আদালত থেকে জামিন পাওয়ার পর বেরিয়ে যাওয়ার সময় এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া ও ট্রাইপড ভাঙচুরের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর)…
 ৫ নভেম্বর ২০২৬    বিনোদন

ফেনীতে কার্গোভ্যান আটকে ৪০ লাখ টাকার শুঁটকি লুট, আন্তজেলা চক্রের ৪ সদস্য গ্রেফতার

ফেনীতে কার্গোভ্যান আটকে ৪০ লাখ টাকার শুঁটকি লুট, আন্তজেলা চক্রের ৪ সদস্য গ্রেফতার
ফেনী প্রতিনিধি:ফেনীর লালপুলে কার্গোভ্যান আটকে চালক ও ব্যবসায়ীকে মারধর করে ৪০ লাখ টাকার শুঁটকি লুটের ঘটনায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে লুট হওয়া…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন!

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন!
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ—এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে…
 ৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ফটিকছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন!

ফটিকছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন!
ফটিকছড়ি উপজেলা প্রতিনিধিঃ সারা দেশের মতো চট্টগ্রামের ফটিকছড়িতেও উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটিকছড়ি…
 ৫ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা!

যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, দলের আদর্শচ্যুতি, নারীর রাজনৈতিক অধিকার উপেক্ষা এবং অভ্যন্তরীণ গণতন্ত্রের…
 ৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত