প্রচ্ছদ    খেলাধুলা   ৪ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ...

৪ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস!

১৫ অক্টোবর ২০২৬ ০৫:১৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞা, মাঠে বদলি হওয়া নিয়ে অসন্তোষ আর সমর্থকদের দুয়ো—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এর মধ্যেই নিজের শাস্তি, মাঠের বিতর্কিত ঘটনা ও সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন এই তারকা। জানিয়েছেন, নিজের সেরা ছন্দে ফিরতে তাঁর কোনো সন্দেহ নেই।

চলতি মৌসুমে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও গত উইকেন্ডে ভিয়ারিয়ালের বিপক্ষে গোল করেছিলেন ভিনিসিয়ুস। তবে ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়। একই সঙ্গে প্রতিপক্ষের ডিফেন্ডার নাথান সালিবার চুল টানার অভিযোগে তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠেই উত্তেজিত হয়ে পড়েন ভিনিসিয়ুস। একপর্যায়ে রেফারির দিকে এগিয়ে গেলে সতীর্থ আন্তোনিও রুডিগার তাঁকে থামান। পরে সালিবার চুল টানার ঘটনায় দুই ম্যাচ এবং রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে আরও দুই ম্যাচসহ মোট চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাঁকে। ফলে আসন্ন বহুল আলোচিত ‘এল ক্লাসিকো’তেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুন

ইয়ামালের নৈপুণ্যে বার্সার বড় জয়!

ইয়ামালের নৈপুণ্যে বার্সার বড় জয়!

নিষেধাজ্ঞার সময় নিয়ে অসন্তোষ প্রকাশ করে ভিনিসিয়ুস বলেন, শাস্তি ঘোষণার সময়টি তাঁর কাছে যথাযথ মনে হয়নি। তাঁর ভাষ্য, সিদ্ধান্ত জানানোর জন্য কর্তৃপক্ষের হাতে পুরো দিন থাকলেও তিনি স্টেডিয়ামে পৌঁছানোর পর বিষয়টি জানতে পারেন। নতুন নিয়মের পরিবর্তনগুলো সাধারণত লা লিগার কর্তারা খেলোয়াড়দের বুঝিয়ে দেন, কিন্তু এবার তা করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

মাঠের ঘটনা প্রসঙ্গে রিয়াল তারকা বলেন, ক্যারিয়ারে কখনো কোনো ফুটবলারের সঙ্গে আক্রমণাত্মক বা সহিংস আচরণ করেননি তিনি। অথচ প্রায়ই তাঁকে ফাউলের শিকার হতে হয় এবং সামান্য নিয়মভঙ্গের জন্যও কার্ড দেখতে হয় বলে দাবি করেন এই ব্রাজিলিয়ান।

এদিকে এএস রোমার বিপক্ষে ম্যাচেও বদলি হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ভিনিসিয়ুস। বিরতির পর তাঁকে তুলে নিয়ে তরুণ এন্ড্রিককে মাঠে নামান কোচ। পরে বদলি খেলোয়াড়দের পারফরম্যান্সই ম্যাচের চিত্র বদলে দেয় বলে স্বীকার করেন তিনি।

ভিনিসিয়ুস বলেন, মাঠ থেকে তুলে নেওয়া হলে রাগ হওয়াটা স্বাভাবিক। কারণ, তিনি সব সময় সেরাটা দিয়ে দলকে সাহায্য করতে চান। তবে এন্ড্রিক মাঠে নেমে খেলার গতি বদলে দিয়েছেন এবং তাঁকেই সেরা খেলোয়াড় বলে মনে হয়েছে। অল্প সময়ের জন্য মাঠে নেমেও কার্লোস (এস্পি) গোল করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

নিজের পারফরম্যান্স নিয়ে আক্ষেপ প্রকাশ করে ভিনিসিয়ুস বলেন, সেরা ছন্দে না থাকায় নিজের ওপরই তাঁর রাগ হচ্ছে। তবে তিনি আবারও ঘুরে দাঁড়াবেন—এ নিয়ে কোনো সন্দেহ নেই।

সান্তিয়াগো বার্নাব্যুতে সমর্থকদের একাংশের দুয়ো নিয়েও কথা বলেছেন এই উইঙ্গার। তাঁর মতে, দুয়ো খেলোয়াড়দের কোনো উপকার করে না। তবে সমর্থকেরা টিকিট কেটে খেলা দেখতে আসেন বলে তাঁদের মতামত দেওয়ার অধিকার রয়েছে। ভক্তদের সমর্থন পেলে দলের খেলোয়াড়েরা আরও ভালো করেন বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘদিন ধরে রিয়ালে থাকা এবং দলের অন্যতম অধিনায়ক হওয়ায় তাঁকে দুয়ো দেওয়া সহজ হয়ে উঠেছে বলেও মনে করেন ভিনিসিয়ুস।

সমর্থকদের আশ্বস্ত করে ২৬ বছর বয়সী এই তারকা বলেন, তিনি অবশ্যই নিজের পুরোনো ছন্দে ফিরবেন। অল্প বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর অনেকেই তাঁকে নিয়ে হাসাহাসি করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এই ক্লাবের হয়েই শতাধিক গোল করেছেন তিনি।

উল্লেখ্য, রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত ৩৮৫ ম্যাচে ১২৯ গোল ও ১০৩টি অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। কঠিন সময় পেরিয়ে আবারও নিজের সেরা রূপে ফেরার প্রত্যয়ই এখন তাঁর কণ্ঠে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৭০০ বছরের ঐতিহাসিক আল্লাহর মসজিদ!

৭০০ বছরের ঐতিহাসিক আল্লাহর মসজিদ!
প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বরিশালের গৌরনদী উপজেলার কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ’। নির্মাণের সঠিক সময় জানা না গেলেও স্থাপনাটিকে ঘিরে…
 ১৫ অক্টোবর ২০২৬    বরিশাল

উত্তরায় টানা তৃতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ!

উত্তরায় টানা তৃতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ!
বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

৪ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস!

৪ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস!
লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞা, মাঠে বদলি হওয়া নিয়ে অসন্তোষ আর সমর্থকদের দুয়ো—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এর…
 ১৫ অক্টোবর ২০২৬    খেলাধুলা

আজ দেবীর বোধন, কাল থেকে শুরু দুর্গোৎসব!

আজ দেবীর বোধন, কাল থেকে শুরু দুর্গোৎসব!
দেবীর বোধনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পুরাণ অনুসারে, অকালবোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

বিশ্ববাজারে কমল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৪ ডলার!

বিশ্ববাজারে কমল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৪ ডলার!
আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার সকালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার মধ্যেও তেল পরিবহনের ব্যয়…
 ১৫ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই আর নেই!

পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই আর নেই!
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল হাই আর নেই। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

ওরা আমাকে বেচে দিয়েছে, কান্নায় ভেঙে পড়লেন মনামী!

ওরা আমাকে বেচে দিয়েছে, কান্নায় ভেঙে পড়লেন মনামী!
বিগ বস বাংলার ঘরে ক্যাপ্টেন্সি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রতিযোগিতার শুরুতে নন্দিনী দত্তের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও এবার সেই বন্ধুত্বেই ফাটল ধরেছে বলে অভিযোগ অভিনেত্রী…
 ১৫ অক্টোবর ২০২৬    বিনোদন

চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? ক্ষুব্ধ ওমর সানী, মামলা করার হুঁশিয়ারি!

চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?  ক্ষুব্ধ ওমর সানী, মামলা করার হুঁশিয়ারি!
স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। পরিবার নিয়ে মিথ্যা তথ্য প্রচার…
 ১৪ অক্টোবর ২০২৬    বিনোদন

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে!

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে!
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বুধবার (১৪ অক্টোবর)…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন সুখবর!

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন সুখবর!
জন্ম থেকেই দুই হাত নেই মো. আলতাফ হোসেনের। তবে শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাঁর অদম্য ইচ্ছাশক্তি। পা দিয়ে লিখে পড়াশোনা শেষ করার পর নিজের সঞ্চয়…
 ১৪ অক্টোবর ২০২৬    জাতীয়

তাহিরপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তাহিরপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল…
 ১৪ অক্টোবর ২০২৬    সারাদেশ

কাউনিয়ায় ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, থাকছে চার স্তরের নিরাপত্তা

কাউনিয়ায় ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, থাকছে চার স্তরের নিরাপত্তা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রংপুরের কাউনিয়া উপজেলায় চলছে উৎসবের আমেজ। পূজামণ্ডপগুলোতে প্রতিমা তৈরি এবং রংতুলির আঁচড়ে দেবী দুর্গাসহ…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সরদার…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না জামায়াত: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না জামায়াত: গোলাম পরওয়ার
সংবিধান সংশোধনের জন্য সরকার যে প্রক্রিয়া গ্রহণ করেছে, তার সঙ্গে একমত নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কারণে সংবিধান সংশোধন কমিটিকে দলটি কোনো পরামর্শ দেবে না…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার বিভিন্ন…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর