মেসির বিদায়ী ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস। এর মধ্যেই নতুন বিপত্তিতে পড়েছেন তিনি। বুয়েনোস এইরেসে তার বাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালেও এতে কেউ আহত হননি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বুয়েনোস এইরেসের কানিং এলাকার সেন্ট টমাস এস্তে-ওয়েস্তে নামের একটি কাউন্ট্রি ক্লাবে থাকা পারদেসের বাড়িতে আগুন লাগে।
আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম ওলের কাছে ঘটনাটি নিশ্চিত করেছে এস্তেবান এচেভেরিয়ার স্বেচ্ছাসেবী দমকল বাহিনীর ২ নম্বর ইউনিট। তারা জানিয়েছে, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!

দমকল বাহিনী জানায়, বাড়িটির একটি মধ্যতলায় থাকা বয়লার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। তাদের দ্রুত তৎপরতায় আগুন বাড়ির অন্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি।
তবে আগুন লাগার সময় বাড়িটিতে পরিবারের কারা ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে দমকল বাহিনীর পক্ষ থেকেও নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।

















