বিশ্ব শিশু দিবস এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘চাঁদের কণা’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও ‘চাঁদের কণা’র উপদেষ্টা হাজি মোহাম্মদ মাশুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম. নাজিমুদ্দিন আল আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদৌলা চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন: চাঁদের কণার সভাপতি ড. এ. টি. এম. মমতাজুল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত মসয়ূদ হান্নান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, কোয়ালিটি এডুকেশন কলেজের চেয়ারম্যান কবির আহমেদ, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল আলম, বিশিষ্ট চিকিৎসক ড. তাহমিনা নওরীন, রিবাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহাঙ্গীর আলম এবং বিশিষ্ট মডেল ইশরাত সুলতানা।
চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় হাইকোর্টের স্থগিতাদেশ

সমাবেশে বক্তারা বলেন, শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশ্ব শিশু দিবসে আমাদের মূল অঙ্গীকার হওয়া উচিত প্রতিটি শিশুর জন্য একটি সুন্দর, নিরাপদ এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

















