প্রচ্ছদ    নির্বাচিত   আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে...

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন অনেকে: সামান্তা শারমিন

৯ অক্টোবর ২০২৬ ০৩:৫৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ইসলামে তাঁর প্রবেশকে কটাক্ষ করে অনেকে তাঁকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি মুসলিমদের ইসলামি জ্ঞান অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, সামাজিক চাপের কারণে ইসলামের ঐতিহ্যবাহী শিক্ষাব্যবস্থা নিয়ে নেতিবাচক মন্তব্য না করে বরং ইসলামি জ্ঞানচর্চার সীমাবদ্ধতা ও ঘাটতিগুলো চিহ্নিত করা প্রয়োজন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন সামান্তা শারমিন। পোস্টে তিনি ইসলামি জ্ঞান অর্জনের চ্যালেঞ্জ, ইসলামি বইয়ের জগতে সীমাবদ্ধতা এবং ধর্ম নিয়ে অজ্ঞতাপ্রসূত মন্তব্যের বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

সামান্তা শারমিন লেখেন, সম্প্রতি তিনি একটি সময়োপযোগী আলোচনা শুনেছেন। আলোচনাটির শুরু ও শেষের অংশে গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসায় সেটি আবার শোনা এবং অন্যদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন বলে মনে করেছেন তিনি।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!

নিজের ইসলামি জ্ঞান অর্জনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আরবি না জানা এবং আগে থেকে মাদ্রাসা বা অন্য কোনো ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জ্ঞানচর্চার ঐতিহ্যের সঙ্গে যুক্ত না থাকায় প্রয়োজনীয় ইসলামি জ্ঞান অর্জন তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। বয়সের কারণেও বিষয়টি আরও কঠিন বলে মনে করেন তিনি।

সামান্তা শারমিন বলেন, ইসলামে তাঁর সচেতনভাবে প্রবেশকে কটাক্ষ করে অনেকে তাঁকে নিদারুণ কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন। ইসলাম ও ইসলাম পালনকারীদের প্রতি মানুষের মধ্যে এত বিদ্বেষ কেন কাজ করে, সেটি তাঁর কৌতূহলের বিষয়। তাঁর ভাষ্য, আড়ালে নানা কথা বলা হলেও সামনাসামনি এ বিষয়ে কথা বলতে কাউকে দেখা যায় না।

তিনি আরও বলেন, সামাজিক চাপের বশবর্তী হয়ে ইসলাম ও এর জ্ঞানচর্চার ঐতিহ্য নিয়ে কথা বলা কমিয়ে দেওয়া কিংবা আত্মপক্ষসমর্থনমূলক অবস্থান নেওয়া উচিত নয়। তাঁর মতে, অনেক ক্ষেত্রেই এ ধরনের সামাজিক চাপের ভিত্তি বানোয়াট বা মনগড়া হতে পারে। তাই ইসলামের জ্ঞান অর্জনের দীর্ঘ প্রক্রিয়া ও প্রশিক্ষণের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়া দরকার।

ইসলামি শিক্ষার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে এনসিপির এই নেত্রী লেখেন, ছোটবেলায় পড়া ধর্মশিক্ষার বই কিংবা সহজলভ্য কোনো বইয়ের বক্তব্যকে যাচাই-বাছাই ছাড়াই আল্লাহ ও তাঁর নবী-রাসুলদের বক্তব্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়। বরং ইসলামের জ্ঞান অর্জনের জন্য দীর্ঘ অধ্যয়ন ও প্রশিক্ষণের প্রয়োজনীয়তাকে উপলব্ধি করতে হবে। একই সঙ্গে রক্ষণশীল বা ধর্মনিরপেক্ষ সমাজের সমালোচনার ভয়ে ইসলামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তা এবং শত বছরের জ্ঞানচর্চার প্রচেষ্টাকে তির্যক মন্তব্যের মাধ্যমে খাটো করা উচিত নয় বলে মনে করেন তিনি।

বাংলাদেশের ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে সামান্তা শারমিন বলেন, এসব প্রতিষ্ঠানে অনেক ঘাটতি থাকলেও সেগুলোকে শুধু ইসলামের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে রাজনীতি, অর্থনীতি এবং আরও নানা বিষয় জড়িত।

এ প্রসঙ্গে ইসলামি বইমেলার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, মুসলিম হওয়ার পর থেকে প্রতিবছরই নতুন বইয়ের সন্ধানে ইসলামি বইমেলায় যান তিনি। কিন্তু সেখানে প্রত্যাশা অনুযায়ী নতুন ও মানসম্মত বই খুঁজে পাননি। তাঁর দাবি, এবারও উল্লেখযোগ্য নতুন বইয়ের সন্ধান মেলেনি। অথচ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম ও অমুসলিম গবেষকেরা ইসলাম নিয়ে বিস্তর লেখালেখি করছেন। সেসব গবেষণা ও প্রকাশনার সামান্য অংশও দেশে সহজলভ্য নয় বলে মনে করেন তিনি। বরং অনেক ক্ষেত্রে ১০ বছর আগের বই বিক্রি হতে দেখেছেন। ইসলামি ফাউন্ডেশন থেকেও নতুন জ্ঞান অর্জনের মতো পর্যাপ্ত উপকরণ পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

সামান্তা শারমিন আরও বলেন, কয়েকজন রাজনীতিবিদকে ইসলামি বইমেলার বইয়ের প্রশংসা করতে দেখেছেন তিনি। তবে তাঁর মতে, এসব প্রশংসার পেছনে ইসলামি জ্ঞান বাড়ানোর চেয়ে নিজেদের ইসলামপন্থী হিসেবে উপস্থাপন করা কিংবা একটি ভোটব্যাংককে সন্তুষ্ট রাখার বিষয়টি কাজ করতে পারে। এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ইসলামের জ্ঞানচর্চায় কতটা অবদান রাখছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তাঁর ভাষ্য, রাজনীতিবিদদের উচিত ইসলামি বইমেলার প্রশংসায় সীমাবদ্ধ না থেকে দেশের ইসলামি বই ও জ্ঞানচর্চার জগতে কী ধরনের ঘাটতি রয়েছে, তা তুলে ধরার উদ্যোগ নেওয়া।

পশ্চিমা ধাঁচের আধুনিক শিক্ষাব্যবস্থায় শিক্ষিত ব্যক্তিদের জন্য ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন আরও চ্যালেঞ্জিং হতে পারে বলেও মনে করেন সামান্তা শারমিন। তিনি বলেন, একজন চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন কোরআন না পড়ার কথা স্বীকার করার পরও ইসলাম সম্পর্কে সাধারণীকৃত মন্তব্য করেন, তখন সঠিক জ্ঞান ও যুক্তির অভাবে অনেকের পক্ষে সেই বক্তব্যের যথাযথ জবাব দেওয়া কঠিন হয়ে পড়ে।

এ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, একাধিকবার তাঁকে শুনতে হয়েছে—ইসলামে স্ত্রীকে পুরুষের দাস হিসেবে বিবেচনা করা হয়। তাঁর বক্তব্য অনুযায়ী, ইসলাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ছাড়াই এ ধরনের ঢালাও মন্তব্য করা হয়।

পোস্টের শেষাংশে মুসলিম উম্মাহর জন্য দোয়া করে সামান্তা শারমিন লেখেন, আল্লাহ যেন মুসলিম উম্মাহকে আত্মবিশ্বাসী রাখেন এবং সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন অনেকে: সামান্তা শারমিন

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন অনেকে: সামান্তা শারমিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ইসলামে তাঁর প্রবেশকে কটাক্ষ করে অনেকে তাঁকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি মুসলিমদের…
 ৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ঢাকায় বিশ্ব শিশু দিবস ও ‘চাঁদের কণা’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঢাকায় বিশ্ব শিশু দিবস ও ‘চাঁদের কণা’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বিশ্ব শিশু দিবস এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘চাঁদের কণা’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর)…
 ৮ অক্টোবর ২০২৬    ঢাকা

চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় হাইকোর্টের স্থগিতাদেশ

চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় হাইকোর্টের স্থগিতাদেশ
সমবায় আইন ও উপ-আইন অমান্য করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সমবায় সংগঠন ‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’-এর আগামী শনিবার (১০ অক্টোবর) চিটাগাং ক্লাব লিমিটেডে আহ্বান করা…
 ৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে চেতনানাশক স্প্রে করে চুরি: বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

ফকিরহাটে চেতনানাশক স্প্রে করে চুরি: বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
বাগেরহাটের ফকিরহাটে চেতনানাশক ওষুধ স্প্রে করে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় মো. হাফিজুর রহমান শিকারী (৭৭) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ…
 ৮ অক্টোবর ২০২৬    খুলনা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!
ফেসবুক-ইনস্টাগ্রাম স্ক্রল করতে গেলেই প্রায়ই চোখে পড়ে নানা পাটেকরের বিভিন্ন সিনেমার দৃশ্য। কখনো হাসির দৃশ্য, কখনো রাগী মুখভঙ্গি, আবার কখনো মজার সংলাপ—বছরের পর বছর ধরে…
 ৮ অক্টোবর ২০২৬    বিনোদন

চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!

চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!
ফেসবুকে ভুয়া নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর মোবাইল ফোনে ‘বিয়ে’ করেন এক তরুণ। এরপর স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলে…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

ভারতসহ যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আগে: আসিফ মাহমুদ

ভারতসহ যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আগে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা ভারতবিরোধী নন, বরং আধিপত্যবাদবিরোধী। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কোনো দেশের সঙ্গে পারস্পরিক সুবিধার চুক্তি…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!
দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

গ্যারান্টি ক্লজ যুক্ত করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে কাজ করছে সরকার!

গ্যারান্টি ক্লজ যুক্ত করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে কাজ করছে সরকার!
গ্যারান্টি ক্লজ যুক্ত করে যথাসময়ে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বাংলাদেশের পানির…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নিলামে এক হালি কমলা অর্ধলাখ টাকায় বিক্রি!

নিলামে এক হালি কমলা অর্ধলাখ টাকায় বিক্রি!
চারটি কমলার দাম ৫০ হাজার টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও মৌলভীবাজারের রাজনগরে ওয়াজ মাহফিলে নিলামে এ দামেই বিক্রি হয়েছে এক হালি কমলা। ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার…
 ৮ অক্টোবর ২০২৬    সারাদেশ

পলাশবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক, স্বামী ও ছেলে পলাতক

পলাশবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক, স্বামী ও ছেলে পলাতক
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম শুকনা গাঁজা এবং নগদ ৭ হাজার ৮২০ টাকাসহ মোছা. মিনি বেগম (৪৮) নামের এক নারীকে আটক করেছে…
 ৮ অক্টোবর ২০২৬    রংপুর

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় আসামির দুটি যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় আসামির দুটি যাবজ্জীবন কারাদণ্ড
বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. নুর ইসলাম (৪৫) নামের এক আসামিকে পৃথক দুটি যাবজ্জীবন (৬০ বছর) সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন

কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন
রংপুরের কাউনিয়ায় ‘কেওয়াইএসডিও ইন্টিগ্রেটেড কমিউনিটি হেলথ ইনিশিয়েটিভ প্রজেক্ট’ (KICHIP)-এর আওতায় কমিউনিটি পর্যায়ে সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি…
 ৮ অক্টোবর ২০২৬    রংপুর