পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ওমরাহ পালনের পর কাবা শরিফের সামনে থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে পোস্টে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।
ভিডিওতে কালো বোরখা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কেয়া পায়েলকে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’

অভিনেত্রীর এই কথায় ওমরাহ পালনের অভিজ্ঞতাকে জীবনের অন্যতম বিশেষ মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন তিনি।
গ্রেপ্তারের পর তরুণ শাহরুখের পাশে দাঁড়িয়েছিলেন নানা পাটেকর!

এদিকে, পোস্টটির মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়ে কেয়া পায়েল লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’
মন্তব্যের শেষাংশে তিনি আরও বলেন, ‘তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর এই বার্তায় অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান উঠে এসেছে।
















