প্রচ্ছদ    বিনোদন   সেই ফেক ভিডিও নিয়ে ক্ষোভে...

সেই ফেক ভিডিও নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন পরীমনি, কাঠগড়ায় মাছরাঙা টেলিভিশন!

১৭ অক্টোবর ২০২৬ ১০:৪৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি অভিনেত্রী পরীমনির আপত্তিকর বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর চ্যানেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করলেও তাতে সন্তুষ্ট নন এই অভিনেত্রী। তার অভিযোগ, এ ঘটনার কারণে নিজের স্বাভাবিক জীবন, কাজ ও মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি তার সন্তানদের ছবি ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। তাই শুধু দুঃখ প্রকাশ নয়, ঘটনার দায় নিয়ে জবাবদিহি এবং অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা চান পরীমনি।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর আপত্তিকর ও বিকৃত ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের ইনস্টাগ্রাম পেজটি হ্যাক হয়েছিল এবং হ্যাকাররা ওই ভিডিওগুলো প্রকাশ করেছে। এ ঘটনায় দুঃখও প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

তবে চ্যানেল কর্তৃপক্ষের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন ভিডিওর শিকার হওয়া অভিনেত্রী পরীমনি। তার দাবি, ভিডিওটি আগে তৈরি হয়ে থাকলেও মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ফলে এর নেতিবাচক প্রভাব পড়েছে তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে।

আরও পড়ুন

চমক-শুভর ছবি ঘিরে রহস্য, সত্যিই কি বিয়ে করলেন অভিনেত্রী?

চমক শুভর ছবি ঘিরে রহস্য, সত্যিই কি বিয়ে করলেন অভিনেত্রী?

গতকাল শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে এ ঘটনায় নিজের ক্ষোভের কথা তুলে ধরেন ‘স্বপ্নজাল’ সিনেমার এই অভিনেত্রী। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে চলা নেতিবাচক আলোচনা, কটূক্তি এবং ভিডিওটি নিয়ে মানুষের আচরণের প্রতিবাদ জানান তিনি। একই সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের বক্তব্য ও ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

লাইভে পরীমনি বলেন, ‘ওরা এত বড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা অতিরিক্ত মাতামাতি করেছেন, তাদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’

অভিনেত্রীর মতে, অনেকেই বিষয়টির সত্যতা যাচাই না করে কিংবা এর পেছনের বাস্তবতা বিবেচনা না করেই নেতিবাচক আলোচনা চালিয়ে গেছেন। অথচ যাদের মধ্যে বোধবুদ্ধি রয়েছে, তারা ভিডিওটি দেখেও বিষয়টি এড়িয়ে গেছেন বলে মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, “দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সবাই দেখল। দেখার পর যারা এভয়েড করার দরকার, তারা স্কিপ করেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসেই এটা নিয়ে কথা বলছে। দেখা গেল, কেউ হজের পোস্ট করল, তার কমেন্ট বক্সেও গিয়ে লিখেছে, ‘পরীমনির লিংক আছে আমার কাছে’। মানে, তার জীবনের অর্জন যেন এটুকুই। ভুয়া একটা জিনিস নিয়ে তোমার এই অবস্থা, আসল হলে কী করতে!”

ফেসবুক লাইভে আরও নানা বিষয়ে কথা বলেন পরীমনি। পরে অবশ্য নিজের পেজ থেকে লাইভটি সরিয়ে নেন তিনি। তবে সেখানেই থেমে থাকেননি অভিনেত্রী। শনিবার দুপুরে মাছরাঙা টেলিভিশনকে উদ্দেশ করে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে এ ঘটনার কারণে তার ব্যক্তিগত জীবন, কাজ এবং মানসিক শান্তির ওপর পড়া প্রভাবের কথা তুলে ধরেন।

পোস্টে পরীমনি লেখেন, ‘ডিয়ার মাছরাঙা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজে দিচ্ছে না একদমই। এই যে আমার স্বাভাবিক জীবনটা এইভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন এর সম্পূর্ণ দায়ভার আপনাদের। আমি সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো পোস্ট করতে পারছি না (হোক সেটা আমার কাজের বা আমার ব্যক্তিগত)। এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে। কি করব বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকল আর। আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা। আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’

পোস্টে চ্যানেল কর্তৃপক্ষের কাছে জবাবদিহি দাবি করে পরীমনি বলেন, অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নিয়ে তিনি সন্তুষ্ট নন। তার অভিযোগ, একটি বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। এমনকি তার সন্তানদের ছবিও এ ধরনের মন্তব্য থেকে রেহাই পাচ্ছে না।

পরীমনির বক্তব্যে স্পষ্ট, বিষয়টি তার কাছে শুধু একটি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা নয়; বরং এর জেরে ব্যক্তিগত মর্যাদা, পারিবারিক জীবন ও পেশাগত কাজের ওপর পড়া প্রভাবও বড় উদ্বেগের কারণ। তাই দুঃখ প্রকাশের পাশাপাশি ঘটনার দায় নির্ধারণ, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কার্যকর পদক্ষেপ দেখতে চান তিনি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

শান্তি বজায় রাখার মুচলেকায় মুক্তি পেলেন অভিজিৎ দীপ!

শান্তি বজায় রাখার মুচলেকায় মুক্তি পেলেন অভিজিৎ দীপ!
ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচনে কথিত কারচুপির প্রতিবাদে মিছিলের আয়োজনের আগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন। শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কালিয়াকৈরে শ্রীশ্রী কালি ও দুর্গা মন্দিরের শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে আনসারের মহাপরিচালক

কালিয়াকৈরে শ্রীশ্রী কালি ও দুর্গা মন্দিরের শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে আনসারের মহাপরিচালক
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দরা (রেলক্রসিং) এলাকায় অবস্থিত শ্রীশ্রী কালি ও দুর্গা মন্দির প্রাঙ্গণে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। শ্রীশ্রী পূজা উদযাপন…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

আমির হামজার মাহফিল, রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে স্মারকলিপি!

আমির হামজার মাহফিল, রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে স্মারকলিপি!
সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলে রাজনৈতিক ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার (১৭…
 ১৭ অক্টোবর ২০২৬    রাজশাহী

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সৌদিতে ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর!

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সৌদিতে ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর!
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে নিজ দেশের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষের দাবি,…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক