প্রচ্ছদ    বিনোদন   আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি...

আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না: শাবানা আজমি!

২২ অক্টোবর ২০২৬ ১২:৫৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মুসলিম পরিবারে জন্ম হলেও নিয়মিত ধর্মচর্চা করেন না বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। নিজের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত জীবন এবং স্বামী জাভেদ আখতারের সঙ্গে ধর্ম নিয়ে মতপার্থক্যের বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। শাবানা জানিয়েছেন, ঈদ, উর্দু ভাষা ও মুসলিম খাবারের প্রতি তাঁর ভালো লাগা রয়েছে। তবে তিনি নিয়মিত নামাজ পড়েন না। তাঁর মতে, ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয় এবং প্রত্যেকের নিজের বিশ্বাস অনুযায়ী জীবনযাপনের স্বাধীনতা থাকা উচিত।

সম্প্রতি আইআইএমইউএন-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক আলাপচারিতায় নিজের ধর্মীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরেন শাবানা আজমি। তিনি জানান, তাঁর বাবা প্রখ্যাত কবি ও গীতিকার কাইফি আজমি ছিলেন নাস্তিক। অন্যদিকে, তাঁর মা শওকত কাইফি ধর্ম পালন করলেও এ বিষয়ে খুব বেশি কঠোর ছিলেন না। পরিবারের এই পরিবেশ তাঁর ধর্মীয় দৃষ্টিভঙ্গি গড়ে ওঠার ক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে জানান অভিনেত্রী।

শাবানা বলেন, দৈনন্দিন কথাবার্তায় তিনি প্রায়ই ‘মাশাআল্লাহ’ ও ‘ইনশাআল্লাহ’ শব্দ দুটি ব্যবহার করেন। তবে এসব শব্দের ব্যবহার নিয়ে তাঁর স্বামী জাভেদ আখতার প্রায়ই প্রশ্ন তোলেন। জাভেদের যুক্তি, কোনো ব্যক্তি নিজের সিদ্ধান্তে কোনো কাজ করলে সেখানে ‘আল্লাহর ইচ্ছা’ বলার বিষয়টি কতটা প্রাসঙ্গিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

আরও পড়ুন

তখন মোবাইল থাকলে বাপ্পারাজের দুষ্টুমি ভাইরাল হতো: ওমর সানী!

তখন মোবাইল থাকলে বাপ্পারাজের দুষ্টুমি ভাইরাল হতো: ওমর সানী!

জাভেদ আখতার নিজেও নাস্তিক। তাঁর দৃষ্টিভঙ্গিতে ধর্মের চেয়ে মানবিকতার গুরুত্ব বেশি। তবে ধর্মীয় শব্দের ব্যবহার এবং ব্যক্তিগত বিশ্বাসের বিষয়ে স্বামীর সঙ্গে শাবানার মতপার্থক্য রয়েছে।

এ প্রসঙ্গে শাবানার বক্তব্য, ধর্মীয় শব্দ শুধু বিশ্বাসের প্রকাশ নয়, ভাষা ও সাংস্কৃতিক পরিচয়েরও অংশ। কেউ ধর্ম পালন করে মানসিক শান্তি পেলে তাঁর সেই স্বাধীনতাকে সম্মান করা উচিত। অকারণে অন্যের বিশ্বাসে আঘাত করার কোনো প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি।

নিজের ধর্মীয় পরিচয় সম্পর্কে স্পষ্ট করে শাবানা জানান, তিনি মুসলিম। ঈদ উদ্‌যাপন, উর্দু ভাষা এবং মুসলিম খাবারের প্রতি তাঁর বিশেষ ভালো লাগা রয়েছে। তবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নেই এবং তিনি নামাজ পড়েন না।

ধর্ম ও ঈশ্বরের অস্তিত্ব নিয়ে নিজের অবস্থান তুলে ধরে অভিনেত্রী বলেন, ধর্ম একান্তই ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। রাষ্ট্রের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ যেমন কাম্য নয়, তেমনি অন্যের বিশ্বাসে অকারণে আঘাত করাও উচিত নয়।

ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক পরিচয় ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে শাবানা আজমির এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর বক্তব্যে উঠে এসেছে, ধর্মীয় পরিচয় থাকলেও ব্যক্তিগতভাবে ধর্মচর্চার ধরন একেকজনের ক্ষেত্রে ভিন্ন হতে পারে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের উৎসব, মৎস্য বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের উৎসব, মৎস্য বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন
পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চললেও নদীতে অবাধে ইলিশ শিকারের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন নদ-নদীতে দিন-রাত জাল ফেলছেন জেলেরা। কোথাও প্রকাশ্যে চলছে ইলিশ…
 ২২ অক্টোবর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কাউনিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
‘শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের (ওআইজিএস) আয়োজনে এসএসসি-২০২৬ পরীক্ষায়…
 ২২ অক্টোবর ২০২৬    রংপুর

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কুমিল্লার মুরাদনগরে জমি ও রাস্তার সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বসতঘর ভাঙচুর, জমি দখল, মারধর, স্বর্ণালঙ্কার ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।…
 ২২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পরিচ্ছন্ন কালাই গড়তে বিশেষ অভিযান, সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর

পরিচ্ছন্ন কালাই গড়তে বিশেষ অভিযান, সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে জয়পুরহাটের কালাই পৌর এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় পৌরসভার বিভিন্ন এলাকায়…
 ২২ অক্টোবর ২০২৬    রাজশাহী

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: মসজিদ ও ১৮টি দোকান পুড়ে ছাই

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: মসজিদ ও ১৮টি দোকান পুড়ে ছাই
গাজীপুরের শ্রীপুরে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট গুদাম, তুলা গুদাম এবং ভাঙারির দোকানসহ মোট ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত…
 ২২ অক্টোবর ২০২৬    ঢাকা

ভারতের জালে ১৬ গোল দিয়েও শিরোপা জিততে পারল না বাংলাদেশ!

ভারতের জালে ১৬ গোল দিয়েও শিরোপা জিততে পারল না বাংলাদেশ!
ভারতের বিপক্ষে ফাইনালে লড়াই করেও শিরোপা জেতা হলো না বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির ফাইনালে ভারত…
 ২২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

তেহরানে ‘কারাবন্দি ট্রাম্প’, শিল্পকর্মে লেখা—‘এই দৃশ্য না দেখা অপরাধ’!

তেহরানে ‘কারাবন্দি ট্রাম্প’, শিল্পকর্মে লেখা—‘এই দৃশ্য না দেখা অপরাধ’!
ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে বন্দি অবস্থায় তুলে ধরে ব্যতিক্রমী এক শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। শহরের উত্তরে তাজরিশ স্কয়ারে স্থাপন করা এই…
 ২২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রথমবার সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান!
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পায়ন, অর্থনৈতিক সম্ভাবনা ও পর্যটন খাতের উন্নয়ন পর্যালোচনা করতে প্রথমবারের মতো সুন্দরবন ও মোংলা বন্দর সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবারের এ সফরে তিনি…
 ২২ অক্টোবর ২০২৬    জাতীয়

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’, বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার!

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’, বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার!
‘সমাজের নিকৃষ্ট যে লোকটা, সেটাই এমপি-মন্ত্রী হয়’—নিজের এমন বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের…
 ২২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না: শাবানা আজমি!

আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না: শাবানা আজমি!
মুসলিম পরিবারে জন্ম হলেও নিয়মিত ধর্মচর্চা করেন না বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। নিজের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত জীবন এবং স্বামী জাভেদ আখতারের সঙ্গে ধর্ম নিয়ে…
 ২২ অক্টোবর ২০২৬    বিনোদন

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নির্বাচনে…
 ২২ অক্টোবর ২০২৬    জাতীয়

ভরাডুবির পরও বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে নারাজ আফগান কোচ!

ভরাডুবির পরও বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে নারাজ আফগান কোচ!
একসময় ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অন্যতম শক্তির জায়গা ছিল এই ফরম্যাট। তবে সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে ধারাবাহিক ব্যর্থতায় চাপে পড়েছে টাইগাররা। সবশেষ আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয়…
 ২২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০টিরও বেশি মসজিদ!

আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০টিরও বেশি মসজিদ!
ভারতের আসাম রাজ্যে সরকারি উচ্ছেদ অভিযানে ১১০০টিরও বেশি মুসলিম পরিবার ঘরবাড়ি হারিয়েছে। গত ১৭ ও ১৮ অক্টোবর দুই দিনে রাজ্যের একাধিক জেলায় এসব অভিযান চালানো…
 ২২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

শারদীয় দুর্গোৎসবের প্রযুক্তিনির্ভর নিরাপত্তায় আনসার-ভিডিপির দৃষ্টান্ত

শারদীয় দুর্গোৎসবের প্রযুক্তিনির্ভর নিরাপত্তায় আনসার-ভিডিপির দৃষ্টান্ত
শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে সারা দেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল, অপরাধ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে ব্যাপক ও সমন্বিত…
 ২২ অক্টোবর ২০২৬    জাতীয়

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব, ইতিহাসে প্রথম: মীর শাহে আলম

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব, ইতিহাসে প্রথম: মীর শাহে আলম
দেশের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারা দেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপিত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
 ২২ অক্টোবর ২০২৬    জাতীয়