প্রচ্ছদ    বিনোদন   এবার ঈদে স্টার সিনেপ্লেক্সে তিন...

এবার ঈদে স্টার সিনেপ্লেক্সে তিন বিদেশি সিনেমা

১৩ জুন ২০২৪ ১২:১৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

দরজায় কড়া নাড়ছে ঈদুল আযহা। ঈদকে কেন্দ্র করে ১৪ জুন একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

দর্শক মাতানো ‘ব্যাড বয়েজ’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা এসেছে পর্দায়। গেল ৭ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘ব্যাড বয়েজ : রাইড অর ডাই’। উইল স্মিথ ও মার্টিন লরেন্সের চমৎকার রসায়নের এ সিনেমা পরিচালনা করেছেন আদিল এল আরবি ও বিলাল ফালাহ। কাঙ্খিত এ ছবিটি দেশের দর্শকদের উপহার দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

আরও পড়ুন

অনিশ্চয়তার মুখে ‘ফোক ফেস্ট’

অনিশ্চয়তার মুখে ‘ফোক ফেস্ট’

এছাড়া অন্য সিনেমাগুলো হলো, ভারতীয় বংশোদ্ভূত হলিউড পরিচালক এম. নাইট শ্যামলনের কন্যা ইশানা নাইট শ্যামলন নির্মিত সুপারন্যাচারাল হরর ৎসিনেমা ‘দ্য ওয়াচার্স’ এবং জাপানের জনপ্রিয় অ্যানিমে সিনেমা ‘হাইকু!! দ্য ডাম্পস্টার ব্যাটেল’। সিনেমাগুলো দেশের দর্শকদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করছে স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ।

ব্যাড বয়েজ : রাইড অর ডাই 
বহুল আলোচিত অ্যাকশন-কমেডি সিনেমা ‘ব্যাড বয়েজ’ আলাদা দর্শকশ্রেনী তৈরি করেছে। এর আগে এই সিরিজের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সবগুলো সিনেমাই দর্শকদের তুমুল সাড়া পেয়েছে এবং বক্স অফিসে সফল হয়েছে। এবার পর্দায় এসেছে এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘ব্যাড বয়েজ : রাইড অর ডাই’।

আগের তিন কিস্তির মতো এখানেও প্রধান চরিত্র তথা ব্যাড বয়েজের ভূমিকায় থাকছেন উইল স্মিথ ও মার্টিন লরেন্স। আরো একবার তাদের হাস্যরস আর মারমুখী রসায়ন দেখবে দর্শক। অভিনয়ে আরো আছেন ভেনেসা হুগেনস, আলেকজান্ডার লাডউইগ, এরিক ডেন প্রমুখ। ১০০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি প্রযোজনা করেছে কলম্বিয়া পিকচার্স। পরিবেশনায় সনি পিকচার্স।

দ্য ওয়াচার্স 
অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘দ্য ওয়াচার্স’। নিউ লাইন সিনেমার ব্যানারে সিনেমাটি নির্মাণ করেছেন স্বনামধন্য ভারতীয় বংশোদ্ভূত হলিউড পরিচালক এম. নাইট শ্যামলনের কন্যা ইশানা নাইট শ্যামলন। এ সিনেমার মধ্য দিয়ে হলিউডের সিনেমা পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে ইশানার। অ্যাপল টিভি প্লাসের ‘সারভ্যান্ট’ সিরিজের কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনার জন্য ইশানা বেশ প্রশংসা অর্জন করেছেন। এ ছাড়া তার বাবার ‘ওল্ড’ (২০২১) এবং ‘নক অ্যাট দ্য কেবিন’ (২০২৩) নির্মাণে জড়িত ছিলেন তিনি।

ইশানার বাবা এম নাইট শ্যামলনের প্রযোজনায় ‘দ্য ওয়াচার্স’ নির্মিত হয়েছে একই নামে প্রকাশিত এ এম শাইনের উপন্যাস অবলম্বনে। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ৭ জুন। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডেকোটা ফ্যানিং। আরও রয়েছেন জর্জিনা ক্যাম্পবেল ওলয়েন ফোয়েরে, শ্যান ওরেগ্যান ও অলিভার ফিনেগানের মতো তারকা।

হাইকু!! দ্য ডাম্পস্টার ব্যাটেল
বিনোদনের বাজারে জাপান শক্তিশালী হয়ে উঠেছে তাদের অ্যানিমে শিল্প দিয়ে। দেশের সীমানা পেরিয়ে এর আধিপত্য এখন সারা বিশ্বে। বাংলাদেশেও রয়েছে অ্যানিমের বেশ বড়সড় ভক্তমহল। গেল ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে এই ঘরানার সিনেমা ‘হাইকু!! দ্য ডাম্পস্টার ব্যাটেল’। এটি একটি ক্রীড়াভিত্তিক সিনেমা। হারুইচি ফুরুদাতের মাঙ্গা সিরিজ হাইকুয়ের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এটি। অ্যানিমে টেলিভিশন সিরিজের সরাসরি সিক্যুয়েল এটি। সেই সঙ্গে এর প্রথম চলচ্চিত্র অভিযোজন। সুসুমু মিতসুনাকা পরিচালিত এ সিনেমাতে অভিনয় করেছেন আয়ুমু মুরাসে, কাইতো ইশিকাওয়া, ইউকি কাজি এবং ইউইচি নাকামুরা প্রমুখ।

‘হাইকু!! দ্য ডাম্পস্টার ব্যাটেল’ এ বছরের ফেব্রুয়ারিতে জাপানে মুক্তি পায়। সেখানে দর্শকদের ব্যাপক সাড়া পায় সিনেমাটি। এরমধ্যে জাপানে ১০ বিলিয়ন ডলার আয় করেছে। এখন পর্যন্ত ২০২৪ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী জাপানি সিনেমা এটি।  

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়