Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
কলকাতাসহ পশ্চিমবঙ্গের বাজারগুলোতে দেখা নেই ইলিশের। যা দুয়েকটা মিলছে, তারও দাম আকাশছোঁয়া। এর ফলে কমে গেছে বেচাকেনা। তাতে যেমন বিক্রেতারা হতাশ, তেমনি মনখারাপ ক্রেতাদেরও।
নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সঙ্গে অতীত যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে আগ্রহী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।
ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় গাজা উপত্যকার একটি স্কুলে নিহত হয়েছেন ৯০ থেকে ১০০ জন এবং আহত হয়েছেন আরও বহু সংখ্যক। শনিবার সকালে এই হামলা চালানো হয়েছে।
ইরানের রাজধানী তেহরানে হামলায় নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার লাশ কাতারে পৌঁছেছে। শুক্রবার (২ আগস্ট) দেশটির রাজধানী দোহায় তাকে দাফন করা হবে।
দু’দিন আগে ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার ওয়ানাড় জেলার মেপ্পেদি গ্রামে যে ভয়াবহ ভূমিধস ঘটে গেল, তার জের শিগগরই শেষ হওয়ার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২৮২ জনের মৃতদেহ।
সরকারের সাথে সংলাপে বসার আহ্বান প্রত্যাখ্যান করে কেনিয়ায় সরকার-বিরোধী বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট উইলিয়াম রুটো নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছেন। মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত একজন নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন।