Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ এই ভূখণ্ডজুড়ে চালানো সিরিজ এই হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করতে চলেছে দেশটির সরকার। তাদের দাবি, পিটিআই প্রতিষ্ঠাতা রাষ্ট্রবিরোধী কর্র্মকাণ্ডে জড়িত ছিলেন।
যুক্তরাষ্ট্রে রাত পোহালেই রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন (আরএনসি)। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় প্রধান দুই দলের একটি রিপাবলিকান পার্টি। দলটির এবারের জাতীয় কনভেনশন আয়োজন করা হয়েছে দেশটির মধ্য-পশ্চিম অঞ্চলের অঙ্গরাজ্য উইসকনসিনের সবচেয়ে বড় শহর মিলওয়াওকিতে।
পাকিস্তানে হাজার হাজার আফগান শরণার্থী এখনো বসবাস করছেন। এর আগে কয়েক হাজার আফগান শরণার্থীকে দেশে ফেরত পাঠিয়েছিল ইসলামাবাদ। আবার সেই অভিযান শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকার।
সংসদে আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল। শুক্রবার (১২ জুলাই) দেশটির সংসদে এই আস্থা ভোট হয়। ভোটে হারায় এখন বাধ্যতামূলকভাবে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে পুষ্প দাহালকে। তিনি সব মিলিয়ে ১৯ মাস ক্ষমতায় ছিলেন।
রান্না করতে দেরি করায় শ্বশুরবাড়ির লোকজনের হাতে এক পুত্রবধূ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার আগে তাকে নির্যাতন করা হয়েছিল বলেও অভিযোগ করেছে পরিবারের সদস্যরা।
ভারতের ত্রিপুরা রাজ্যের শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহরকমভাবে ছড়িয়ে পড়েছে এইচআইভি। ত্রিপুরার এইডস নিয়ন্ত্রণ সোসাইটির প্রকাশিত তথ্যের মাধ্যমে সামনে এসেছে বিষয়টি।