Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও বেলারুশ। সামরিক জোট ন্যাটের সদস্য দেশ পোল্যান্ডের সীমান্তের ঠিক কাছেই সোমবার (৮ জুলাই) থেকে এই মহড়া শুরু করেছে উভয় দেশ।
রাশিয়া সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার এই সফরকে ভালোভাবে দেখছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সফরকে হতাশাজনক ও শান্তি প্রচেষ্টায় ধাক্কা বলেও উল্লেখ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী। কারণ মোদীর সফরের দিনই ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া।
জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড রাখা শুরু করার পর থেকে এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে উষ্ণতম জুন মাস ছিল ২০২৪ সালে। সোমবার (৮ জুলাই) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এ তথ্য জানিয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর, এই প্রথম ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনের অংশ হিসেবে রাশিয়ায় পা রাখতে চলেছেন মোদী।
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিখোঁজ হয়েছেন আরও ৮ জন। ভারী বৃষ্টির জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রাণহানির এই ঘটনা ঘটে।
দেশীয় মুদ্রার অবমূল্যায়ন আর আকাশছোঁয়া মূল্যস্ফীতির কারণে বিপাকে রয়েছে মিয়ানমারে সাধারণ মানুষজন। এ অবস্থায় কর্মীদের সুবিধার কথা বিবেচনায় বেতন বাড়িয়ে দিয়েছিলেন ব্যবসায়ী উ পিয়া ফিও জাও। মান্দালয় শহরে মোবাইল ফোনের তিনটি দোকান রয়েছে তার। বেতন বাড়ানোর খবরে দারুণ খুশি হয়েছিলেন কর্মীরা। ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে এই দোকানমালিকের উদারতার কথা।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সবচেয়ে বেশি আসন পেয়ে সরকার গঠনের পথে রয়েছে লেবার পার্টি। অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবার হতাশজনক অবস্থানে রয়েছে।
ইন্দোনেশিয়ায় অজগর সাপের পেটের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশ বুধবার (৩ জুলাই) জানিয়েছে, দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের সিতেবা গ্রামে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা।
অতি বিপজ্জনক সামুদ্রিক ঝড় হারিকেন বেরিলের আঘাতে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপ ‘ইউনিয়ন আইল্যান্ড’। সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডিনসের পাশে অবস্থিত এই দ্বীপটিতে এখন আর কোনো বাড়িই অক্ষত নেই।
ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম প্রদান নিয়ে ইসরায়েলকে হুমকি দিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইসরায়েল যদি সতিই ইউক্রেনকে এই সমরাস্ত্র প্রদান করে, তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রকে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট অন্তত চারটি জাহাজ লক্ষ্য করে পৃথক সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। সোমবার লোহিত সাগর, আরব ও ভূমধ্যসাগরের পাশাপাশি ভারত মহাসাগরে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে হুথিরা।