Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
বড় ধরনের অর্থনৈতিক সংকটে রয়েছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। দেশটিতে জ্বালানির সংকট রয়েছে এবং একইসঙ্গে ঘাটতি রয়েছে জ্বালানি কেনার জন্য নগদ অর্থেরও।
সৌদি আরবের বিখ্যাত ক্যালিগ্রাফার সালেহ আল-মানসোফ মারা গেছেন। কালেমাখচিত সৌদি আরবের বর্তমান পতাকার প্রথম ডিজাইন ও অঙ্কন করেছিলেন তিনি।
প্রাক্তন সোভিয়েত রাজ্যগুলো যদি যুক্তরাষ্ট্র-ইউরোপের সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ট হওয়ার তৎপরতা চালায়, সেক্ষেত্রে সে তা বিপদ ডেকে আনবে বলে হুঁশিয়ার করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জর্জিয়ায় সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দিয়েছেন ল্যাভরভ।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় গত ৬ জানুয়ারি শ্রেণিকক্ষের ভেতর শিক্ষিকাকে গুলি করে ৬ বছরের এক শিশু। ওই ঘটনায় হাতে এবং বুকে গুলি লাগে আবে জার্নার নামের ওই শিক্ষিকার। এরপরই শিশুটিকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়।
বিধানসভা নির্বাচনে জিতে দ্বিতীয়বারের মতো ত্রিপুরা রাজ্য সরকারে ক্ষমতায় এসেছে বিজেপি। বুধবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ত্রিপুরা রাজ্য বিজেপির বর্তমান শীর্ষ নেতা মানিক সাহা।
দিন দিন চাহিদা হ্রাস পাওয়ায় মুনাফা কমছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আইফোন প্রস্তুতকারী কোম্পানি ফক্সকোন লিমিটেডের। বিগত বছরগুলোর তুলনায় গত এক বছরে আইফোন বিক্রি বাবদ মুনাফা ১১ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে তাইওয়ানভিত্তিক এই কোম্পানি।
পাকিস্তানের টিভি চ্যানেলগুলোতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য বা মন্তব্য প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করেছে দেশটির ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পিইএমআরএ।
সুদূরপ্রসারী সংস্কার পাস করতে চীনের রাজধানী বেইজিংয়ে মিলিত হচ্ছেন দেশটির আইন প্রণেতারা। আর এর মাধ্যমে চীনের সরকার এবং অর্থনীতির ওপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হতে চলেছে।
জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস আকাশছোঁয়া জ্বালানির দাম ও আগ্রাসী সুদের হারের মাধ্যমে ধনী দেশগুলো দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশগুলোর গলা চেপে ধরেছে বলে মন্তব্য করেছেন। এছাড়া গরিবদের বিরুদ্ধে ধনী দেশগুলোর বিদ্বেষপূর্ণ নানা কৌশলের নিন্দাও জানিয়েছেন তিনি।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ৩০০ একর জমির ওপর নতুন কারখানা নির্মাণ করছে আইফোনের প্রস্তুতকারী কোম্পানি ফক্সকন। ইতোমধ্যে সেই কারখানার জন্য জমিও বাছাই করা হয়ে গেছে।
এবার সরকারি অফিসে বসে ৪০ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন বিজেপি বিধায়কের ছেলে। শুধু তাই নয়, ছেলের গ্রেপ্তারির পর বিধায়কের অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে ‘টাকার পাহাড়’। বিজেপি শাসিত কর্ণাটকের এ ঘটনা সামনে আসতেই পুরো ভারতজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে অর্থনৈতিক সংকটে টালমাটাল পাকিস্তানকে আরও ৫০ কোটি ডলার সহায়তা দিয়েছে চীন। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসাক দার শুক্রবার এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেন।