Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মেঘালয় ও মণিপুর রাজ্যে ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল মঙ্গলবার সকালে ভূকম্পন অনুভূত হয় মেঘালয়ের তুরা এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৭। এর আগে কম্পন অনুভূত হয় মণিপুরে। ভারতের জাতীয় ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে এ তথ্য।
৬ মাসের বেশি সময় পূর্ব ইউক্রেনের বাখমুত শহর নিয়ন্ত্রণকে কেন্দ্র রুশ ও ইউক্রেনীয় যোদ্ধাদের ভারী লড়াই চলছে। এখন পর্যন্ত কেউই ছেড়ে কথা বলছে না। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘পূর্ব ফ্রন্টলাইনে বাখমুত শহরের পরিস্থিতি কঠিন থেকে আরও কঠিন হয়ে উঠেছে।
নিরাপত্তার কারণ দেখিয়ে সরকারি ডিভাইসে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ ঘোষণা করেছে কানাডা। গতকাল মঙ্গলবার তা কার্যকর হতে যাচ্ছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই অ্যাপ গোপনীয়তা ও তথ্যের সুরক্ষার ক্ষেত্রে ‘অগ্রহণযোগ্য মাত্রায় ঝুঁকি তৈরি করছে।’
জি-২০ সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে অংশ নিতে ভারত সফর করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। চীনের কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ‘জি-২০-কে বিশ্ব অর্থনীতিতে প্রধান চ্যালেঞ্জগুলোর দিকে গুরুত্ব দেওয়া উচিত।
ব্রেক্সিট চুক্তি নিয়ে বিরোধ নিরসনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন নতুন একটি চুক্তি করতে একমত হয়েছেন। দাবি করা হচ্ছে, ‘উইন্ডসর ফ্রেমওয়ার্ক’ নামের নতুন এ চুক্তি উত্তর আয়ারল্যান্ড প্রোটোকল কার্যকর করার ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করবে ও ইইউয়ের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কে নতুন অধ্যায় শুরু করবে।
তিন সপ্তাহ আগের প্রাণঘাতী এক ভূমিকম্পের ক্ষত কাটিয়ে না উঠতেই তুরস্কে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে দেশটির পূর্বাঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পে বিধ্বস্ত দক্ষিণ-পূর্ব তুরস্ক ও উত্তর সিরিয়ায় বাস্তুচ্যুত লোকজনের অনুপ্রবেশ রোধে তুরস্কের সঙ্গে থাকা স্থল ও সমুদ্র সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে গ্রিস। এসব এলাকায় গ্রিক সীমান্তরক্ষী বাহিনীর শত শত সদস্য মোতায়েন করা হয়েছে।
ইউক্রেনে অব্যাহত অস্ত্র সরবরাহ বিশ্বব্যাপী পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এসময় তিনি ইউক্রেনে তার পারমাণবিক যুদ্ধের হুমকিরও পুনরাবৃত্তি করেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
মেয়েদের স্কুল বন্ধ করে দেওয়ার লক্ষ্যে কিছু দুর্বৃত্ত ইরানের পবিত্র নগরী কোমের শত শত ছাত্রীকে বিষপ্রয়োগ করেছে বলে জানিয়েছেন দেশটির একজন উপমন্ত্রী। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে ছাত্রীদের বিষপ্রয়োগের এই খবর প্রকাশ করা হয়েছে।
বিশ্ব বাজারে আকস্মিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম। এর ফলে অন্যান্য শাক-সবজির দামেও পড়ছে প্রভাব। এছাড়া বিশ্বের একাধিক দেশে হঠাৎ পেঁয়াজের সংকটও দেখা দিয়েছে। ফলে ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে কিনা সেটা নিয়ে ছিল শঙ্কা।
তীব্র খাদ্যসংকট উত্তরণের উপায় খুঁজতে জরুরি বৈঠক শুরু করেছেন উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির উচ্চপর্যায়ের নেতারা। রোববার (২৬ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট কিম জং উন জরুরি এ বৈঠকের ডাক দেন, যা শুরু হয় সোমবার।