Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়াকে বিচ্ছিন্ন করে রাখা কাজে দিচ্ছে না, এ বিষয়ে আরব বিশ্বের মধ্যে ঐকমত্য তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। গত শনিবার জার্মানির মিউনিখে এক নিরাপত্তা ফোরামে ভাষণ দেওয়ার সময় প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এ মন্তব্য করেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ঘূর্ণিঝড় গ্যাবরিয়েলের কারণে নিউ জিল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে এবং ঘূর্ণিঝড়টি আঘাত হানার এক সপ্তাহ পরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ১২ ফেব্রুয়ারি ঘূর্ণিঝড়টি দেশটির নর্থ আইল্যান্ডের সর্বউত্তরাঞ্চলে আঘাত হানার পর পূর্ব উপকূল ধরে দক্ষিণ দিকে এগিয়ে গিয়েছিল, এর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
রাশিয়াকে সামরিক সহায়তায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে সতর্ক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। একই সঙ্গে চীনের একটি ‘গুপ্তচর’ বেলুন যুক্তরাষ্ট্রের আকাশসীমা লঙ্গনের জন্য বেইজিংয়ের সমালোচনাও করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
‘গুপ্তচর’ পাঠানোর চেষ্টার অভিযোগে একাধিক রুশ কূটনীতিককে নেদারল্যান্ডস ত্যাগের নির্দেশ দিয়েছে ডাচ সরকার। সেন্ট পিটার্সবুর্গের কনস্যুলেট বন্ধ করার পাশাপাশি হেগেতে থাকা রুশ দূতাবাসের কর্মীর সংখ্যা সীমিত করা হবে বলে জানিয়েছে দেশটি।
বিধ্বংসী ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক। দেশটিতে গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি লোকের প্রাণহানি ঘটেছে। প্রতিনিয়ত বাড়ছে এই মৃত্যুর মিছিল।
বছরব্যাপী চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়া ‘মানবতাবিরোধী অপরাধ’ করছে বলে যুক্তরাষ্ট্র মনে করে। জার্মানিতে মিউনিখের সম্মেলনে যোগ দিয়ে দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই অভিযোগ করেছেন। তিনি বলেন, ইউক্রেনের বেসামরিক জনগণের ওপর ‘বিস্তৃত ও পদ্ধতিগত’ হামলা করছেন রাশিয়ার সেনারা।
মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের একটি ছোট গ্রামীণ শহরে সশস্ত্র এক ব্যক্তি তার প্রাক্তন স্ত্রী এবং অন্য পাঁচজনকে গুলি করে হত্যা করেছে। তিনটি বন্দুক নিয়ে ওই ব্যক্তি এই ঘটনা ঘটায় বলে জানিয়েছে পুলিশ। নিহতদের বিভিন্ন স্থানে হত্যা করা হয়।
দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান যেকোনো সময় খেলাপি বা দেউলিয়া হতে পারে বলেও বিভিন্ন সময়ই আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তবে এবার যেন বেশ স্পষ্টভাবেই নিজেদের প্রকৃত অবস্থান তুলে ধরলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি দাবি করেছেন, পাকিস্তান ইতোমধ্যেই খেলাপি হয়ে গেছে।
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। সিরিয়া যখন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে মারাত্মক ভোগান্তির মধ্যে রয়েছে তখন ইহুদিবাদীরা এই হামলা চালালো।
প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে গত সপ্তাহে (১২ ফেব্রুয়ারি) আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। ঝড় আঘাত হানার পর ৭ দিন পেরিয়ে গেলেও এখনো ৬ হাজারের বেশি মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সমালোচনার মধ্যেই দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলের সমুদ্র সীমায় দক্ষিণ আফ্রিকা, চীন ও রাশিয়ার যৌথ নৌ-মহড়া চলছে। শুক্রবারের এ মহড়া নিয়ে সমালোচকরা বলছেন, ১০ দিনের এই সামরিক মহড়া দক্ষিণ আফ্রিকার তেমন উপকারে আসবে না। বরং এটি ইউক্রেনে চলমান হামলার এক বছর পূর্তি উপলক্ষে, মস্কোর জন্য একটি প্রচারণা হিসেবে কাজ করবে। খবর ভয়েস অব আমেরিকার।
ক্তিশালী ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যুর ঘটনায় সিরিয়া এখন সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্র রয়েছে। এর মধ্যে দেশটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন অন্তত ৫৩ জন। খবর আল-জাজিরার।