Posts by উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নতুন কারিকুলামে পাঠ্যসূচি অনুযায়ী ৭ম শ্রেণির সাত বিষয়ে নতুন বই এখনো হাতে পায়নি শিক্ষার্থীরা। সরকার নির্ধারিত ক্লাস রুটিনে ১ জানুয়ারী থেকে শিক্ষা কার্যক্রম শুরু হলেও বই না থাকায় পাঠদান করতে পারছেন না শিক্ষকরা।
লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আহাম্মদ ফেরদৌস মানিক এবং সম্পাদক পদে হাসান আল মাহমুদ নির্বাচিত হয়েছেন। এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ১০ জন নির্বাচিত হয়েছেন। আর আওয়ামী ফোরাম থেকে সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু ও জাহাঙ্গীর আলমসহ পাঁচ পদে জয়ী হয়েছেন।
সহকর্মীকে ধর্ষণচেষ্টার অপরাধে চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক সচিব ও বর্তমান কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলামের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও চারমাসের কারাদণ্ড দেওয়া হয়।
নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবিতে ফরিদপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নেতৃত্বে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যাগিংয়ের নামে ছাত্রী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে হল ছেড়েছেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগী তাবাসসুম। এ ছাড়া অন্তরাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে শাখা ছাত্রলীগ। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর তারা হল ছাড়েন।
রায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিউটি পার্লারে কর্মরত এক নারীকে ধর্ষণ মামলায় ফরহাদ ওরফে সোহান খান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গত ১১ ডিসেম্বর রাতে নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের গোপীবল্লভপুর গ্রামে নিজ বাড়িতে ছুরিকাঘাতের শিকার হন নাজমুন নাহার। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ১৯ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কেউ এনজিও থেকে ঋণ নিয়ে ক্ষেত করেছেন, কারও আয়ের একমাত্র পথ পেঁয়াজ চাষ, কিন্তু ভেজাল বীজের কারণে জমি মরে ‘চুঁচা’ হয়ে যাওয়ায় এখন রাতের ঘুম হারাম হয়ে গেছে রাজবাড়ীর শত শত কৃষকের। পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী- এই তিন উপজেলাতেই অন্তত এক হাজার হেক্টরের বেশি জমির পেঁয়াজ চারা মরে গেছে তথ্য দিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, তারা কৃষকদের জন্য ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করছেন।
একটি স্কুলের মাঠ থেকে মাদকসহ দুজনকে হাতেনাতে আটক করে পুলিশ। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী ঘেরাও করে স্কুল। পরে আসামিদের ছাড়িয়ে নিতে চালায় হামলা। একপর্যায়ে ছিনিয়েও নিয়ে যায় আসামি। এ ঘটনায় আহত হন চার পুলিশ সদস্য। পরে আটজনকে আটক করা হয়।
মুন্সিগঞ্জের গজারিয়ায় ৯ কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাসলাইন বিতরণ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। লাইনটির মাধ্যমে প্রায় ৬০০ অবৈধ সংযোগ চালু ছিল বলে তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে।