Posts by স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে মো. আশরাফুল (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এর আগে সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে পাবনা শহরের মুনসুরাবাদ আবাসিক এলাকার ৫ নম্বর রোডের গ ব্লকের একটি ফ্ল্যাট থেকে মীমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শারভীন সুলতানা মীম মেহেরপুরের গাংনী উপজেলার আজিজুল ইসলামের মেয়ে। আর মীমের স্বামী আসিফ মোর্শেদ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাগ থেকে অনার্স শেষ করেছেন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুরের আবদুল মালে
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া।সোমবার (১৮ মার্চ) সকালে ঢাকায় আসেন ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ভিক্টোরিয়ার ঢাকার পৌঁছার তথ্য নিশ্চিত করেছেন।
শুল্ক ছাড় দিয়ে বাজারে নির্দিষ্ট ধরনের খেজুরের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও পতাকার মাপ নিয়ে অনেকেই অজান্তে ভুল করে থাকেন। বিভিন্ন দিবসে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম ও পতাকার নির্দিষ্ট মাপ রয়েছে। ‘জাতীয় পতাকা বিধিমালা’য় জাতীয় পতাকা যথাযথভাবে উত্তোলনের নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জাতীয় পতাকা উত্তোলন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
থরথর করে কাঁপে হাত-পা। প্রতিটি কদম ফেলতে সময় লাগে মিনিট খানেক। এরপরও সকাল হলেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে রিকশার হাতল ধরে রোজগারের উদ্দেশ্যে বের হতে হয় ৮০ বছরের বৃদ্ধ মন্নান সরদারকে। সড়কে এসে যাত্রীর জন্য অপেক্ষা করলেও তার হাত-পায়ের কাঁপুনি দেখে দুর্ঘটনার ভয়ে কোনো যাত্রী ওঠে না তার রিকশায়।
নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে অনুষ্ঠিত হচ্ছে মেলা। মেলার প্রধান আকর্ষণ ‘চাষীরহাট উন্নয়ন প্রকল্প’ এর উৎপাদিত নিজস্ব পণ্য। এর পাশাপাশি মেলায় স্থান পেয়েছে যশোরের বিখ্যাত খেজুরের গুড়, চাঁদপুরের ইলিশ, লক্ষ্মীপুরের নারিকেল, সুপারি, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, পাবনার ঘি, বরিশালের মুড়ি, চাঁপাইনবাবগঞ্জের কালাই রুটিসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও বিক্ষাত পণ্য সামগ্রী।