Posts by স্টাফ রিপোর্টার:
``সুস্থ শিশু - সুরক্ষিত' আগামী'' এই শ্লোগানে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের নোয়াখালী মাইজদী শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নোয়াখালীর জেলা শহর মাইজদী কোর্ট এলাকায় আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের নতুন এ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদুল্লাহ খাঁন সোহেল।
নানান আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। “সুস্থ দেহ সুস্থ মন, সমৃদ্ধ জাতি গঠন ।
নানান আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা উইনার্স ক্লাবের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
“সুস্থ সবল যুব সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই” এই প্রতিপাদ্য নিয়ে বুধবার দিনব্যাপী কুমিল্লার লালমাই লেক ল্যান্ড পার্কে এই বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্র ও শনিবার (১৯ ও ২০ জানুয়ারি)। এর মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষে শুরু হচ্ছে ভর্তিযুদ্ধ।
রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. জাহিদুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৩ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের শেয়ারাবাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। ভোটের পর লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই সূচকের বড় উত্থান হয়েছেভ একই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাসের ধারাবাহিকতা ধরে রেখে আবারো ট্রেনে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করছে।
ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার। ভোট দানে ভোটারকে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা বেআইনি। এই বেআইনি কাজ যারা করবেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের কঠোরভাবে দমন করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
বিএনপি যতই আটলান্টিকের ওপারে (যুক্তরাষ্ট্র) তাকিয়ে থাকুক, শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার কোনো পরোয়া করেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ময়মনসিংহ, কক্সবাজার ও বাগেরহাটে চারটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে।