Posts by স্টাফ রিপোর্টার:
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কারপ্রাপ্ত ফারজিনা আক্তারের ঘরের স্বপ্ন পূরণের আশ্বাস দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত এই শিশুশিল্পীর জন্য জায়গা ও ঘরের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি ফারজিনার লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নিয়েছেন।
আগামী রোববার (১৯ নভেম্বর) থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতাল পালনের ডাক দেওয়া হয়েছে।
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথের একটি নির্বাচন অ্যাসেসমেন্ট মিশন পাঁচদিনের সফরে আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসছে। এছাড়া শিগগিরই নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি এক্সপার্ট মিশন বাংলাদেশে আসছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের এ তারিখ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না। তারা (বিএনপি) অবরোধের নাম করে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে মানুষকে আহত করছে। পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা করছে। বিএনপির এমন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা যুগ যুগ ধরে দেখে আসছি।
বর্তমানে দেশের পরিবেশ পরিস্থিতি তফসিল ঘোষণার অনুকূলে নেই। তাই কার্যক্রম স্থগিত করে নির্বাচন কমিশনকে জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আগেও ঘোষণা করেছি, আবারও ঘোষণা করছি। বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালে যদি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তাহলে সেই নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করবে না।
লিবিয়ার রাজধানী ত্রিপলির বাংলাদেশি কমিউনিটি স্কুল ও কলেজ পরিদর্শন করেছেন লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।
দীর্ঘদিন ধরে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে সরকারি চাল বিক্রিসহ বিভিন্ন অভিযোগ পেয়ে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। এসময় খাদ্য কর্মকর্তার সরকারি বাস ভবন থেকে সীলমোহরসহ চালসহ বস্তা ও বিপুল পরিমাণে খালি বস্তা জব্দ করেন তিনি।
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম পলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
নবনির্মিত চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে প্রথমদিকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ট্রেন চলবে। তবে চলাচল শুরুর কিছুদিনের মধ্যে তা ৮০ কিলোমিটার গতিতে উন্নীত করা হবে। এছাড়া এই রুটের কালুরঘাট সেতু দিয়ে সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের অনুমতি দিয়েছে পূর্বাঞ্চল রেলওয়ের প্রকৌশল বিভাগ।
বিএনপি'র তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার হাজী ক্যাম্পের সামনে মিছিল করে পেট্রোল দিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে দেয়। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং ২টা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্তা অবরোধ করে।