প্রচ্ছদ    খেলাধুলা   নাচ থামাবে না ব্রাজিল, ক্রোয়েশিয়ার...

নাচ থামাবে না ব্রাজিল, ক্রোয়েশিয়ার আপত্তি নেই

৮ ডিসেম্বর ২০২২ ০৮:৪২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রীড়া ডেস্ক: শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে শুরুতেই বিধ্বস্ত করে দিয়েছিল ব্রাজিল। শেষ পর্যন্ত ৪-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমারের দল। জয় ছাপিয়ে এ ম্যাচে অবশ্য আলোচনায় নেইমার-ভিনিসিয়ুসদের সেই নাচ। অনেকে তুলেন ঘোর আপত্তি। আয়ারল্যান্ডের সাবেক মিডফিল্ডার ও ম্যানচেস্টার ইউনাইটেডেয়ের কিংবদন্তি রয় কিন বলেছিলেন, নেইমারদের নাচ প্রতিপক্ষের জন্য অসম্মানজনক। তবে ক্রোয়েশিয়া ডিফেন্ডারের অবশ্য কোনো আপত্তি নেই এই নাচে।

কাতার বিশ্বকাপে শুক্রবার রাত ৯টায় কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। গতকাল বুধবার ক্রোয়েশিয়ার সংবাদ সম্মেলনে আসেন ডিফেন্ডার দেয়ান লভরেন। সেখানে কথা বলার এক পর্যায়ে  ব্রাজিলের খেলোয়াড়দের নাচ নিয়ে কথা বলেছেন লভরেন। নিজের ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গে ব্রাজিলিয়ান সতীর্থ রয়েছে লভরেনের।

সে কারণেই লভরেন মনে করেন, নেইমার-ভিনিসিয়ুসদের নাচ প্রতিপক্ষের প্রতি মোটেও অসম্মানজনক নয়। তিনি বলেন, ‘ওদের নাচতে দিন। আমি এর মধ্যে অসম্মানের কিছু দেখি না। ব্রাজিলিয়ানরা গানে জন্মায়, গানে বাঁচে। তাদের জীবনযাপন নিয়ে আমার ধারনা আছে। এর মধ্যে ভুল কিছু দেখি না।’

আরও পড়ুন

হামজার জাদুতে প্রথমার্ধেই লন্ডভন্ড শ্রীলঙ্কা!

হামজার জাদুতে প্রথমার্ধেই লন্ডভন্ড শ্রীলঙ্কা!

অবশ্য গতকাল সংবাদ সম্মেলনে ব্রাজিলের নাচকে নিয়ে করা সমালোচনার জবাব দেন দলটির উইঙ্গার ভিনিসিয়ুস। এই তারকা বলেছেন, ‘প্রতিপক্ষকে অসম্মান করতে নয়, আনন্দের বহিঃপ্রকাশ হিসেবেই গোলের পর নেচেছে ব্রাজিল দল। এটা ব্রাজিলিয়ান সংস্কৃতির অংশ। আর গোল উদ্‌যাপনে এই নাচ থামাবে না ব্রাজিল দল।’

নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪–১ গোলে জিতেছিল ব্রাজিল। প্রথমার্ধেই ৪ গোল তুলে নেওয়ার পথে প্রতিটি গোলেই নেচেছেন নেইমার-ভিনিসিয়ুসরা। তারপরই ব্রিটিশ সংবাদমাধ্যমে রয় কিন বলেছেন, ‘সত্যিই দেখে বিশ্বাস হচ্ছিল না। জীবনে মাঠে এত নাচ দেখিনি। মনে হচ্ছিল ডান্স শো “স্ট্রিকলি কাম ড্যান্সিং” দেখছি। আমি জানি এটা ওদের সংস্কৃতির অংশ। তবে প্রতিপক্ষের প্রতি এটা সত্যিই অসম্মানজনক।’

দোহায় সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে ভিনিসিয়ুসের কাছে জানতে চাওয়া হলে ব্রাজিল তারকা বলেন, ‘হ্যাঁ, অন্যের সুখ দেখে কেউ কেউ অভিযোগ তুলবেই। আমরা ব্রাজিলিয়ানরা আনন্দ করতে ভালোবাসি, মজা করতে পছন্দ করি। ফুটবলে গোল সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বকাপে তো আরও বেশি। ওই মুহূর্তটা শুধু খেলোয়াড়দের জন্য নয়, দেশের মানুষের জন্যও উৎসবের উপলক্ষ্য। এখনো আরও অনেক উদ্‌যাপন বাকি আছে আমাদের। তাই ভালো খেলা প্রয়োজন,  থাকতে হবে ফুরফুরে মেজাজে।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা!

নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা!
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতা…
 ১২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কাবিন হাতে তরুণীর অনশন!

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কাবিন হাতে তরুণীর অনশন!
কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিয়ের কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন ২১ বছর বয়সী এক তরুণী। এদিকে অভিযুক্ত যুবক এমদাদুল হক রিয়াদ ও…
 ১২ নভেম্বর ২০২৬    রংপুর

বিয়েবাড়ি সাজাতে গিয়ে প্রাণ গেল কিশোরের!

বিয়েবাড়ি সাজাতে গিয়ে প্রাণ গেল কিশোরের!
ভোলার মনপুরায় বিয়েবাড়িতে ঝাড়বাতি লাগানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে…
 ১২ নভেম্বর ২০২৬    বরিশাল

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগে জামায়াত আমিরের নিন্দা!

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগে জামায়াত আমিরের নিন্দা!
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগের নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
 ১২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আজ বিশ্ব জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী!

আজ বিশ্ব জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী!
তুরস্কে চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের তুরস্ক সফরের দ্বিতীয় দিনে…
 ১২ নভেম্বর ২০২৬    জাতীয়

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল বাইক চালকের!

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল বাইক চালকের!
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পাশে এ…
 ১১ নভেম্বর ২০২৬    খুলনা

কারাব’ন্দির পেটে মিলল অর্ধশতাধিক গ্যা’স লাইটার!

কারাব’ন্দির পেটে মিলল অর্ধশতাধিক গ্যা’স লাইটার!
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটারসহ নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের…
 ১১ নভেম্বর ২০২৬    ঢাকা

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আ. লীগ নেতা আটক!

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আ. লীগ নেতা আটক!
চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা…
 ১১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হামজার জাদুতে প্রথমার্ধেই লন্ডভন্ড শ্রীলঙ্কা!

হামজার জাদুতে প্রথমার্ধেই লন্ডভন্ড শ্রীলঙ্কা!
সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়েছে বাংলাদেশ। শমিত সোমের গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর হামজা চৌধুরীর দুর্দান্ত গোলে…
 ১১ নভেম্বর ২০২৬    খেলাধুলা

ভারতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত!

ভারতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত!
সমাজে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় ‘হেযবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশন’ এর উদ্যোগে দিনব্যাপী এক কর্মী সম্মেলন…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার: ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার: ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা প্রতিনিধি:দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখা, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে…
 ১১ নভেম্বর ২০২৬    ঢাকা

পুলিশের চোখ ফাঁকি দিতে ৮ বছর ধরে নারীর ছদ্মবেশ!

পুলিশের চোখ ফাঁকি দিতে ৮ বছর ধরে নারীর ছদ্মবেশ!
পুলিশের চোখ ফাঁকি দিতে তুরস্কের নাগরিক তুঘরুল বাশার যা করেছেন, তা যেন সিনেমার গল্পকেও হার মানায়। ডাকাতির মামলায় তিন বছরের কারাদণ্ড এড়াতে টানা আট বছর…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৩ নেতাকর্মী আটক!

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৩ নেতাকর্মী আটক!
চট্টগ্রামের বোয়ালখালীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) পৃথক মামলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার…
 ১১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

হাজীগঞ্জে পুকুরে মিলল আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ

হাজীগঞ্জে পুকুরে মিলল আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ
চাঁদপুর প্রতিনিধি:চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে এক আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দুলাল…
 ১১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

কাউনিয়ায় নিরাপদ অভিবাসন নিয়ে প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা

কাউনিয়ায় নিরাপদ অভিবাসন নিয়ে প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত ব্যক্তিদের পুনরেকত্রীকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় প্রবাস বন্ধু ফোরামের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ১১ নভেম্বর ২০২৬    রংপুর