প্রচ্ছদ    খেলাধুলা   সাবির্য়ার বিপক্ষে মাঠে নামতে ভয়...

সাবির্য়ার বিপক্ষে মাঠে নামতে ভয় পাচ্ছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল

২৪ নভেম্বর ২০২২ ০৬:০৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার বড় দলগুলোর প্রতি একটা সতর্ক বার্তা। ফেভারিট দলগুলো এখন বাড়তি হিসাব-নিকাশ কষছে। আজ লুসাইল স্টেডিয়াম সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার এ মাঠেই আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে সৌদি আরব। এশিয়ান দলটির তুলনায় সার্বিয়া আরও গোছানো আর শক্তিশালী দল। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২১ নম্বরে সার্বিয়া। র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ব্রাজিল তাদের সমীহ করছে। কাতারের দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১টায়। ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ব্রাজিল এবারের কাতার বিশ্বকাপের হট ফেভারিট। ২০ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হতে মুখিয়ে আছে ফুটবলপাগল দেশটি। মুকুট ফিরে পাওয়ার মিশন শুরু হচ্ছে ইউরোপের সমীহ জাগানিয়া দল সার্বিয়ার বিরুদ্ধে। শক্তির তারতম্যে সার্বিয়ানদের চেয়ে এগিয়ে থাকলেও সতর্ক থেকেই তাদের মোকাবিলা করবে ব্রাজিল। এমনই জানিয়েছেন সেলেসাও কোচ তিতে। ইতোমধ্যে বিশ্বকাপের আরেক হট ফেভারিট আর্জেন্টিনা অপ্রত্যাশিতভাবে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেছে। লিওনেল মেসিদের এই অবিশ্বাস্য পতনের পর অন্য ফেভারিটরা সতর্ক পদক্ষেপে পথ চলতে চায়। সার্বিয়ানদের বিরুদ্ধে নিজেদের শুরুর ম্যাচে ফেভারিট হলেও তাই অতি আবেগে ভেসে যাচ্ছে না টিম ব্রাজিল।
মিশন শুরুর আগে কোচ তিতে বলেন, ‘বিশ্বকাপে কোনো প্রতিপক্ষই সহজ নয়। এই মঞ্চে সবাই নিজেদের সেরাটা দিতে আসে। আমরা তাই কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নিচ্ছি না। ওরাও (সার্বিয়া) ধারাবাহিকভাবে দারুণ খেলে চলেছে। ভালো ফর্মে আছে। তবে আমরা আমাদের সেরাটা খেলে জয় দিয়ে শুরু করতে চাই।’ বিশ্বকাপ বাছাই ও উয়েফা নেশন্স লিগে ধারাবাহিকভাবে ভালো খেলেছে সার্বিয়া। বিশ্বকাপেও এ ধারা ধরে রাখার প্রত্যয় ‘দ্য ঈগলস’দের। দলটির কোচ ড্রাগান স্টোকোভিচ বলেন, ‘ব্রাজিল অনেক বড় দল। কিন্তু আমরা তাদের সহজে ছেড়ে দেব না। ছেলেরা সেরাটা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। পয়েন্টের জন্যই খেলবে আমার দল।’ আশাবাদী সার্বিয়ান অধিনায়ক ডুসান টাডিচও, ‘আমরা আমাদের খেলাটা খেলার চেষ্টা করব। ব্রাজিল সম্পর্কে সবাই জানি। তাদের বিরুদ্ধে খেলা সহজ নয়। কিন্তু আমরা হাল ছেড়ে দেব না।’ চার বছর আগে রাশিয়া বিশ্বকাপেও গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সার্বিয়া। ২০১৮ সালের ২৭ জুন মস্কোতে অনুষ্ঠিত ম্যাচে মিডফিল্ডার পাউলিনহো ও সেন্ট্রাল ডিফেন্ডার থিয়াগো সিলভার লক্ষ্যভেদে ২-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। বিশ্বকাপ ছাড়া আর একবারই একে অন্যের বিরুদ্ধে খেলেছে দুদল। ২০১৪ সালে সেই প্রীতি ম্যাচেও ১-০ গোলে জিতেছিল সেলেসাওরা। এবারের বিশ্বকাপে ঐতিহ্যের সাম্বা ছন্দ দেখাতে চায় ব্রাজিল। ২০০২ সালের পর ‘হেক্সা’ অর্থাৎ ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তাদের। এই মিশনে ব্রাজিলের প্রাণভোমরা তারকা ফরোয়ার্ড নেইমার। তবে পিএসজি তারকা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকলেও সেলেসাওদের এবারের দলটাতে সব পজিশনে আছে চৌকস সব খেলোয়াড়।
গোলপোস্টে অ্যালিসন বেকার থেকে শুরু করে রক্ষণভাগে থিয়াগো সিলভা, ডানিলো, মারকুইনহোস, ডানি আলভেজ, অ্যালেক্স সান্দ্রো, মাঝমাঠে ফ্যাবিনহো, কাসেমিরো, পাকুয়েটা, রিবেইরো, আক্রমণভাগে নেইমারের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, রাফিনহা, রডরিগোরা আছেন ফর্মের তুঙ্গে। ইতিহাস জানান দিচ্ছে, ব্রাজিলের শেষ চারটি বিশ্বকাপই এসেছে ইউরোপের বাইরে থেকে। ১৯৫৮ সালে তারা নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ জয় করে ইউরোপের দেশ সুইডেন থেকে। এরপর ১৯৬২ সালে দক্ষিণ আমেরিকার চিলি, ১৯৭০ সালে উত্তর আমেরিকার মেক্সিকো ও ১৯৯৪ সালে একই মহাদেশের যুক্তরাষ্ট্র থেকে শিরোপা জয় করে। অর্থাৎ প্রথমবার বাদে আর কোনোবারই ব্রাজিল ইউরোপ থেকে চ্যাম্পিয়ন হতে পারেনি। পেলের দেশ সবশেষ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ২০০২ সালে এশিয়ার দেশ জাপান-কোরিয়ায়। এবার আবারও এশিয়াতে ফিরেছে বিশ্বকাপ। যে কারণে অতীত ইতিহাসের ধারা অনুযায়ী এবার ব্রাজিলের বিশ্বকাপ জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে। একমাত্র এই লক্ষ্য নিয়ে সার্বিয়ানদের বিরুদ্ধে জয় দিয়ে মিশন শুরু করতে মুখিয়ে আছে টিম ব্রাজিল। আজ রাতে বিশ্বকাপ মিশন শুরু করছে সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালও। দোহার স্টেডিয়াম ৯৭৪ এ ‘এইচ’ গ্রুপের ম্যাচে পর্তুগিজদের প্রতিপক্ষ আফ্রিকান দেশ ঘানা। এই ম্যাচটি মাঠে গড়াবে রাত ১০টায়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ