প্রচ্ছদ    খেলাধুলা   প্রথমবারের মতো কোয়ার্টারে মরক্কো

প্রথমবারের মতো কোয়ার্টারে মরক্কো

৭ ডিসেম্বর ২০২২ ০৬:১৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে আজ এডুকেশন সিটি স্টেডিয়ামে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে স্পেনকে ৩-০ ব্যবধানে হারায় মরক্কো। কোয়ালিফাই করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

যদিও নষ্ট করে বেশ কয়েকটি সুন্দর সুযোগ। এছাড়া দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন স্পেনের গোলরক্ষকও। অপরদিকে বিরতির পর বেশ কয়েকটি আক্রমণ শানায় স্পেন। তবে পায়নি জালের দেখা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।  

অতিরিক্ত সময়ে দুই দলের আক্রমণ-প্রতিআক্রমণে জমে উঠে ম্যাচ। তবে রোমাঞ্চকর সেই লড়াইয়েও কেউ জাল খুঁজে নিতে পারেনি। আসরে দ্বিতীয়বারের মতো কোনো ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ইয়াসিন বুনো হয়ে ওঠেন মরক্কোর নায়ক। স্পেনের প্রথম পেনাল্টি বারে লেগে গেলেও পরবর্তী দুইটি ঠেকিয়ে দলকে তোলেন ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে।  

আরও পড়ুন

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!

স্পেনের নজর বল দখলের দিকে থাকলেও ম্যাচে মরক্কো ছিল আক্রমণাত্মক। প্রতিআক্রমণেও স্প্যানিশদের রক্ষণভাগের ভালোই পরীক্ষা নিয়েছে দলটি। ২৭তম মিনিটে দারুণ সুযোগ পায় লুইস এনরিকের শিষ্যরা। বাঁ দিক থেকে আসেনসিওকে পাস দেন জর্দি আলবা। বুনোর সাথে বল দেওয়া নেওয়া করে জাল কাঁপান রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।  

৩৩তম মিনিটে বক্সের বাইরে থেকে বুলেট গতির শট নেন মরক্কোর মাজরাউই। সেই শট অবশ্য ঠেকিয়ে দেন উনাই সিমোন। ৪৩তম মিনিটে আবারও সুযোগ পায় আফ্রিকান দলটি। হাকিমির ক্রস থেকে বল পান বউফাল। বক্সে বুসকেতস ঠিকঠাক ঠেকাতে পারেননি। বল পেয়ে মরক্কোর নায়েফ আগুয়ের্ড লক্ষ্যে শট নিতে ব্যর্থ হন।  

বিরতির পর গোল করতে মরিয়া হয়ে ওঠে স্পেন। বেশ কয়েকটি আক্রমণ শানালেও মরক্কোর রক্ষণভাগ ভেদ করতে পারেনি তারা। এদিকে প্রতিআক্রমণে মরক্কো ছিল দুর্দান্ত। প্রত্যেকটি কাউন্টারে স্পেনের রক্ষণের পরীক্ষা নিয়েছে দলটি। গোলশূণ্য ফুলটাইম শেষ করে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি।

৯৫তম মিনিটে সুন্দর সুযোগ পায় মরক্কো। উনাই সিমোনকে একা পেয়ে সাবিরি শট করলেও পরে এসে তা ঠেকিয়ে দেন লাপোর্তে। ১০৪তম মিনিটে অল্পের জন্য এগিয়ে যেতে পারেনি আফ্রিকান দেশটি। ওউনাহির ক্রস থেকে বল টেনে নিয়ে শট নেন চেদেরা। সেটি অবশ্য পা দিয়ে ঠেকিয়ে দেন সিমোন। শেষমুহূর্তে দারুণ এক সুযোগ পায় স্পেন। তবে সারাবিয়ার বুলেট গতির সেই ভলি গোলবারে লেগে বাহিরে চলে যায়।

অতিরিক্ত সময়ের পর গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথমেই দারুণ স্পট কিকে জাল খুঁজে নেন মরক্কোর সাবিরি। তবে স্পেনের হয়ে বল জালে ভেড়াতে পারেননি সারাবিয়া। মরক্কোর পরবর্তী শটে সফল হন হাকিম জিয়েখ। এবারও স্পেন জাল খুঁজে নিতে পারেনি; ব্যর্থ হয় সোলার। মরক্কোর হয়ে তিন নম্বরে বিনোনের শট ঠেকান সিমোন। স্পেনের হয়ে বুসকেতসের শটও ব্যর্থ হয়; ঠেকিয়ে দেন বুনো। চারে এসে বল জালে ভিড়িয়ে দলের জয় নিশ্চিত করেন তারকা আশ্রাফ হাকিমি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আমির হামজার ভাইরাল অডিও সত্য: রাশেদ খাঁন

আমির হামজার ভাইরাল অডিও সত্য: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নারীসংক্রান্ত অডিও-ভিডিওকে সত্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াত…
 ১১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নারীকে বাইকে লিফট দিতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার!

নারীকে বাইকে লিফট দিতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার!
ঝিনাইদহে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ হোসেন (২৮) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক নারী আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১…
 ১১ নভেম্বর ২০২৬    খুলনা

আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত!

আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত!
আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল জামায়াত-শিবির শিখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতার…
 ১১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শুনে শুনেই পবিত্র কোরআন মুখস্থ করেন বৃদ্ধ মরিয়ম!

শুনে শুনেই পবিত্র কোরআন মুখস্থ করেন বৃদ্ধ মরিয়ম!
প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ পাননি। পড়তে কিংবা লিখতেও জানেন না। অথচ অদম্য ইচ্ছাশক্তি, ধৈর্য ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসাকে সম্বল করে শুনে শুনেই সম্পূর্ণ…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নামের মিলে এক বছর কারাভোগ, অবশেষে মুক্তি পেলেন আলমাস!

নামের মিলে এক বছর কারাভোগ, অবশেষে মুক্তি পেলেন আলমাস!
নামের মিলের কারণে ২০০২ সালের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন ঢাকার দোহার উপজেলার সুন্দরীপাড়া গ্রামের মো. আলমাস শেখ। উচ্চ…
 ১১ নভেম্বর ২০২৬    ঢাকা

বাংলাদেশের নারীস্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক!

বাংলাদেশের নারীস্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক!
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।…
 ১১ নভেম্বর ২০২৬    জাতীয়

১১ নভেম্বর কেন সিঙ্গেলদের বিশেষ দিন?

১১ নভেম্বর কেন সিঙ্গেলদের বিশেষ দিন?
আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেলস ডে। প্রতি বছর ১১ নভেম্বর (১১/১১) বিশ্বজুড়ে দিবসটি উদযাপন করা হয়। অবিবাহিত ব্যক্তিদের নিজেদের সিঙ্গেল পরিচয় উদযাপন এবং নিজের প্রতি…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা
গাজীপুর প্রতিনিধি: ফিজিওথেরাপিস্ট হয়েও নামের আগে ‘ডাক্তার’ এবং নিজের পরিচয়ে ‘অধ্যক্ষ’ পদবি ব্যবহার করে রোগী দেখার অভিযোগ উঠেছে গাজীপুরের কোনাবাড়ীর এক ব্যক্তির বিরুদ্ধে। বিভিন্ন রোগে…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর…
 ১০ নভেম্বর ২০২৬    খুলনা

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!
গাজীপুর প্রতিনিধি: মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মো. আশিক সাঈদ। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!
আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এবার এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে দুঃখ…
 ১০ নভেম্বর ২০২৬    বিনোদন

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!
চট্টগ্রাম প্রতিনিধি: ‘সত্য, সরাসরি, সবার আগে’—এই প্রত্যয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১০ নভেম্বর)…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মো. আলীম সরদার নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।…
 ১০ নভেম্বর ২০২৬    বরিশাল