প্রচ্ছদ    ঢাকা   বিজয় দিবস উপলেক্ষ প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল...

বিজয় দিবস উপলেক্ষ প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আর্ট কম্পিটিশনের পুরস্কার বিতরণ

২২ ডিসেম্বর ২০২৫ ০১:০৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আর্ট কম্পিটিশনের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (পিআইএসডি) মগবাজার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। শিশুদের কল্পনা, সৃজনশীলতা ও দেশপ্রেমের বিকাশে এই আয়োজনটি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইএসডির চেয়ারম্যান এনামুল হক সরকার।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক সরকার বলেন, আর্ট হলো কল্পনার প্রতিফলন। প্রতিটি শিক্ষার্থীর উচিত ভবিষ্যতে যে পেশাতেই যেতে চাক না কেন, তার আগে শিল্পচর্চার সঙ্গে যুক্ত হওয়া। কারণ কল্পনাই মানুষকে সৃজনশীল করে তোলে এবং বাস্তবতার পথ দেখায়। তিনি আরও বলেন, শিশুরা যখন রঙ-তুলির মাধ্যমে নিজেদের ভাবনা প্রকাশ করে, তখন তাদের ভেতরের সম্ভাবনা স্পষ্টভাবে ফুটে ওঠে। এই সৃজনশীলতাই একদিন তাদের জীবনে বড় সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি ও ত্রিভুজ সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান হেলাল উদ্দিন আহমেদ, অভিভাবক প্রতিনিধি আসাদ এবং বাংলাদেশ জার্নালিস্ট অ্যালায়েন্স ফাউন্ডেশনের সেক্রেটারি ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের হেড অব মিডিয়া সেল এস এম শামসুল হুদা। তাঁরা তাঁদের বক্তব্যে শিশুদের সৃজনশীল চর্চা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ গঠনে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন

সাভারে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সেজে ডাকাতি করা চক্রের ৩ সদস্য গ্রেফতার

সাভারে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সেজে ডাকাতি করা চক্রের ৩ সদস্য গ্রেফতার

বিদ্যালয়ের প্রিন্সিপাল আবদুল্লাহ মাহবুব খান, ভাইস প্রিন্সিপাল মুমতাহিনা ঝুমা মমো এবং অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর সুরাইয়া সাদিয়া খানম মীম অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তাঁরা মহান বিজয় দিবস ও আর্ট কম্পিটিশনের তাৎপর্য তুলে ধরে বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও জাতীয় চেতনা গড়ে তোলে। বক্তারা আরও জানান, পিআইএসডি নিয়মিতভাবেই শিক্ষার্থীদের জন্য এমন সৃজনশীল ও মূল্যবোধভিত্তিক কার্যক্রম আয়োজন করে, যাতে তারা শুধু পড়াশোনায় নয়, মানবিক ও সামাজিক দিক থেকেও সমৃদ্ধ হয়ে উঠতে পারে।

পিআইএসডির লিড টিচার সামিনা ইমদাদ ইশিতা ও সুমাইয়া মেহজাবিনের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আনন্দ, গর্ব ও উৎসাহে ভরে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। এই আয়োজন শিশুদের সৃজনশীলতার স্বীকৃতি ও উৎসাহ প্রদানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক, কল্পনাশক্তিসম্পন্ন ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সাভারে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সেজে ডাকাতি করা চক্রের ৩ সদস্য গ্রেফতার

সাভারে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সেজে ডাকাতি করা চক্রের ৩ সদস্য গ্রেফতার
ঢাকার সাভারে পুলিশ পরিচয় দিয়ে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদারীপুর থেকে…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত

আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত
ঢাকার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ১ ও ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

কাউনিয়ায় দুর্গাপূজায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদারে প্রস্তুতি সভা

কাউনিয়ায় দুর্গাপূজায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদারে প্রস্তুতি সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়ায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা…
 ৭ অক্টোবর ২০২৬    রংপুর

গাইবান্ধায় সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও সব নাগরিকের মানবাধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও সব নাগরিকের মানবাধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন
সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং সব নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার…
 ৭ অক্টোবর ২০২৬    রংপুর

রাজশাহীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীতে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ…
 ৭ অক্টোবর ২০২৬    রাজশাহী

রাজশাহীতে হেযবুত তওহীদের আলোচনা সভা: সংকট মোকাবিলায় ঐক্যের ডাক

রাজশাহীতে হেযবুত তওহীদের আলোচনা সভা: সংকট মোকাবিলায় ঐক্যের ডাক
দেশজুড়ে এবং বিশ্বব্যাপী চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও ষড়যন্ত্র মোকাবিলায় পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন। আজ বুধবার (৭…
 ৭ অক্টোবর ২০২৬    রাজশাহী

স্বামীর দাফনের পর মারা গেলেন স্ত্রী, পাশাপাশি দাফন!

স্বামীর দাফনের পর মারা গেলেন স্ত্রী, পাশাপাশি দাফন!
দীর্ঘ জীবনের সঙ্গী ছিলেন তারা। অসুস্থতাও এসেছিল প্রায় একই সময়ে, আর মৃত্যুতেও যেন আলাদা হলো না তাদের পথ। গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামীর দাফন শেষ করে স্বজনেরা…
 ৭ অক্টোবর ২০২৬    রংপুর

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়ে…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়েছে বলেই তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না: রিজভী

ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়েছে বলেই তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না: রিজভী
ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়াই করেছে বলেই আজ তাদের কেউ ‘সুপ্ত’ কিংবা ‘গুপ্ত’ বলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্নে জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার!

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্নে জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার!
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। পাশাপাশি বাংলাদেশ…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীর সঙ্গে নাইটক্লাবে এমবাপ্পে, সতর্ক করলেন কোচ!

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীর সঙ্গে নাইটক্লাবে এমবাপ্পে, সতর্ক করলেন কোচ!
চোটের কারণে মাঠের বাইরে থাকা কিলিয়ান এমবাপ্পের ব্যক্তিগত জীবন নিয়ে এবার রিয়াল মাদ্রিদে শুরু হয়েছে আলোচনা। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, অনুশীলন ও পুনর্বাসনের সময় প্যারিসের একটি…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল পুলিশ!

যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল পুলিশ!
ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কিত পদক্ষেপের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে দুদিনে তৃতীয়বারের মতো আটক হয়েছেন কংগ্রেস…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুর রহমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। উভয় পক্ষের…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের জয় দাবি আইআরজিসি কর্মকর্তার!

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের জয় দাবি আইআরজিসি কর্মকর্তার!
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান তাৎপর্যপূর্ণ কৌশলগত জয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি। তার…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’

২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’
২০০২ সালে মুক্তি পাওয়া ‘ফায়ার’ সিনেমা নিয়ে ২৪ বছর পর আবারও আলোচনায় ঢাকাই সিনেমার প্রয়াত চিত্রনায়ক মান্না। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার একটি পুরোনো ভিডিও, যেখানে…
 ৭ অক্টোবর ২০২৬    বিনোদন