প্রচ্ছদ    খেলাধুলা   শঙ্কায় ছিলেন ভিনিসিউস-রদ্রিগো

শঙ্কায় ছিলেন ভিনিসিউস-রদ্রিগো

২০ নভেম্বর ২০২২ ০৫:৪৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রিড়া ডেস্ক:

একেতো মৌসুমের মাঝামাঝি হচ্ছে বিশ্বকাপ। তারওপর জমকালো এই আসর মাঠে গড়ানোর আগের সপ্তাহেও খেলতে হয়েছে ক্লাব ফুটবল। প্রতিপক্ষের কোনো বাজে ট্যাকলে শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে না যায়, সেই শঙ্কা পেয়ে বসেছিল ব্রাজিলের দুই ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোকে। 

চলতি লা লিগায় সবচেয়ে বেশিবার ফাউলের শিকার হয়েছেন ভিনিসিউস। তালিকায় দুই নম্বরে থাকা গেতাফের এনাস উনালের চেয়ে তাকে ১০ বার বেশি ফাউল করা হয়েছে। 

আরও পড়ুন

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

ভিনিসিউস মনে করেন, তার ফর্মের কারণেই প্রতিপক্ষরা তাকে বেশি আক্রমণ করে। করিম বেনজেমার সঙ্গে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের বড় অস্ত্র এখন ভিনিসিউস। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জয়সূচক একমাত্র গোলটি করেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

গত মাসে ব্যালন ডি’অরের লড়াইয়ে হন অষ্টম। চলতি মৌসুমেও ছন্দ ধরে রেখেছেন ভিনিসিউস। এবারের লা লিগায় এখন পর্যন্ত তিনি ৬টি গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৩টি। এই তালিকায় তার ওপরে আছেন বার্সেলোনার রবের্ত লেভানদোভস্কি (১৭) ও রিয়াল বেতিসের বোর্হা ইগলেসিয়াস (১০)। কাতার বিশ্বকাপে তিতের ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্য ভিনিসিউস। 

২০১৯ সালে জাতীয় দলের অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত খেলেছেন তিনি ১৬টি ম্যাচ। ইউরোপীয় ফুটবল মৌসুমের মাঝামাঝি সময়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে অনেক দিন থেকেই হচ্ছে আলোচনা-সমালোচনা। ক্লাব ফুটবলে এই সময় এক মাসের বেশি বিরতি বের করতে গিয়ে ঠাসা সূচিতে খেলতে হয়েছে দলগুলোকে। তাতে খেলোয়াড়দের ওপর পড়েছে বাড়তি চাপ। ফ্রান্সের পল পগবা ও এনগোলো কঁতের মতো ফুটবলাররা আগেই ছিটকে গেছেন চোট পেয়ে। শেষ মুহূর্তে একই কারণে দলের সেরা তারকা সাদিও মানেকে হারিয়েছে সেনেগাল। আর্জেন্টিনা হারিয়েছে জোড়া খেলোয়াড়, তাদের পাওলো দিবালাকে নিয়েও আছে দুর্ভাবনা। ভিনিসিউস সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি এবং তার ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগোকে খুব খারাপ সব চ্যালেঞ্জ করতেন প্রতিপক্ষের খেলোয়াড়রা। 

“মাঠে ঘটে যাওয়া সবকিছু আমরা মাঠেই ফেলে আসি। তবে এবার (প্রতিপক্ষের চ্যালেঞ্জ) অনেক মারাত্মক ছিল। সবসময়ই আরও ভালোভাবে ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু প্রতিপক্ষের চ্যালেঞ্জগুলো বেশ বাজে ছিল। রদ্রিগো ও আমি শেষ কয়েকটি ম্যাচে অনেক ভুগেছি। চোটে পড়ে বিশ্বকাপই শেষ হয়ে যায় কিনা, অনেক ভয়ে ছিলাম।”

“যখন কেউ গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে শুরু করে, তখন প্রতিদ্বন্দ্বীরা তার ওপর আরও শক্তভাবে চেপে বসে। এটা সামলানো শিখতে হবে। আমি নেইমারের কাছ থেকে অনেক শিখেছি। বার্সেলোনায় খেলার সময় তাকে অনেক ভুগতে হয়েছে। ক্রিস্তিয়ানো রোনালদো যখন রিয়ালের হয়ে খেলেছে, তাকেও ভুগতে হয়েছে।” কেন শুধু তাদেরই তাড়া করছে প্রতিপক্ষ, শুরুতে বুঝে উঠতে পারছিলেন না ভিনিসিউস। পরে রিয়ালের সতীর্থ বেনজেমা তাকে সেটা বুঝিয়ে দেন। “করিম বেনজেমা আমাকে শান্ত থাকতে বলেছিলেন। কারণ প্রতিদ্বন্দ্বীরা যদি কাউকে তাড়া করে, তাহলে বুঝতে হবে সে গুরুত্বপূর্ণ, তাকে তারা ভয় পায়।” 

“এই কারণে যখন আমি বল নিয়ে সামনে ছুটে যাই, তখন মনে প্রতিশোধ নেওয়ার তাড়নাও কাজ করে। হ্যাঁ, এতে আমি চোট পেতে পারি। তবে আমি প্রতিপক্ষের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।” রেকর্ড ষষ্ঠ শিরোপা ঘরে তোলার অভিযান আগামী বৃহস্পতিবার সার্বিয়া ম্যাচ দিয়ে শুরু করবে ব্রাজিল। বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজেয় ছুটে চলার রথটাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য তাদের সামনে। বৈশ্বিক আসরে গ্রুপ পর্বে সবশেষ ১৫ ম্যাচে হারেনি ব্রাজিল; জিতেছে ১২টি, ড্র ৩টি। তাদের সবশেষ হার ১৯৯৮ সালে, নরওয়ের বিপক্ষে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!
৫৯ বছরের বয়সের ব্যবধান। একজনের বয়স ৮০, অন্যজনের মাত্র ২১। এত বড় বয়সের ব্যবধান সত্ত্বেও ইতালীয় এক নারীকে বিয়ে করেছেন তুরস্কের এক যুবক। ব্যতিক্রমী এই…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!
‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে।’ চার বছরের প্রান্থি হয়তো এখনো বোঝেনি, তার বাবা আর কোনো দিন ফিরে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর গ্রামের বাসিন্দা।…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন ওয়াশরুম দেখে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। শনিবার (১৭ অক্টোবর) আসন্ন শারদীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!
লিওনেল মেসির জোড়া গোলের নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বিরতির পর মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে জয় এনে দেওয়ার…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আকস্মিক অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করীম মারুফ। পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া রিসোর্টের ম্যানেজার…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় স্বার্থ, দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাকে আগামীর বাংলাদেশের…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু শুধু নিজের গানের জাদুতে জয় করেছিলেন কোটি শ্রোতার হৃদয়, স্বপ্ন দেখিয়েছিলেন নতুন প্রজন্মের সংগীতশিল্পীদেরও। জীবদ্দশায় গিটার হাতে মঞ্চ মাতানো…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
পেশাগত দক্ষতা, উৎকর্ষ সাধন এবং যুদ্ধ ও শান্তিকালে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সাভার…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর